/indian-express-bangla/media/media_files/2025/08/29/footballer-death-1-2025-08-29-09-57-08.jpg)
বাংলার স্বনাম ধন্য তারকা ফুটবলারকে এবার SIR শুনানিতে তলব
West Bengal SIR 2025: সম্প্রতি মহম্মদ শামি এবং লক্ষ্মীরতন শুক্লা সহ বেশ কয়েকজন তারকা ক্রীড়াব্যক্তিত্বকে এসআইআর শুনানির জন্য তলব করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি বড় নাম। প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেনকে পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) শুনানির জন্য ডাকা হয়েছে। মেহতাব গতকালই এই বিষয়ে সরকারি নোটিশ পেয়েছেন।
বাংলা এবং ভারতীয় ফুটবলের এক পরিচিত মুখ মেহতাব হোসেন কলকাতার দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে খেলে ময়দানে কাঁপিয়েছেন। তিনি জাতীয় দলের হয়ে ৩৩টি ম্যাচও খেলেছেন। সেই মেহতাবকেই এখন এসআইআর শুনানির জন্য তলব করা হয়েছে। রবিবার মল্লিকপুরের আবদুস শাকুর হাই স্কুলে শুনানির জন্য তলব করা হয়েছে তাঁকে। এসআইআরের শুনানির ঘটনায় কিছুটা বিস্মিত তিনি।
নোটিশের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মেহতাব হোসেন নিজেই স্পষ্ট করেছেন যে নামের গরমিলের কারণেই এই তলব করা হয়েছে। তিনি বলেন, ভোটার তালিকায় তার নাম এবং তার মায়ের নামের বানানে অমিলের কারণে এসআইআর শুনানির নোটিশ এসেছে। মেহতাব আরও জানান যে এর আগে তার মাকেও একইভাবে শুনানির জন্য ডাকা হয়েছিল।
মেহতাবকে ১ ফেব্রুয়ারি মল্লিকপুরে শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে। যদিও তিনি বর্তমানে নিউ টাউনে থাকেন, তার পৈতৃক বাড়ি মল্লিকপুরে এবং তিনি ওই এলাকারই ভোটার। তাই সেখানকার স্থানীয় কেন্দ্রেই শুনানির জন্য ডাকা হয়েছে তাঁকে।
এর আগে ক্রিকেটার মহম্মদ শামি এবং প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাও এসআইআর শুনানির নোটিশ পেয়েছিলেন। শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে শামি স্পষ্টভাবে বলেছিলেন যে এসআইআর প্রক্রিয়া কারও কোনো ক্ষতি করে না। তিনি বলেন, “কোনো সমস্যাই ছিল না। এটা সবার অধিকার। যদি কোনো ভুল থাকে, তবে সবারই তা সংশোধন করা উচিত। যদি কাউকে তার নিজ নিজ ভোটকেন্দ্রে ডাকা হয়, তবে তার যাওয়া উচিত। এসআইআর প্রক্রিয়া কোনো ক্ষতি করে না।”
শামি আরও যোগ করেন যে, যেকোনো গরমিল সংশোধনের জন্য যতবার প্রয়োজন হবে, তিনি শুনানিতে উপস্থিত হতে ইচ্ছুক। “আমাকে ডাকা হলে আমার কোনো সমস্যা নেই। পুরো প্রক্রিয়াটি খুব মসৃণভাবে সম্পন্ন হয়েছে। তারা সবকিছু সঠিকভাবে যাচাই করেছে। আমাকে দশবার ডাকা হলেও আমি আসব। আর যারা এখনও ফর্ম জমা দেননি, তাদেরও ফর্ম জমা দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা উচিত,” তিনি বলেন।
East Bengal FC: আজকের দিনেই 'ইতিহাস' গড়েছিল ইস্টবেঙ্গল, মনে আছে সেকথা?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us