Messi in Delhi Event: মেসির হাতে 'বিশেষ উপহার' জয় শাহের, চমকে উঠল গোটা দেশ

Lionel Messi India Visit: আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি ৩ দিনের সফরে ভারতে এসেছিলেন। সোমবার তাঁর এই সফর শেষ হয়ে গেল। এদিন তিনি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম মাতিয়ে গেলেন।

Lionel Messi India Visit: আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি ৩ দিনের সফরে ভারতে এসেছিলেন। সোমবার তাঁর এই সফর শেষ হয়ে গেল। এদিন তিনি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম মাতিয়ে গেলেন।

author-image
Koushik Biswas
New Update
Lionel Messi and Jay Shah

লিওনেল মেসি এবং জয় শাহ

Lionel Messi: আর্জেন্টিনার সুপারস্টার তথা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি আপাতত ভারত সফরে রয়েছেন। এই সফরের তৃতীয় তথা অন্তিম দিন তিনি দেশের রাজধানী দিল্লিতে মেসি ম্যাজিক দেখতে পাওয়া গেল। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলবেলা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই তিনি সমর্থকদের হৃদয় জয় করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ (Jay Shah), DDCA সভাপতি রোহন জেটলি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মেসির সঙ্গে দেখা করেন। ইতিমধ্যে জয় শাহ মেসির হাতে একটি বিশেষ উপহার তুলে দেন।

Advertisment

Lionel Messi: মোদীর সঙ্গে দেখা করবেন না মেসি, পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ

মেসির হাতে বিশেষ উপহার তুলে দিলেন জয় শাহ

কলকাতা হায়দরাবাদ এবং মুম্বইয়ের পর কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি দিল্লিতে পা রাখেন। সেখানে তিনি আইসিসি সভাপতি জয় শাহের সঙ্গে দেখা করেন। এই অনুষ্ঠানে তিনি 'Messi' নামাঙ্কিত একটি টি-২০ বিশ্বকাপের জার্সি উপহার হিসেবে তুলে দেন তিনি। মেসির পাশাপাশি লুই সুয়ারেজকে ৭ নম্বর এবং রডরিগো ডি পলের হাতে ৯ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে।

Lionel Messi Kolkata chaos: মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা! যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে আইনি লড়াই শুরু

এরপর মেসির এই ভারত সফর আরও স্পেশাল করতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সই করা একটি ক্রিকেট ব্যাটও মেসির হাতে তুলে দেওয়া হয়। এখানেই শেষ নয়। আগামী টি-২০ বিশ্বকাপে ম্য়াচ দেখতে আসার জন্য মেসিকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি তাঁকে টিকিটও দেওয়া হয়েছে।

Lionel Messi And Narendra Modi Meeting: কখন-কোথায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন মেসি? জানুন বিস্তারিত

সমর্থকদের ধন্য়বাদ জানালেন মেসি

অন্যদিকে, স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের হাত নাড়িয়ে অভিবাদন জানালেন। কয়েকজনকে তিনি ফুটবলও উপহার দেন। ইভেন্টের পর মেসি বললেন, 'এই কয়েকদিনে ভারত থেকে যে ভালোবাসা এবং স্নেহ পেয়েছি, সেটা ভাষায় বর্ণনা করতে পারব না। সেকারণে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার কাছে সত্যিই একটা দুর্দান্ত অভিজ্ঞতা।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, এই ভালবাসাকে পাথেয় করেই আমি দেশে ফিরব। আমি আবারও ফিরে আসবে। আশা করছি, একদিন ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলব। ইভেন্ট শেষ হতেই মেসি অরুণ জেটলি স্টেডিয়াম থেকে রওনা দেন।

Lionel Messi Jay Shah