MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা

WPL 2026 MI vs DC Highlights: মহিলা প্রিমিয়ার লিগের চলতি মরশুমে দিল্লি ক্য়াপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয়বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে জয় ছিনিয়ে আনল।

WPL 2026 MI vs DC Highlights: মহিলা প্রিমিয়ার লিগের চলতি মরশুমে দিল্লি ক্য়াপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয়বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে জয় ছিনিয়ে আনল।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Delhi Capitals (10)

অপরাজিত ৫১ রানের দুরন্ত ইনিংস উপহার দিলেন অধিনায়ক জেমিমা

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস। দিল্লির অধিনায়ক জেমিমা রডরিগস ৫১ রানে অপরাজিত রইলেন। সত্যি কথা বলতে কী, তিনি ম্য়াচজয়ী ইনিংস খেলেন। চলতি টুর্নামেন্টে এটা দিল্লির দ্বিতীয় জয়। অন্যদিকে, মুম্বই ৬ ম্য়াচের মধ্যে চতুর্থ পরাজয় স্বীকার করল।

Advertisment

আরও পড়ুন:

Lizelle Lee Out Controversy: আদৌ আউট ছিলেন লিজ়েল লি? আম্পায়ারের 'বিতর্কিত' সিদ্ধান্তে একাধিক প্রশ্ন

মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ইন্ডিয়ান্স ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে। দিল্লি ক্যাপিটালসকে এই ম্য়াচ জিততে হলে ১৫৫ রান করতে হবে। মুম্বইয়ের হয়ে ন্যাট শিভার ব্রান্ট ৪৫ বলে অপরাজিত ৬৫ রানের দুর্ধর্ষ একটি ইনিংস খেললেন। দিল্লির হয়ে শ্রী চরণী ৪ ওভারে ৩৩ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেছেন।

আরও পড়ুন:

Who Is Deeya Yadav: বয়স মাত্র ১৬, ব্যাট হাতে ধামাকা! দিল্লি ক্যাপিটালসের এই 'অগ্নিকন্যা"কে চেনেন?

২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2026) ত্রয়োদশ ম্য়াচটি মঙ্গলবার (২০ জানুয়ারি) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মধ্যে আয়োজন করা হচ্ছে। কোটাম্বির বরোদা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ২ দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে, দুটো দলের কাছে এই ম্য়াচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন:

WPL 2026, MI vs UPW Highlights: অবশেষে কাটল গ্রহের দশা, মহিলা প্রিমিয়ার লিগে খাতা খুলল ইউপি যোদ্ধারা

একদিকে জেমিমা রডরিগসের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস এই ম্য়াচে মুম্বইকে হারিয়ে জয়ের সরণীতে ফিরতে চাইবে। অন্যদিকে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সও একই লক্ষ্যে মাঠে নামবে। তবে ম্য়াচ শুরু হওয়ার আগে দুটো দলের হেড টু হেড রেকর্ডে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

আরও পড়ুন:

MI vs GG, WPL 2026 Highlights: বদলাল না গুজরাটের পোড়া কপাল! ৮-০ ব্যবধানে বিশাল জয় মুম্বই ইন্ডিয়ান্সের

দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে দিল্লি -মুম্বই

মহিলা প্রিমিয়ার লিগের চলতি মরশুমে দিল্লি ক্য়াপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয়বার একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। গতবার যখন এই ২ দলের লড়াই হয়েছিল, সেইসময় মুম্বই ইন্ডিয়ান্স ৩০ রানে জয়লাভ করেছিল। ওই ম্য়াচে মুম্বই প্রথমে ব্যাট করতে নেমে ১৯৫ রান করেছিল। জবাবে দিল্লি ১৯ ওভারের মধ্যে ১৪৫ রানেই অলআউট হয়ে যায়।

আরও পড়ুন:

MI vs DC, WPL 2026 Highlights: দ্বিতীয় ম্য়াচেই দুরন্ত জয় হরমনপ্রীতদের, অধিনায়ক হিসেবে সুখকর হল না জেমিমার স্মৃতি

এই পরিস্থিতিতে দিল্লি এই ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে গত ম্য়াচে পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে। অন্যদিকে, মুম্বই আরও একবার DC-কে হারিয়ে জয়ের সরণীতে কামব্যাক করতে চাইবে। অন্যদিকে, এই ম্য়াচের আগেই মুম্বই ইন্ডিয়ান্স একটা বড়সড় ধাক্কা খেয়েছে। দলের তারকা উইকেটকিপার তথা ব্যাটার জি কমলিনী চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় বৈষ্ণবী শর্মাকে দলে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

MI vs RCB, WPL 2026 Highlights: জয় দিয়ে WPL শুরু স্মৃতিদের, শেষবেলায় বাজিমাত নাদিনের

DC vs MI হেড টু হেড রেকর্ড

দিল্লি ক্য়াপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে হেড টু হেড রেকর্ড নিয়ে এবার আলোচনা করা যাক। মহিলা প্রিমিয়ার লিগের ইতিহাসে এই দুটো দল এখনও পর্যন্ত মোট ৯ ম্যাচ খেলেছে। এরমধ্যে মুম্বই ইন্ডিয়ান্স ৫ ম্য়াচ এবং দিল্লি ক্যাপিটালস ৪ ম্য়াচে জয়লাভ করেছে। এই দুটো দলের সবসময়ই যথেষ্ট রোমহর্ষক হয়ে থাকে।

  • Jan 20, 2026 23:05 IST

    MI-W vs DC-W Live Updates: ৭ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের

    MI-W vs DC-W Live Updates: ১৯ ওভারের শেষ বলে মারিজ়ান কাপ ন্যাট শিভার ব্রান্টের বলে বিশাল একটা ছক্কা হাঁকান আর সেইসঙ্গে দিল্লির জয় নিশ্চিত হয়ে যায়। এই ম্য়াচে দিল্লি ৭ উইকেটে জয়লাভ করল। অধিনায়ক জেমিমা ৫১ রানে অপরাজিত রইলেন।



  • Jan 20, 2026 23:04 IST

    MI-W vs DC-W Live Updates: দিল্লির তৃতীয় উইকেটের পতন

    MI-W vs DC-W Live Updates: তৃতীয় উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। ১৬ ওভারের শেষ বলে লরা উলভার্ট রান আউট হয়ে গেলেন। তিনি ১৭ রান করেছেন।



  • Jan 20, 2026 23:02 IST

    MI-W vs DC-W Live Updates: ১৫ ওভারের খেলা শেষ

    MI-W vs DC-W Live Updates: ১৫ ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দিল্লি ২ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে। অধিনায়ক জেমিমা এবং উলভার্ট আপাতত ব্যাট করছেন।



  • Jan 20, 2026 22:33 IST

    MI-W vs DC-W Live Updates: আউট লিজেল লি

    MI-W vs DC-W Live Updates: ১১ ওভারের তৃতীয় বলে লিজ়েল লি আউট হয়ে গেলেন। আমনজ্যোৎ কৌরের বলে তিনি স্টাম্প আউট হয়ে গেলেন। তিনি ২৮ বলে ৪৬ রান করলেন। এরমধ্যে তিনি ৭ চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন।



  • Jan 20, 2026 22:31 IST

    MI-W vs DC-W Live Updates: ১০ ওভারের খেলা শেষ

    MI-W vs DC-W Live Updates: ১০ ওভারের ব্য়াটিং শেষ দিল্লি ক্যাপিটালসের। তারা আপাতত ১ উইকেট হারিয়ে ৭৬ রান করেছে। লিজিল লি এখনও রয়েছেন। তিনিই মুম্বই ইন্ডিয়ান্সের ঘুম আপাতত কেড়ে নিয়েছেন।



  • Jan 20, 2026 22:16 IST

    MI-W vs DC-W Live Updates: শেফালি বর্মা আউট

    MI-W vs DC-W Live Updates: আউট হয়ে গেলেন শেফালি বর্মা। মহিলা প্রিমিয়ার লিগে ডেবিউট্যান্ট বৈষ্ণবী শর্মা তাঁকে ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে আউট করে দেন। শেফালি ২৪ বলে ২৯ রান করলেন। এই ইনিংসে তিনি ৬ চার হাঁকিয়েছেন।



  • Jan 20, 2026 22:00 IST

    MI-W vs DC-W Live Updates: খতম পাওয়ার প্লে

    MI-W vs DC-W Live Updates: শেষ হল পাওয়ার প্লে। এই ৬ ওভারে দিল্লি কোনও উইকেট না হারিয়ে ৫৭ রান করেছে। শেফালি এবং লিজ়েল লি আপাতত দুর্দান্ত ব্য়াট করছেন।



  • Jan 20, 2026 21:45 IST

    MI-W vs DC-W Live Updates: ধীরে শুরু করল দিল্লি

    MI-W vs DC-W Live Updates: দিল্লি ক্যাপিটালসও শুরুটা বেশ ধীরেই হল। তিন ওভার শেষে তারা কোনও উইকেট না হারিয়ে ২৫ রান করেছে। শেফালি বর্মার থেকে দিল্লির যথেষ্ট প্রত্যাশা রয়েছে।



  • Jan 20, 2026 21:43 IST

    MI-W vs DC-W Live Updates: শুরু হল দিল্লির ব্যাটিং

    MI-W vs DC-W Live Updates: শুরু হল দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং। জয়ের জন্য তাদের ১৫৫ রান করতে হবে। শেফালি বর্মা এবং লিজেল লি ব্যাট করতে নামলেন।



  • Jan 20, 2026 21:10 IST

    MI-W vs DC-W Live Updates: শেষ হল মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস

    MI-W vs DC-W Live Updates: মুম্বই ইন্ডিয়ন্সের ব্যাটিং ইতিমধ্যে শেষ হল। অপরাজিত ৬৫ রান করলেন ব্রান্ট। মুম্বই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে। দিল্লিকে এই ম্য়াচ জিততে হলে ১৫৫ রান করতে হবে।



  • Jan 20, 2026 21:09 IST

    MI-W vs DC-W Live Updates: আমনজ্যোৎ কৌর আউট

    MI-W vs DC-W Live Updates: আউট হয়ে গেলেন আমনজ্য়োৎ কৌর। ১৮ ওভারের পঞ্চম বলে শ্রী চরণী তাঁর উইকেট শিকার করলেন। আমনজ্যোৎ মাত্র ৩ রান করলেন।



  • Jan 20, 2026 21:07 IST

    MI-W vs DC-W Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন ক্যারি

    MI-W vs DC-W Live Updates: ১৮ ওভারের প্রথম বলে নিকোলা ক্যারিকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন শ্রী চরণী। আর সেইসঙ্গে মুম্বই চতুর্থ উইকেট হারাল।



  • Jan 20, 2026 20:53 IST

    MI-W vs DC-W Live Updates: হাফসেঞ্চুরি ব্রান্টের

    MI-W vs DC-W Live Updates: এই ম্য়াচে ব্রান্ট মুম্বই ইনিংসের হাল ধরলেন। ইতিমধ্যে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেছেন। তাঁর থেকে দল বড় রান প্রত্যাশা করছে।



  • Jan 20, 2026 20:32 IST

    MI-W vs DC-W Live Updates: ফিরলেন হরমনপ্রীত কৌর

    MI-W vs DC-W Live Updates: এবার ফিরলেন হরমনপ্রীত কৌর। ৪১ রানে আউট হলেন তিনি। অধিনায়ক কৌরের উইকেট শিকার করলেন শ্রী চরণী। ৯৯ রানে তৃতীয় উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স।



  • Jan 20, 2026 20:26 IST

    MI-W vs DC-W Live Updates: ৫০ রান মুম্বই ইন্ডিয়ান্সের

    MI-W vs DC-W Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫০ টপকে গেল। ১০ ওভার শেষে স্কোর দুই উইকেটে ৫৫ রান। অধিনায়ক হরমনপ্রীত এবং ব্রান্টের জুটি আপাতত ক্রিজে রয়েছেন। এই জুটি মুম্বইকে আশা জোগাচ্ছে।



  • Jan 20, 2026 20:24 IST

    MI-W vs DC-W Live Updates: পাওয়ার প্লে'তে ব্যাকফুটে মুম্বই ইন্ডিয়ান্স

    MI-W vs DC-W Live Updates: শেষ হল পাওয়াল প্লে। মুম্বই অবশ্য এর ফায়দা তুলতে পাারেনি। মাত্র ২৩ রানই তারা করতে পেরেছে। পাশপাশি ২ বড় উইকেটও তারা হারিয়ে ফেলেছে। হরমনপ্রীত কৌর এবং ন্যাট শিভার ব্রান্ট আপাতত ব্যাট করছেন।



  • Jan 20, 2026 19:53 IST

    MI-W vs DC-W Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন ম্য়াথিউস

    MI-W vs DC-W Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় উইকেটের পতন হল। আউট হয়ে গেলেন হেইলি ম্যাথিউস। পঞ্চম ওভারের প্রথম বলেই মারিজান কাপের বলে তিনি ক্লিন বোল্ড হয়ে গেলেন।



  • Jan 20, 2026 19:51 IST

    MI-W vs DC-W Live Updates: মুম্বইয়ের প্রথম উইকেটের পতন

    MI-W vs DC-W Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম উইকেটের পতন হল। চতুর্থ ওভারের পঞ্চম বলে নন্দিনী শর্মা আউট করলেন সজনা সজীবনকে। সজনা ৯ রান করে ফিরে গেলেন।



  • Jan 20, 2026 19:50 IST

    MI-W vs DC-W Live Updates: ধীরগতিতে শুরুয়াত মুম্বইয়েক

    MI-W vs DC-W Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা বেশ ধীরগতিতেই হল। তিন ওভার শেষে তারা কোনও উইকেট না হারিয়ে ১৫ রান করেছে। পাওয়াল প্লে চলাকালীন যেমন ব্যাটিং করা দরকার, মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি তেমনটা করতে পারছে না।



  • Jan 20, 2026 19:48 IST

    MI-W vs DC-W Live Updates: শুরু হল মুম্বইয়ের ব্যাটিং

    MI-W vs DC-W Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং শুরু হয়ে গিয়েছে। হেইলি ম্যাথিউসের সঙ্গে সজনা সজীবন ইনিংস শুরু করতে নামলেন। চোটের কারণে খেলতে পারছেন না জি কমলিনী। সেকারণে সজনা ওপেন করতে নেমেছেন।



  • Jan 20, 2026 19:23 IST

    MI-W vs DC-W Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

    MI-W vs DC-W Live Updates: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), হেইলি ম্যাথিউস, সজীব সজনা, ন্যাট শিভার ব্রান্ট, রাহিলা ফিরদৌস (উইকেটরক্ষক), নিকোলা ক্যারি, আমনজোৎ কৌর, পুনম খেমনার, সংস্কৃতি গুপ্তা, শবনিম ইসমাইল, বৈষ্ণবী শর্মা।



  • Jan 20, 2026 19:22 IST

    MI-W vs DC-W Live Updates: দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ

    MI-W vs DC-W Live Updates: জেমিমা রডরিগস, শেফালি বর্মা, লিজেল লি, লরা উলভার্ট, দিয়া যাদব, মারিজান কাপ, লুসি হ্যামিল্টন, নিকি প্রসাদ, স্নেহ রানা, শ্রী চরণি, নন্দনী শর্মা।



  • Jan 20, 2026 19:20 IST

    MI-W vs DC-W Live Updates: প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্য়াপিটালসের

    MI-W vs DC-W Live Updates: দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক জেমিমা রডরিগস টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করলেন।



  • Jan 20, 2026 18:57 IST

    MI-W vs DC-W Live Updates: কখন খেলা হবে?

    MI-W vs DC-W Live Updates: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্য়াচটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে। তবে তার আঘঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা সাতটায় এই ম্য়াচের টস আয়োজন করা হবে।



  • Jan 20, 2026 18:56 IST

    MI-W vs DC-W Live Updates: কোথায় খেলা হবে?

    MI-W vs DC-W Live Updates: কোটাম্বির বরোদা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ২ দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।



  • Jan 20, 2026 18:54 IST

    MI-W vs DC-W Live Updates: সুস্বাগতম

    MI-W vs DC-W Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আজ ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। প্লে-অফের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে, দুটো দলের কাছেই এই ম্য়াচের গুরুত্ব অপরিসীম। সেকারণে, ম্যাচের যাবতীয় লাইভ আপডেটসের জন্য আমাদের পেজে চোখ রাখুন।



WPL 2026 Mumbai Indians Delhi Capitals