MI vs DC, WPL 2026 Highlights: দ্বিতীয় ম্য়াচেই দুরন্ত জয় হরমনপ্রীতদের, অধিনায়ক হিসেবে সুখকর হল না জেমিমার স্মৃতি

Mumbai Indians vs Delhi Capitals: চলতি টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে একটি ম্য়াচ হেরে গিয়েছে। অন্যদিকে, প্রথম ম্য়াচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস।

Mumbai Indians vs Delhi Capitals: চলতি টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে একটি ম্য়াচ হেরে গিয়েছে। অন্যদিকে, প্রথম ম্য়াচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
MI vs DC Live Updates

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস

MI vs DC, WPL 2026 Highlights: অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচ খেলতে নেমেছিলেন জেমিমা রডরিগস। কিন্তু, সেই ম্য়াচেই দিল্লি ক্যাপিটালস ৫০ রানে হেরে গেল। গত শুক্রবার (৯ জানুয়ারি) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু, ভুল থেকে শিক্ষাগ্রহণ করে তারা দুর্দান্ত কামব্যাক করল। 

Advertisment

জয়ের জন্য ১৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা শুরু থেকেই নার্ভ ফেল করেন। পাওয়ার প্লে চলাকালীন তারা ৪ উইকেট হারিয়ে ফেলে। এখানেই কার্যত ম্য়াচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। একমাত্র শিনেল হেনরি (৩৩ বলে ৫৬ রান) ছাড়া কেউই সেভাবে রান করতে পারলেন না। তার থেকেও দুঃখের বিষয়, কেউ শিনেলকে যোগ্য সঙ্গত দিতে পারলেন না। 

মুম্বইয়ের হয়ে এই ম্য়াচে তিনটে করে উইকেট শিকার করেন নিকোলা ক্যারি এবং অ্যামেলিয়া কের। দুটো উইকেট তুলে নেন ন্যাট শিভার ব্রান্ট। এছাড়া একটি করে উইকেট শিকার করেন শাবনিম ইসমাইল এবং সংস্কৃতি গুপ্তা। এই জয়ের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে ২ ম্য়াচে ২ পয়েন্ট চলে এল।

Lizelle Lee Catch Viral Video: বয়স ৩৩, বাজপাখির ক্ষিপ্রতা! দুরন্ত ক্যাচে নজর কাড়লেন এই প্রোটিয়া উইকেটকিপার

ইতিপূর্বে, এই ম্য়াচে টস জিতে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়র জেমিমা রডরিগস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এই সুযোগ কাজে লাগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে ফেলে। মুম্বইয়ের হয়ে জোড়া হাফসেঞ্চুরি করলেন ন্যাট শিভার ব্রান্ট এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্রান্ট ৭০ রানে আউট হয়ে গেলেও, হরমনপ্রীত শেষপর্যন্ত ৭৪ রানে অপরাজিত থাকেন।

Mumbai Indians Loss Grok Prediction: আগেই ঠিক ছিল হারবে মুম্বই! কীভাবে জানল AI গ্রোক?

শনিবার অর্থাৎ ১০ জানুয়ারি ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2026) তৃতীয় ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। নব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্য়াচটি খেলা হবে। উল্লেখ্যযোগ্য বিষয় হল, এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের বিস্ফোরক ওপেনার শেফালি বর্মা (Shafali Verma) একটি স্পেশাল হাফসেঞ্চুরি হাঁকিয়ে নয়া ইতিহাস কায়েম করে ফেলবেন। 

আরও পড়ুন:

MI vs RCB, WPL 2026 Highlights: জয় দিয়ে WPL শুরু স্মৃতিদের, শেষবেলায় বাজিমাত নাদিনের

WPL টুর্নামেন্টে ছক্কার হাফসেঞ্চুরি

২১ বছর বয়সি শেফালি বর্মা আজকের ম্য়াচে যদি একটি ছক্কা হাঁকাতে পারেন, তাহলে মহিলা প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ছক্কার হাফসেঞ্চুরি কায়েম করতে পারবেন। প্রসঙ্গত, শেফালি বর্মা মহিলা প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ২৭ ম্য়াচে মোট ৪৯ ছক্কা হাঁকিয়েছেন। এই টুর্নামেন্টে সর্বাধিক ওভার বাউন্ডারির মুকুট তাঁর মাথাতেই সুশোভিত হয়েছে।

আরও পড়ুন:

Shafali Verma Marriage Proposal: সরকারি চাকরি, কোটি-কোটি টাকার জমি! শেফালিকে বিয়ের প্রস্তাব এই যুবকের

WPL টুর্নামেন্টে সর্বাধিক ছক্কার মালকিন এই ব্যাটাররা

  • শেফালি বর্মা (দিল্লি ক্যাপিটালস) - ২৭ ম্য়াচের ২৭ ইনিংসে মোট ৪৯ ছক্কা
  • রিচা ঘোষ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) - ২৭ ম্য়াচের ২৫ ইনিংসে ৩০ ছক্কা
  • অ্যাশলে গার্ডনার (গুজরাট জায়ান্টস) - ২৫ ম্য়াচের ২৫ ইনিংসে ২৬ ছক্কা
  • এলিস পেরি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) - ২৫ ম্য়াচের ২৫ ইনিংসে ২৫ ছক্কা
  • কিরণ নবগিরে (ইউপি ওয়ারিয়র্স) - ২৫ ম্য়াচের ২৪ ইনিংসে ২৪ ছক্কা

দেখে নিন, মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্য়াপিটালস ম্য়াচের গুরুত্বপূর্ণ হাইলাইটস:

  • Jan 10, 2026 22:54 IST

    MI W vs DC W LIVE Updates: ৫০ রানে জয় মুম্বই ইন্ডিয়ান্সের

    MI W vs DC W LIVE Updates: অবশেষে সহজ জয়লাভ করল মুম্বই ইন্ডিয়ান্স। পাওয়ার প্লে চলাকালীন দিল্লি ক্য়াপিটালস যে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল, সেই ধাক্কা তারা কাটিয়ে উঠতে পারল না। শেষপর্যন্ত মুম্বই ৫০ রানে জয়লাভ করেছে। এই ম্য়াচে অধিনায়কোচিত ব্যাট করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি ৭৪ রানে অপরাজিত থাকেন।



  • Jan 10, 2026 22:51 IST

    MI W vs DC W LIVE Updates: হারের দোরগোড়ায় দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালস

    MI W vs DC W LIVE Updates: ১৭.১ ওভারে দিল্লি ক্যাপিটালস অষ্টম উইকেট হারাল। ৩৩ বলে ৫৬ রান করে ফিরে গেলেন শিনেল হেনরি। এরপর তারা মিন্নু মানির উইকেটও হারায়। ১৮.৩ ওভারে দিল্লি ক্যাপিটালস ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে।



  • Jan 10, 2026 22:48 IST

    MI W vs DC W LIVE Updates: আউট স্নেহ রান

    MI W vs DC W LIVE Updates: দিল্লি ক্যাপিটালস তাদের সপ্তম উইকেট হারাল। ফিরে গেলেন স্নেহ রানা। তিনি ১১ বলে ১১ রান করেন। ১৫ ওভার শেষে দলের স্কোর দাঁড়াল ১০৮/৭।



  • Jan 10, 2026 22:47 IST

    MI W vs DC W LIVE Updates: ১৪ ওভার শেষে দিল্লির স্কোর ১০০/৬

    MI W vs DC W LIVE Updates: ১৪ ওভার শেষ। দিল্লি ক্যাপিটালস ৬ উইকেট হারিয়ে ১০০ রান করেছে। চিনিলে হেনরি ২২ বলে ৩৭ রান এবং স্নেহ রানা ৮ বলে ১০ রানে ব্যাট করছেন।



  • Jan 10, 2026 22:22 IST

    MI W vs DC W LIVE Updates: দিল্লি ক্যাপিটালসের ষষ্ঠ উইকেটের পতন

    MI W vs DC W LIVE Updates: ষষ্ঠ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। ১১.৪ ওভারে নিকি প্রসাদ ১৮ বলে ১২ রান করে আউট হয়ে গেলেন। ১২ ওভার শেষে দিল্লির স্কোর ৮৮/৬।



  • Jan 10, 2026 21:57 IST

    MI W vs DC W LIVE Updates: পঞ্চম উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস

    MI W vs DC W LIVE Updates: দিল্লি ক্যাপিটালসের হাত থেকে ক্রমশ এই ম্য়াচটা বেরিয়ে যাচ্ছে। ৬.৬ ওভারে দিল্লি ক্যাপিটালস তাদের পঞ্চম উইকেট হারিয়ে ফেলল। এবার ফিরে গেলেন মারিজ়ান কাপ। নিকোলা ক্যারির বলে তিনি বড় শট মারতে যান। কিন্তু, টাইমিং ঠিকঠাক না হওয়ার কারণে থার্ড ম্য়ানে পুনম খেমনারের হাতে জমা পড়ে। ৬ বলে ১০ রান করে তাঁকে ফিরতে হল।



  • Jan 10, 2026 21:53 IST

    MI W vs DC W LIVE Updates: পাওয়ার প্লে'র মধ্যে ৪ উইকেট হারাল দিল্লি

    MI W vs DC W LIVE Updates: ৫.২ ওভারে শাবনিম ইসমাইলের বলে আউট হলেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক জেমিমা রডরিগস। জি কমলিনী একটি অসাধারণ ক্যাচ এক হাতে নিলেন। ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারি করেছিলেন ইসমাইল। বলটা অনায়াসেই ছাড়া যেত। কিন্তু, সেই ডেলিভারি কার্যত তাড়া করলেন জেমিমা। বলটা তাঁর ব্যাটের কানা লেগে কিপারের ডানদিকে বিদ্যুৎগতিতে যায়। জি কমলিনী তাঁর ডান হাতটা প্রসারিত করেন। বলটা কার্যত আঠার মতো তাঁর গ্লাভসে আটকে যায়। এককথায় অসাধারণ একটা ক্যাচ। ৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলল।

    দেখুন সেই ভিডিও:



  • Jan 10, 2026 21:48 IST

    MI W vs DC W LIVE Updates: তৃতীয় উইকেট হারাল দিল্লি

    MI W vs DC W LIVE Updates: একই ওভারের পঞ্চম বলে দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটার লরা উলভার্ট আউট হলেন। শেফালির মতো একইভাবে বোল্ড হয়ে গেলেন তিনি। ৫ বলে তিনি মাত্র ৯ রান করলেন।



  • Jan 10, 2026 21:46 IST

    MI W vs DC W LIVE Updates: এবার ফিরলেন শেফালি বর্মা

    MI W vs DC W LIVE Updates: ৪.৩ ওভারে ক্লিন বোল্ড হয়ে গেলেন শেফালি বর্মা। নিকোলা ক্যারি প্রথম উইকেট শিকার করলেন। ১৩ বলে তিনি মাত্র ৮ রান করলেন।



  • Jan 10, 2026 21:44 IST

    MI W vs DC W LIVE Updates: শুরুতেই আউট লিজ়েল লি

    MI W vs DC W LIVE Updates: দিল্লি ক্যাপিটালসের ২ ব্যাটারের উপর ক্রমশ চাপ বাড়তে শুরু করেছিল। অবশেষে বড় শট মারার সিদ্ধান্ত নিলেন লিজ়েল লি। কিন্তু, ব্যাটে বলে সেভাবে সম্পর্ক করতে পারলেন না তিনি। অবশেষে মিড অনে শাবনিম ইসমাইলের হাতে তিনি ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ১০ বলে ১০ রান করে ফিরলেন লি।



  • Jan 10, 2026 21:36 IST

    MI W vs DC W LIVE Updates: ১৯৬ রান তাড়া করতে নামল দিল্লি, শেফালির থেকে আকাশছোঁয়া প্রত্যাশা

    MI W vs DC W LIVE Updates: দিল্লি ক্যাপিটালসের ওপেনিং ব্যাটার হিসেবে মাঠে নামলেন লিজ়েল লি এবং শেফালি বর্মা। দিল্লি ৩ ওভারে ১৫ রান করেছে। শুরুটা তারা বেশ ভালই করেছে।



  • Jan 10, 2026 21:15 IST

    MI W vs DC W LIVE Updates: দিল্লির সামনে ১৯৬ রানের টার্গেট

    MI W vs DC W LIVE Updates: মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে। ন্যাট শিভার ব্রান্ট ৪৬ বলে ৭০ রান করেছেন। অন্যদিকে, হরমনপ্রীত কৌর ৪২ বলে ৭৪ রানে অপরাজিত রইলেন। কৌরের ব্যাট থেকে ৮ চার এবং ৩ ছক্কা বেরিয়ে এসেছে। দিল্লির সামনে জয়ের জন্য ১৯৬ রানের টার্গেট রয়েছে।



  • Jan 10, 2026 21:03 IST

    MI W vs DC W LIVE Updates: হাফসেঞ্চুরি হরমনপ্রীতের

    MI W vs DC W LIVE Updates: হরমনপ্রীত কৌরের ব্যাট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে হাফসেঞ্চুরি। তিনি ৩৫ বলে ৫৫ রানে আপাতত ব্যাট করছেন।



  • Jan 10, 2026 21:01 IST

    MI W vs DC W LIVE Updates: ১৫০ রান টপকাল মুম্বইয়ের ইনিংস

    MI W vs DC W LIVE Updates: ১৬.৩ ওভারে মুম্বই ৩ উইকেট হারিয়ে ১৫০ রান করেছে। হরমনপ্রীত ৪৫ এবং নিকোলা ১৬ রানে ব্যাট করছেন।



  • Jan 10, 2026 20:42 IST

    MI W vs DC W LIVE Updates: থামল ন্যাট শিভার ব্রান্টের ঝোড়ো ইনিংস

    MI W vs DC W LIVE Updates: ৪৬ বলে ৭৬ রান করে অবশেষে আউট হলেন ন্য়াট শিভার ব্রান্ট। তিনি ১৩ চার হাঁকিয়েছেন। ১৫.১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৩১/৩। ক্রিজে এলেন নিকোলা কেরি।



  • Jan 10, 2026 20:27 IST

    MI W vs DC W LIVE Updates: হাফসেঞ্চুরি হাঁকালেন ন্যাট শিভার ব্রান্ট

    MI W vs DC W LIVE Updates: মুম্বইয়ের হয়ে ন্যাট শিভার ব্রান্ট দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন। ৩৪ বলে তিনি আপাতত ৫২ রানে ব্যাট করছেন। ১১.১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৮৪/২।



  • Jan 10, 2026 20:25 IST

    MI W vs DC W LIVE Updates:  ৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬৮/২

    MI W vs DC W LIVE Updates: ৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬৮/২। ন্যাট শিভার ব্রান্ট ২৭ বলে ৪৪ রানে ব্যাট করছেন। অন্যদিকে হরমনপ্রীত ৮ বলে ৫ রানে ব্যাট করছেন।



  • Jan 10, 2026 20:10 IST

    MI W vs DC W LIVE Updates: দ্বিতীয় সাফল্য পেল দিল্লি ক্যাপিটালস

    MI W vs DC W LIVE Updates: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় সাফল্য পেল দিল্লি ক্যাপিটালস। জি কমলিনী ১৯ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেন। ৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৫৪ রান। ক্রিজ়ে এলেন হরমনপ্রীত কৌর।



  • Jan 10, 2026 20:08 IST

    MI W vs DC W LIVE Updates: শেষ ৬ ওভারের খেলা

    MI W vs DC W LIVE Updates: ৬ ওভারের খেলা শেষ হয়ে গেল। মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৪৩ রান। জি কমলিনী ১৬ বলে ৮ এবং ন্যাট শিভার ব্রান্ট ২০ বলে ৩২ রান করলেন। মুম্বইয়ের স্কোর ৪৭/১।



  • Jan 10, 2026 20:03 IST

    MI W vs DC W LIVE Updates: নজরকাড়া ক্যাচ লিজ়লি লি-র, দেখুন ভিডিও

    MI W vs DC W LIVE Updates: দিল্লির ক্যাপিটালসের হয়ে বল করতে এসেছিলেন শিনেল হেনরি। সামনে ছিলেন অ্যামিলিয়া কের। অফ সাইডের বাইরে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন শিনেল। বলটা খেলতে কিছুটা লেট করে ফেলেন অ্যামিলিয়া। উইকেট কিপারের ডানদিক থেকে তিনি বলটা খোঁচা মেরে বের করে দিতে গিয়েছিলেন।

    কিন্তু, উইকেটের পিছনে দাঁড়িয়ে ছিলেন লিজ়লি লি। তিনি বলটিকে লক্ষ্য করে কার্যত বাজপাখির মতো উড়ে যান। নিজের শরীরটা হাওয়ায় ভাসিয়ে নজরকাড়া একটি ডাইভ দিলেন তিনি। অবশেষে দ্বিতীয় প্রচেষ্টায় বলটা তালুবন্দি করেন। প্রথম স্লিপে দাঁড়িয়ে ছিলেন জেমিমা রডরিগস। তিনি কী বলবেন, কার্যত বুঝে উঠতে পারছিলেন না। 

    দেখে নিন সেই ভিডিও:



  • Jan 10, 2026 19:46 IST

    MI W vs DC W LIVE Updates: শুরুতেই সাফল্য দিল্লির

    MI W vs DC W LIVE Updates: শুরুতেই সাফল্য পেল দিল্লি ক্যাপিটালস। গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন অ্যামেলিয়া কের। ২.৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪/১।



  • Jan 10, 2026 19:45 IST

    MI W vs DC W LIVE Updates: শুরু হল মুম্বইয়ের ব্যাটিং

    MI W vs DC W LIVE Updates: শুরু হল মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং। ওপেন করতে নামলেন অ্যামেলিয়া কের এবং জি কমলিনী।



  • Jan 10, 2026 19:05 IST

    MI W vs DC W LIVE Updates: টস জিতল দিল্লি

    MI W vs DC W LIVE Updates: দিল্লি ক্যাপিটালস টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে হবে।



  • Jan 10, 2026 19:04 IST

    MI W vs DC W LIVE Updates: টসে চোখ ২ দলের

    MI W vs DC W LIVE Updates: এই ম্য়াচে ২ দলই টস জিততে চাইবে। গতকালই মুম্বই ইন্ডিয়ান্স এই মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গিয়েছে। আরসিবি ৩ উইকেটে প্রথম ম্য়াচে জয়লাভ করেছিল।



  • Jan 10, 2026 18:58 IST

    MI W vs DC W LIVE Updates: তিন বার ফাইনাল খেলেছে দিল্লি

    MI W vs DC W LIVE Updates: ২০২৩ সাালে শুরু হয়েছিল মহিলা প্রিমিয়ার লিগ। এখনও পর্যন্ত ৩ মরশুমে দিল্লি ক্যাপিটালস তিনবারই ফাইনালে উঠেছিল। যদিও তারা এখনও পর্যন্ত একবারও খেতাব জিততে পারেনি।



  • Jan 10, 2026 18:56 IST

    MI W vs DC W LIVE Updates: হরমনপ্রীতের উপর নজর

    MI W vs DC W LIVE Updates: এই ম্য়াচে হরমনপ্রীত কৌরের উপর সকলের নজর থাকবে। আরসিবি-র বিরুদ্ধে প্রথম ম্য়াচে তিনি ২০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।



  • Jan 10, 2026 18:55 IST

    MI W vs DC W LIVE Updates: দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ

    MI W vs DC W LIVE Updates: শেফালি বর্মা, লরা উলভার্ট, জেমিমা রডরিগস, মিন্নু মণি, মারিজেন কেপ, শিনেল হেনরি, স্নেহ রানা, অ্যালানা কিং, এন শ্রী চরণী, তানিয়া ভাটিয়া, নন্দনী শর্মা।



  • Jan 10, 2026 18:52 IST

    MI W vs DC W LIVE Updates: মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ

    MI W vs DC W LIVE Updates: হেইলি ম্য়াথিউস, ন্যাট শিভার ব্রান্ট, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), আমনজ্যোৎ কৌর, অ্যামিলিয়া কের, জি কমলিনী (উইকেটকিপার), শাবনিম ইসমাইল, সাইকা ইশাক, সজীবন সজনা, সংস্কৃতি গুপ্তা, পুনম খেমনার।



  • Jan 10, 2026 18:50 IST

    MI W vs DC W LIVE Updates: প্রথমবার দিল্লিকে নেতৃত্ব দেবেন জেমিমা

    MI W vs DC W LIVE Updates: দিল্লি ক্যাপিটালস এই বছর জেমিমা রডরিগসের নেতৃত্বে খেলতে নামবে। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে জেমিমা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। জেমিমা তাঁর নেতৃত্বে দিল্লিকে প্রথম ম্য়াচ জেতাতে চাইবেন।



Mumbai Indians Delhi Capitals Shafali Verma WPL 2026