MI vs GG, WPL 2026 Highlights: বদলাল না গুজরাটের পোড়া কপাল! ৮-০ ব্যবধানে বিশাল জয় মুম্বই ইন্ডিয়ান্সের

MI vs GG Live Updates: মঙ্গলবার (১৩ জানুয়ারি) চলতি মহিলা প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্য়াচে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টস। এই ম্য়াচটি নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হবে।

MI vs GG Live Updates: মঙ্গলবার (১৩ জানুয়ারি) চলতি মহিলা প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্য়াচে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টস। এই ম্য়াচটি নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হবে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Mumbai Indians (1)

জয়ের পর নিকোলা কেরি এবং হরমনপ্রীত কৌরের উল্লাস

Mumbai Indians vs Gujarat Giants: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্য়াচে গুজরাট জায়ান্টসের জয়রথ আটকে দিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান করে। এর জবাবে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের একটি দুর্দান্ত হাফসেঞ্চুরির দৌলতে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান করে ফেলে। আর সেইসঙ্গে তারা মহিলা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়লাভ করল। এটাই মুম্বই ইন্ডিয়ান্সের সবথেকে বড় রান চেজ়। 

Advertisment

আরও পড়ুন:

MI vs DC, WPL 2026 Highlights: দ্বিতীয় ম্য়াচেই দুরন্ত জয় হরমনপ্রীতদের, অধিনায়ক হিসেবে সুখকর হল না জেমিমার স্মৃতি

জয়ের নায়ক হরমনপ্রীত

মুম্বই ইন্ডিয়ান্সের এই জয়ে অধিনায়ক হরমনপ্রীত কৌরের যথেষ্ট বড় অবদান রয়েছে। তিনি মাত্র ৪৩ বলে ৭১ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দিলেন। হরমনের এই ইনিংসে ৭ চারের পাশাপাশি ২ বিশাল ছক্কা রয়েছে। অন্যদিকে, নিকোলা কেরি ৩৮ রানে অপরাজিত থাকে। গুজরাটের বিরুদ্ধে এই নিয়ে টানা অষ্টম ম্য়াচে জয়লাভ করল মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাট জায়ান্টস একটাও ম্য়াচ জিততে পারেনি।

আরও পড়ুন:

MI vs RCB, WPL 2026 Highlights: জয় দিয়ে WPL শুরু স্মৃতিদের, শেষবেলায় বাজিমাত নাদিনের

মুম্বই ইন্ডিয়ান্সের সম্পূর্ণ স্কোয়াড: হেইলি ম্যাথিউস, জি কমলিনী (উইকেটকিপার), ন্যাট শিভার ব্রান্ট, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), অ্যামেলিয়া কের, আমনজ্যোৎ কৌর, সজীবন সজনা, পুনম খেমনার, সংস্কৃতি গুপ্তা, শাবনিম ইসমাইল, ত্রিবেণী বশিষ্ঠ, নল্লা রেড্ডি, রাহিলা ফিরদৌস, মিল্লি ইলিংবার্থ, সাইকা ইশাক, নিকোলা কেরি।

আরও পড়ুন:

Harmanpreet Kaur Angry: আচমকা রেগে আগুন হরমনপ্রীত, কী এমন ঘটল খেলার মাঝে?

গুজরাট জায়ান্টসের সম্পূর্ণ স্কোয়াড: সোফি ডিভাইন, বেথ মুনি, অ্যাশলে গার্ডনার (অধিনায়ক), ড্যানি ওয়াট, কণিকা আহুজা, ইয়াস্তিকা ভাটিয়া, ভারতী ফুলমালি, জর্জিয়া বেয়ারহ্যাম, রাজেশ্বরী গায়কোয়াড়, কাশভি গৌতম, অনুষ্কা শর্মা, কিম গার্থ, তনুজা কম্বর, তিতাস সাধু, রেণুকা সিং ঠাকুর, আয়ুশি সোনি, শিবানি সিং, হ্যাপ্পি কুমারী।

  • Jan 13, 2026 23:02 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: ৭ উইকেটে জয় মুম্বই ইন্ডিয়ান্সের

    MI vs GG, WPL 2026 Live Updates: থেমে গেল গুজরাট জায়ান্টসের জয়রথ। চলতি মরশুমে গুজরাট ইতিপূর্বে ইউপি ওয়ারিয়র্স এবং দিল্লি ক্যাপিটালসকে পরাস্ত করেছিল। কিন্তু, মুম্বইকে তারা আর হারাতে পারল না। সৌজন্য মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের ঝকঝকে হাফসেঞ্চুরি। অবশেষে গুজরাট এই ম্য়াচে ৭ উইকেটে হেরে যায়।



  • Jan 13, 2026 22:53 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি হরমনপ্রীতের

    MI vs GG, WPL 2026 Live Updates: ১৭ ওভারের দ্বিতীয় বলে এক রান সংগ্রহ করে হরমনপ্রীত কৌর নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেললেন। আপাতত তিনি একাই গুজরাট জায়ান্টসের ঘুম কেড়ে নিয়েছেন। একাই জেতাচ্ছেন মুম্বইকে।



  • Jan 13, 2026 22:48 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: ১৫ ওভারের খেলা শেষ

    MI vs GG, WPL 2026 Live Updates: ১৫ ওভারের খেলা শেষ হল। মুম্বই এখনও পর্য়ন্ত তিন উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে। জয়ের জন্য শেষ ৫ ওভারে মুম্বইকে ৫৯ রান করতে হবে।



  • Jan 13, 2026 22:47 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: আমনজ্যোৎ কৌর আউট

    MI vs GG, WPL 2026 Live Updates: ১৩ ওভারের প্রথম বলে আউট হয়ে গেলেন আমনজ্য়োৎ কৌর। সোফি ডিভাইন তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। আর সেইসঙ্গে মুম্বইয়ের তৃতীয় উইকেটের পতন হল। 



  • Jan 13, 2026 22:26 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: হাল ধরলেন হরমনপ্রীত এবং আমনজ্যোৎ

    MI vs GG, WPL 2026 Live Updates: মুম্বইয়ের স্কোর ইতিমধ্যে ১০০ টপকে গিয়েছে। অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং আমনজ্যোৎ নড়বড়ে ইনিংসের হাল ধরেন। এই ২ ব্যাটারই দলকে বৈতরণী উতরে দিতে চান।



  • Jan 13, 2026 22:06 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: শেষ পাওয়ার প্লে

    MI vs GG, WPL 2026 Live Updates: শেষ হল পাওয়ার প্লে। এই ৬ ওভারে মুম্বই ২ উইকেট হারিয়ে ৪৮ রান করেছে। মুম্বই একেবারে ভাল জায়গায় নেই। জয়ের জন্য দ্রুতগতিতে রান করতে হবে।



  • Jan 13, 2026 22:04 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন ম্যাথিউস

    MI vs GG, WPL 2026 Live Updates: পঞ্চম ওভারের পঞ্চম বলে ফিরে গেলেন হেইলি ম্যাথিউস। কাশভি গৌতমের বলে সোফি ডিভাইনের হাতে ক্য়াচ দিয়ে তিনি ফিরে যান। এটা মুম্বইয়ের কাছে অবশ্যই একটা বড় ধাক্কা।



  • Jan 13, 2026 22:02 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: মুম্বইয়ের প্রথম উইকেটের পতন

    MI vs GG, WPL 2026 Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম উইকেটের পতন হল। রেনুকা সিং ঠাকুর তৃতীয় ওভারের পঞ্চম বলে জি কমলিনীর উইকেট তুলে নিলেন। বেথ মুনি তাঁকে স্টাম্প আউট করলেন। কমলিনী ১২ বলে ১৩ রান করে ফিরলেন।



  • Jan 13, 2026 22:00 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: শুরু হল মুম্বইয়ের ব্যাটিং

    MI vs GG, WPL 2026 Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং শুরু গেল। দলের হয়ে ওপেন করতে নামলেন জি কমলিনী এবং হেইলি ম্যাথিউস। জয়ের জন্য মুম্বইকে ১৯৩ রান করতে হবে।



  • Jan 13, 2026 21:31 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: ১৯২ রান তুলল গুজরাট

    MI vs GG, WPL 2026 Live Updates: শেষ ২ ওভারে ৩৯ রান তুলল গুজরাট জায়ান্টস। শেষপর্যন্ত তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল স্কোর খাড়া করে। ভারতী ফুলমালি ১৫ বলে ৩৬ রান এবং জর্জিয়া ৩৩ বলে ৪৩ রান করেন।



  • Jan 13, 2026 20:57 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: রিটায়ার্ড আউট আয়ুশি সোনি

    MI vs GG, WPL 2026 Live Updates: ১৫ ওভারের শেষ বলে রিটায়ার্ড আউট হয়ে গেলেন আয়ুশি সোনি। আর সেইসঙ্গে গুজরাটের পঞ্চম উইকেটের পতন হল।



  • Jan 13, 2026 20:55 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: বাকি আর ৫ ওভার

    MI vs GG, WPL 2026 Live Updates: ১৫ ওভারের খেলা শেষ। গুজরাট চার উইকেট হারিয়ে ১৩০ রান করেছে এবং এখন শেষ পাঁচ ওভারে দ্রুত রান করে বড় স্কোর গড়ার চেষ্টা করছে।



  • Jan 13, 2026 20:54 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: চতুর্থ উইকেট হারাল গুজরাট

    MI vs GG, WPL 2026 Live Updates: গুজরাট তাদের চতুর্থ উইকেট হারায়। ১১তম ওভারের প্রথম বলে কনিকাকে আউট করে ম্যাথুস মুম্বাইকে সাফল্য এনে দেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ১৮ বলে ৩৫ রান করেন, যার মধ্যে চারটি চার এবং দুটি ছক্কা ছিল।



  • Jan 13, 2026 20:53 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: তৃতীয় উইকেট শিকার করল মুম্বই

    MI vs GG, WPL 2026 Live Updates: মুম্বই ইন্ডিয়ান্স তাদের তৃতীয় উইকেট শিকার করল। ১০ ওভারের দ্বিতীয় বলে কেরি তুলে নেন অধিনায়ক অ্যাশলে গার্ডনারের উইকেট। বলটা তাঁর প্যাডে লাগে। মুম্বইয়ের আবেদন প্রথমে নাকচ করে দিয়েছিল আম্পায়ার। এরপর মুম্বই রিভিউ নেয়। গার্ডনার ২০ রান করে আউট হয়ে গেলেন।



  • Jan 13, 2026 20:17 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: গুজরাটের দ্বিতীয় উইকেটের পতন

    MI vs GG, WPL 2026 Live Updates: বেথ মুনি আউট। সপ্তম ওভারে বল করতে এসেছিলেন অ্যামেলিয়া কের। ওভারের তৃতীয় বলে মুনিকে ক্যাচ আউট করালেন। মুনি ২৬ বলে ৩৩ রান করেন।



  • Jan 13, 2026 20:16 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: শেষ হল পাওয়ার প্লে

    MI vs GG, WPL 2026 Live Updates: শেষ হয়ে গেল পাওয়ার প্লে। গুজরাট ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬২ রান করেছে। বেথ মুনি প্রথম ওভারে জীবনদান পেয়ে তা কাজে লাগানোর চেষ্টা করেছে। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে যাচ্ছেন কণিকা।



  • Jan 13, 2026 20:11 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: গুজরাটের হাফসেঞ্চুরি

    MI vs GG, WPL 2026 Live Updates: হাফসেঞ্চুরি পূরণ করল গুজরাট জায়ান্টস। পাঁচ ওভার শেষে দলের স্কোর ৫১ রান। মুনি-কনিকা জুটি মুম্বইয়ের উপর চাপ বাড়াতে শুরু করেছে।



  • Jan 13, 2026 20:02 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: গুজরাটের প্রথম উইকেটের পতন

    MI vs GG, WPL 2026 Live Updates: সোফি ডিভাইন আউট হতেই গুজরাট জায়ান্টসের প্রথম উইকেটের পতন হল। তৃতীয় ওভারে বল করতে এসেছিলেন ইসমাইল। ওভারের চতুর্থ বলে উইকেটকিপার কমলিনীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। সোফি মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।



  • Jan 13, 2026 19:59 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: শুরু হল গুজরাটের ব্যাটিং

    MI vs GG, WPL 2026 Live Updates: শুরু হয়ে গিয়েছে গুজরাট জায়ান্টসের ব্যাটিং। বেথ মুনি এবং সোফি ডিভাইন ইনিংস শুরু করলেন। মুম্বইয়ের হয়ে প্রথম ওভার বল করতে আসছেন শবনম ইসমাইল।



  • Jan 13, 2026 19:27 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: গুজরাট জায়ান্টসের প্রথম একাদশ

    MI vs GG, WPL 2026 Live Updates: অ্যাশলে গার্ডনার (অধিনায়ক), বেথ মুনি, সোফি ডিভাইন, আয়ুশ সোনি, জর্জিয়া বেয়ারহাম, ভারতী ফুলমালি, কাশভি গৌতম, কণিকা আহুজা, তনুজা কানওয়ার, রাজেশ্বরী গায়কওয়াড়, রেণুকা সিং।



  • Jan 13, 2026 19:25 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

    MI vs GG, WPL 2026 Live Updates: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জি কমলিনী, হেইলি ম্যাথিউস, অ্যামেলিয়া কের, নিকোলা কেরি, সজীবন সজনা, আমনজ্যোৎ কৌর, পুনম খেমনার, শবনম ইসমাইল, সংস্কৃতি গুপ্তা, ত্রিবেণী বশিষ্ঠ।



  • Jan 13, 2026 19:10 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: টসে জিতল মুম্বই ইন্ডিয়ান্স, প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত

    MI vs GG, WPL 2026 Live Updates: মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস ম্য়াচের ঢাকে কাঠি পড়ে গেল। মঙ্গলবার ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। সন্ধ্যা ৭-টায় টস আয়োজন করা হয়। টসে মুম্বই ইন্ডিয়ান্স জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। সাড়ে ৭টায় খেলা শুরু হবে।



  • Jan 13, 2026 17:51 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: গুজরাট জায়ান্টসের সম্পূর্ণ স্কোয়াড

    MI vs GG, WPL 2026 Live Updates: সোফি ডিভাইন, বেথ মুনি, অ্যাশলে গার্ডনার (অধিনায়ক), ড্যানি ওয়াট, কণিকা আহুজা, ইয়াস্তিকা ভাটিয়া, ভারতী ফুলমালি, জর্জিয়া বেয়ারহ্যাম, রাজেশ্বরী গায়কোয়াড়, কাশভি গৌতম, অনুষ্কা শর্মা, কিম গার্থ, তনুজা কম্বর, তিতাস সাধু, রেণুকা সিং ঠাকুর, আয়ুশি সোনি, শিবানি সিং, হ্যাপ্পি কুমারী।



  • Jan 13, 2026 17:51 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের সম্পূর্ণ স্কোয়াড

    MI vs GG, WPL 2026 Live Updates: হেইলি ম্যাথিউস, জি কমলিনী (উইকেটকিপার), ন্যাট শিভার ব্রান্ট, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), অ্যামেলিয়া কের, আমনজ্যোৎ কৌর, সজীবন সজনা, পুনম খেমনার, সংস্কৃতি গুপ্তা, শাবনিম ইসমাইল, ত্রিবেণী বশিষ্ঠ, নল্লা রেড্ডি, রাহিলা ফিরদৌস, মিল্লি ইলিংবার্থ, সাইকা ইশাক, নিকোলা কেরি।



  • Jan 13, 2026 17:10 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: কখন থেকে শুরু হবে ম্য়াচ?

    MI vs GG, WPL 2026 Live Updates: মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস ম্য়াচটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে। আর ম্য়াচ শুরুর ঠিক আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টায় টস আয়োজন করা হবে।



  • Jan 13, 2026 17:08 IST

    MI vs GG, WPL 2026 Live Updates: সুস্বাগতম!!

    MI vs GG, WPL 2026 Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাকে স্বাগত। ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে আজ ষষ্ঠ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টস খেলতে নামছে। ম্যাচের যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পেজে চোখ রাখুন।



Harmanpreet Kaur WPL 2026 Gujarat Giants Mumbai Indians