/indian-express-bangla/media/media_files/2026/01/09/royal-challengers-bengaluru-2026-01-09-21-40-20.jpg)
দুর্দান্ত জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
WPL 2026, MI vs RCB Highlights: ধামাকা বললেও বোধহয় কম বলা হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শেষবেলায় নাদিন ডি ক্লার্ক দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন। আর সেই সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ উইকেটে জয়লাভ করল রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের শেষ বলে ফলাফল নির্ধারিত হয়। একটা সময় ম্য়াচের লাগাম হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের হাতেই ছিল। শেষ ৪ বলে আরসিবি-র দরকার ছিল ১৮ রান। এমন সময় ক্লার্ক দুটো চার এবং দুটো ছক্কা হাঁকিয়ে অসম্ভব একটি জয় ছিনিয়ে আনে। শেষপর্যন্ত ক্লার্ক ৪৪ বলে অপরাজিত ৬৩ রান করলেন।
𝗧𝗔𝗞𝗘. 𝗔. 𝗕𝗢𝗪, Nadine de Klerk! 🙇♀️
— Women's Premier League (WPL) (@wplt20) January 9, 2026
🎥 She clinches a famous victory for @RCBTweets in the #TATAWPL 2026 opener ❤️
Scorecard ▶️ https://t.co/IWU1URl1fr#KhelEmotionKa | #MIvRCBpic.twitter.com/5a9kjYJc2b
ইতিপূর্বে, সজীবন সজনা এবং নিকোলা ক্যারির ব্যাটিং দৌলতে মুম্বই ইন্ডিয়ান্স শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে। ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ওপেনিং ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করেছে। নব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। আরসিবি ব্রিগেডকে এই ম্য়াচ জিততে হলে ১৫৫ রান করতে হবে।
শুরুতেই হরমনপ্রীত কৌর এবং জি কমলিনীর উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স বেশ খানিকটা চাপেই পড়ে গিয়েছিল। কিন্তু, সজনা এবং ক্যারি পালটা আক্রমণ শুরু করলেন। আরসিবি বোলারদের মধ্যে আলাদা করে নজর কাড়লেন নাদিন ডি ক্লার্ক। তিনি ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন। ইতিপূর্বে, আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2026) উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) খেলতে নামছে। ওপেনিং ম্য়াচটি নব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। প্রথম ম্য়াচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। তারা নিজেদের শক্তিশালী ফর্ম অব্যাহত রাখতে চাইবে। অন্যদিকে, স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও আপাতত খেলার জন্য মুখিয়ে রয়েছে। ২০২৪ সালে তারা ট্রফি জয় করেছিল। প্রথম ম্য়াচ জিতে তারাও এই টুর্নামেন্ট শুরু করতে চায়।
WPL 2026 Opening Ceremony: WPL উদ্বোধনে 'চাঁদের হাট', নাচে-গানে জমজমাট! কারা-কারা পারফর্ম করবেন?
হেড টু হেড রেকর্ড
দুটো দলেই অভিজ্ঞতা এবং তারুণ্যের যথেষ্ট মিশেল রয়েছে। আর সেকারণে আশা করা হচ্ছে, চলতি মরশুমের প্রথম ম্য়াচে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। পরিসংখ্যানের হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা হলেও এগিয়ে থাকবে। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ৭ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ৪ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স জয়লাভ করেছে। আর আরসিবি জিতেছে ৩ ম্যাচে।
WPL 2026 Live Streaming Info: কখন-কোথায় দেখবেন WPL-এর লাইভ স্ট্রিমিং? না জানলে হাত কামড়াবেন
পিচ এবং ওয়েদার রিপোর্ট
আশা করা হচ্ছে, ওয়েদার একেবারেই স্বাভাবিক থাকবে। পরিষ্কার থাকবে আকাশ। তাপমাত্রাও একেবারে আরামদায়ক থাকবে। বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যে দল রান তাড়া করবে, তারা কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে। আশা করা হচ্ছে, উইকেট ব্যাটিং সহায়ক হবে। প্রথম ইনিংসে গড়ে ১৫০-১৬০ রান উঠতে পারে।
কোথায়-কখন দেখবেন ম্য়াচ?
মুম্বই এবং আরসিবি-র মধ্যে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের প্রথম ম্য়াচের টস সন্ধ্যা ৭টায় হবে। আর খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। স্টার স্পোর্টস নেটওয়ার্কে আপনারা এই ম্য়াচ দেখতে পাবেন। এছাড়া জিও হটস্টারে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং আপনারা উপভোগ করতে পারবেন। সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। গায়ক হানি সিং এবং অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ় পারফরম্য়ান্স করবেন বলে শোনা যাচ্ছে।
- Jan 09, 2026 23:24 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: হারা ম্য়াচ জেতালেন 'বাজিগর' নাদিন
MI vs RCB, WPL 2026 Live Updates: নাদিন ডি ক্লার্ক শেষ ওভারে ১৮ রান সংগ্রহ করে মুম্বই ইন্ডিয়ান্সের মুখের গ্রাস কেড়ে নিলেন। আরসিবি এই টুর্নামেন্টের ওপেনিং ম্য়াচে ৩ উইকেটে জয়লাভ করল। অসাধারণ একটি ইনিংস উপহার দিলেন নাদিন ডি ক্লার্ক। ৪৪ বলে তিনি অপরাজিত ৬৩ রান করলেন।
- Jan 09, 2026 22:59 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: আরও একটা ধাক্কা খেল আরসিবি
MI vs RCB, WPL 2026 Live Updates: শ্রেয়াঙ্কা পাটিলকে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন নিকোলা ক্যারি। আপাতত মুম্বইয়ের জয় নিশ্চিত বলেই মনে হচ্ছে।
- Jan 09, 2026 22:57 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: অরুন্ধতী রেড্ডি আউট
MI vs RCB, WPL 2026 Live Updates: ২০ রান করে নিকোলা ক্যারির বলে আউট হয়ে গেলেন অরুন্ধতী রেড্ডি। মুম্বই ইন্ডিয়ান্স এবার বড় উইকেট শিকার করেছে।
- Jan 09, 2026 22:53 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: ১৩ ওভারে আরসিবি-র স্কোর ৯২/৫
MI vs RCB, WPL 2026 Live Updates: ১৩ ওভার শেষে আরসিবি ৯২ রান করেছে। নাদিন ডি ক্লার্ক ১৬ এবং অরুন্ধতী রেড্ডি ১১ রানে ব্যাট করছেন। এবার আরসিবি-কে রানের গতি বাড়াতেই হবে। নাহলে ম্য়াচ হাতের বাইরে চলে যাবে।
- Jan 09, 2026 22:28 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: জোড়া ধাক্কা দিলেন অ্যামেলিয়া
MI vs RCB, WPL 2026 Live Updates: একই ওভারে অ্যামেলিয়া কের জোড়া উইকেট শিকার করলেন। ওভারের প্রথম বলেই তিনি রাধা যাদবকে ক্লিন বোল্ড করে দিলেন। এরপর চতুর্থ ডেলিভারিতে তিনি রিচা ঘোষকেও প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন।
- Jan 09, 2026 22:13 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: ফিরে গেলেন হেমলতা
MI vs RCB, WPL 2026 Live Updates: নিন, এবার আরসিবি-র তৃতীয় উইকেটের পতন হল। মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন হেমলতা। মুম্বই ইন্ডিয়ান্সকে তৃতীয় সাফল্য এনে দিলেন আমনজ্যোত কৌর।
- Jan 09, 2026 22:12 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: দ্বিতীয় উইকেট হারাল আরসিবি
MI vs RCB, WPL 2026 Live Updates: প্রথম ৩ ওভারে ৪০ রান করার পর আরসিবি এবার বড়সড় বিপদের মুখে পড়েছে। মান্ধানার পর এবার গ্রেস হ্যারিস প্যাভিলিয়নে ফিরে গেলেন। হ্যারিসকে যথেষ্ট ভাল ছন্দে দেখাচ্ছিল। ১২ বলে ২৫ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল।
- Jan 09, 2026 22:10 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: ফিরলেন স্মৃতি, আরসিবি-র প্রথম উইকেটের পতন
MI vs RCB, WPL 2026 Live Updates: স্মৃতি মান্ধানা ১৩ বলে ১৮ রান করে ফিরে গেলেন। শবনম ইসমাইল মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম এবং বড় সাফল্য এনে দিলেন।
- Jan 09, 2026 22:08 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: ৩ ওভারে মুম্বইয়ের স্কোর ৪০/০
MI vs RCB, WPL 2026 Live Updates: ৩ ওভারেই আরসিবি স্কোর বোর্ডে ৪০ রান যোগ হয়ে গিয়েছে। হ্যারিস এবং স্মৃতি মান্ধানা একেবারে ঝড়ের গতিতে রান করছেন। মান্ধানা ১০ বলে ১৮ রান করেছেন। অন্যদিকে, হ্যারিস ওই একই বলে ২১ রান করেছেন।
- Jan 09, 2026 22:05 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: দুর্দান্ত শুরুয়াত আরসিবি-র
MI vs RCB, WPL 2026 Live Updates: আরসিবি-র হয়ে স্মৃতি মান্ধানা এবং গ্রেস হ্যারিস দুর্দান্ত শুরুয়াত করলেন। প্রথম ওভারেই তারা বিনা উইকেটে ১১ রান করে ফেলেছেন।
- Jan 09, 2026 21:30 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: জয়ের জন্য ১৫৫ রান দরকার আরসিবি-র
MI vs RCB, WPL 2026 Live Updates: প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়া ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে। মুম্বইয়ের সজীবন সজনা বিধ্বংসী মেজাজে ব্য়াট করলেন। ২৫ বলে তিনি ৪৫ রানের একটি ঝোড়ো ইনিংস তিনি উপহার দেন। অন্যদিকে নিকোলা ক্যারি ২৯ বলে ৪০ রান করেছেন।
- Jan 09, 2026 21:14 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: শেষ হল সজীবনের ঝোড়ো ইনিংস
MI vs RCB, WPL 2026 Live Updates: ২৫ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে সজীবন এখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। তবে, সজীবনের ইনিংস মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচে ফিরিয়ে এনেছে।
- Jan 09, 2026 21:13 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: ১৭ ওভারে মুম্বইয়ের স্কোর ১২৬/৪
MI vs RCB, WPL 2026 Live Updates: ১৭ ওভার শেষে মুম্বাইয়ের স্কোরবোর্ডে ১২৬ রান। সজীবন দুর্দান্ত ব্যাটিং করছে, ১৮ বলে ৩৮ রান করেছে। নিকোলা ক্যারিও ভালো ফর্মে আছে।
- Jan 09, 2026 21:12 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: ১০০ রান টপকাল মুম্বই ইন্ডিয়ান্স
MI vs RCB, WPL 2026 Live Updates: মুম্বই ইন্ডিয়ান্স ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান করেছে। নিকোলা ক্যারি ১৭ বলে ১৯ রানে ব্যাট করছেন, আর সজীবন সাজনা ১০ বলে ১৫ রান করেছেন।
- Jan 09, 2026 20:49 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: আরও একটি উইকেট হারাল মুম্বই
MI vs RCB, WPL 2026 Live Updates: ২৮ বলে ৩২ রান করতে না করতেই শেষ হয়ে গেল জি কমলিনীর ইনিংস। আরসিবি-কে তৃতীয় সাফল্য এনে দিলেন শ্রেয়াঙ্কা পাটিল। বেঙ্গালুরুর বোলাররা আপাতত অসাধারণ পারফরম্য়ান্স করছেন।
- Jan 09, 2026 20:31 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: ৯ ওভারে মুম্বইয়ের স্কোর ৫২/২
MI vs RCB, WPL 2026 Live Updates: ৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৫০ রানের টৌকাঠ স্পর্শ করল। স্কোর বোর্ডে আপাতত ৫২ রান যুক্ত হয়েছে। অধিনায়ক হরমনপ্রীত কৌর ১০ এবং জি কমলিনী ২৯ রানে ব্যাট করছেন। মুম্বইকে আপাতত একটি বড় রানের পার্টনারশিপ গড়তে হবে।
- Jan 09, 2026 20:29 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: দ্বিতীয় উইকেট হারাল মুম্বই
MI vs RCB, WPL 2026 Live Updates: মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় উইকেটের পতন হল। ন্যাট শিভার ব্রান্ট বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট খুইয়ে বসলেন। ন্যাট শিভার এই ম্য়াচে মাত্র ৪ রানই করতে পেরেছেন। মুম্বই পাওয়ার প্লে'র মধ্যেই দুটো বড় উইকেট হারিয়ে ফেলল।
- Jan 09, 2026 20:11 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: মুম্বইয়ের প্রথম উইকেটের পতন
MI vs RCB, WPL 2026 Live Updates: মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম উইকেট হারাল। লাগাতার ভাল বোলিংয়ের পুরস্কার পেলেন লরেন বেল। অ্যামিলিয়া কের ১৫ বল খেলে মাত্র ৪ রানে আউট হলেন।
দেখে নিন ভিডিও:
The first wicket of #TATAWPL 2026! 😎
— Women's Premier League (WPL) (@wplt20) January 9, 2026
Lauren Bell gets her reward ⚡️
Mumbai Indians lose Amelia Kerr's wicket
Updates ▶️ https://t.co/IWU1URl1fr#KhelEmotionKa | #MIvRCB | @RCBTweetspic.twitter.com/o3mgkZZ34B - Jan 09, 2026 20:00 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: ৩ ওভারে মুম্বইয়ের স্কোর ১১/০
MI vs RCB, WPL 2026 Live Updates: কী অসাধারণ দুটো ওভার বল করলেন লরেন বেল। ৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ১১ রান। ২ ওভারের স্পোলে বেল মাত্র ১ রান দিলেন। পাওয়ারপ্লে চলাকালীন এই পারফরম্য়ান্স করলেন তিনি।
- Jan 09, 2026 19:58 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: শুরু হল মুম্বইয়ের ব্যাটিং
MI vs RCB, WPL 2026 Live Updates: ধামাকাদার ওপেনিং সেরেমনির পর মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস শুরু হল। অ্যামেলিয়া কেন এবং জি কমলিনী ওপেন করতে নামলেন।
- Jan 09, 2026 19:53 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: গান গাইছেন হরনাজ় সান্ধু
দেখে নিন ভিডিও:
What a way to kick things off! 🥳
— Women's Premier League (WPL) (@wplt20) January 9, 2026
Harnaaz Sandhu sets the tone at the #TATAWPL 2026 opening ceremony, enthralling fans in Navi Mumbai 💃#MIvRCB | #KhelEmotionKapic.twitter.com/K6atioT4tK - Jan 09, 2026 19:44 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: মঞ্চ মাতাচ্ছেন হানি সিং
MI vs RCB, WPL 2026 Live Updates: জ্যাকলিনের দুর্দান্ত ডান্স পারফরম্য়ান্সের পর এবার হানি সিং গান গেয়ে মঞ্চ মাতাচ্ছেন। গোটা ডি ওয়াই পাটিল স্টেডিয়াম হানি সিংয়ের গানের সঙ্গে তাল মেলাচ্ছে।
দেখে নিন ভিডিও:
Grooving to the tunes 🎶
— Women's Premier League (WPL) (@wplt20) January 9, 2026
The energetic Honey Singh lights up the #TATAWPL opening ceremony in style 🔥#MIvRCB | #KhelEmotionKa | @asliyoyopic.twitter.com/3C0sYtNrMr - Jan 09, 2026 19:42 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: শুরু হল ওপেনিং সেরেমনি
MI vs RCB, WPL 2026 Live Updates: শুরু হল ওপেনিং সেরেমনি। হরনাজ সান্ধুর পর জ্যাকলিন ফার্নান্ডেজের ডান্স পারফরম্যান্স সবাইকে মুগ্র করল।
দেখে নিন ভিডিও:
Jacqueline Fernandez's special performance sets the stage on fire ahead of #TATAWPL 2026 season opener 🙌🔥#KhelEmotionKa | #MIvRCB | @Asli_Jacquelinepic.twitter.com/D7Yx2fM70o
— Women's Premier League (WPL) (@wplt20) January 9, 2026 - Jan 09, 2026 19:40 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: টস জিতল আরসিবি
MI vs RCB, WPL 2026 Live Updates: ২০২৫ মহিলা প্রিমিয়ার লিগের প্রথম ম্য়াচে টস জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন স্মৃতি মান্ধানা। অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে হবে।
- Jan 09, 2026 16:46 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: পিচ আপডেট
MI vs RCB, WPL 2026 Live Updates: আশা করা হচ্ছে, উইকেট ব্যাটিং সহায়ক হবে। প্রথম ইনিংসে গড়ে ১৫০-১৬০ রান উঠতে পারে। যে দল টস জিতবে, তারা প্রথমে ফিল্ডিং করতে চাইবে।
- Jan 09, 2026 16:45 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: ওয়েদার আপডেট
MI vs RCB, WPL 2026 Live Updates: আশা করা হচ্ছে, ওয়েদার একেবারেই স্বাভাবিক থাকবে। পরিষ্কার থাকবে আকাশ। তাপমাত্রাও একেবারে আরামদায়ক থাকবে। বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যে দল রান তাড়া করবে, তারা কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে।
- Jan 09, 2026 16:44 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: দুই দলের পরিসংখ্যান
MI vs RCB, WPL 2026 Live Updates: পরিসংখ্যানের হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা হলেও এগিয়ে থাকবে। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ৭ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ৪ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স জয়লাভ করেছে। আর আরসিবি জিতেছে ৩ ম্যাচে।
- Jan 09, 2026 16:44 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স
MI vs RCB, WPL 2026 Live Updates: এবার মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে। তারকা ব্যাটারদের পাশাপাশি এই দলের বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী। স্বয়ং হরমনপ্রীত কৌর আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন।
- Jan 09, 2026 16:41 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: অ্যালিসা পেরির অভাব বোধ করবে আরসিবি
MI vs RCB, WPL 2026 Live Updates: আরসিবি-র জন্য খারাপ খবর। গোটা মরশুমে অ্যালিসা পেরি খেলতে পারবেন না। গত মরশুমে আরসিবি জার্সিতে পেরি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। এই পরিস্থিতিতে এবার তাঁর অভাব অবশ্যই বোধ করবে স্মৃতিবাহিনী।
- Jan 09, 2026 16:38 IST
MI vs RCB, WPL 2026 Live Updates: মুম্বই বনাম বেঙ্গালুরু
MI vs RCB, WPL 2026 Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। শুরু হচ্ছে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ। প্রথম ম্য়াচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেটসে চোখ রাখতে নজর রাখুন লাইভ ব্লগে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us