MI W vs UPW W: জলে গেল আমনজ্যোতের ইনিংস, টানা ২ ম্যাচে জয় ইউপি ওয়ারিয়র্সের

MI W vs UPW W: শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইউপি ওয়ারিয়র্স। এই ম্য়াচে ইউপি ব্রিগেড ২২ রানে জয়লাভ করেছে। এই নিয়ে তারা ২ ম্য়াচ জিতল।

MI W vs UPW W: শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইউপি ওয়ারিয়র্স। এই ম্য়াচে ইউপি ব্রিগেড ২২ রানে জয়লাভ করেছে। এই নিয়ে তারা ২ ম্য়াচ জিতল।

author-image
Koushik Biswas
New Update
Mumbai Indian vs UP Warriors

মুম্বই ইন্ডিয়ান্সকে ২২ রানে হারা ইউপি ওয়ারিয়র্স

WPL 2026: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের দশম ম্য়াচ খেলতে নেমেছিল ইউপি ওয়ারিয়র্স এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্য়াচটি নব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে ইউপি ওয়ারিয়র্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এই সুযোগের ফায়দা তুলে ইউপি ওয়ারিয়র্স ( UP Warriorz) ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছিল। জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। শেষপর্যন্ত ২২ রানে তারা এই ম্য়াচে হেরে যায়।

Advertisment

আরও পড়ুন:

WPL 2026, MI vs UPW Highlights: অবশেষে কাটল গ্রহের দশা, মহিলা প্রিমিয়ার লিগে খাতা খুলল ইউপি যোদ্ধারা

অবশেষে গর্জে উঠল মেগ ল্যানিংয়ের ব্যাট

টস হারের পর ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়র্সের শুরুটা একেবারেই ভাল হয়নি। এই ম্য়াচে আরও একবার ব্যর্থ হলেন কিরণ নবগিরে। তিনি রানের খাতাই খুলতে পারলেন না। তবে অধিনায়ক মেগ ল্যানিং এই ম্য়াচে ব্যাট হাতে জ্বলে উঠলেন। মাত্র ৪৫ বলে তিনি ৭০ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। ইতিমধ্যে ১১ চার এবং ২ ছক্কা রয়েছে।

আরও পড়ুন:

WPL 2026, DC vs UPW Highlights: তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল দিল্লি, এখনও খাতা খুলল না ইউপি-র

তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ফিবি লিচফিল্ড। তিনি ৩৭ বলে ৬১ রান করেন। ইতিমধ্যে তিনি ৭ চার এবং ৩ গগনচুম্বী ছক্কা হাঁকান। এছাড়া হারলিন দেওল ২৫ রান এবং ক্লোই ট্রায়োনও ২১ রান করেন। আর সেকারণে ইউপি যোদ্ধারা শেষপর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ন্যাট শিভার ব্রান্ট ২ উইকেট এবং অ্যামেলিয়া কের ৩ উইকেট শিকার করেন।

আরও পড়ুন:

UPW vs RCB, WPL 2026 Highlights: লজ্জায় মুখ পোড়াল উত্তরপ্রদেশ, ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় আরসিবি-র

টানা ৩ ম্য়াচ জিতল ইউপি ওয়ারিয়র্স

বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটাও বেশ খারাপই হয়। হেইলি ম্যাথিউস ১৩ রান এবং সজীবন সজনা ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ন্যাট শিভার ব্রান্ট ১৫ রান এবং হরমনপ্রীত কৌর ১৮ রান করে আউট হয়ে গেলেন। শেষবেলায় অ্যামেলিয়া কের ৪৯ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন:

GG vs UPW, WPL 2026 Highlights: তীরে এসে তরী ডুবল ইউপি-র, প্রথম ম্য়াচই পকেটে পুরল গুজরাট

অন্যদিকে, আমনজ্য়োৎ কৌর ৪১ রান করেন। এরপরও মুম্বই ব্রিগেড ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করতে পারে। শেষপর্যন্ত ২২ রানে তারা এই ম্য়াচটা হেরে যায়। ইউপি-র হয়ে শিখা পাণ্ডে ২ উইকেট নিজের ঝুলিতে পড়ে নেন। এই নিয়ে টানা দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করল যোদ্ধাবাহিনী।

Mumbai Indians WPL 2026 UP Warriorz