/indian-express-bangla/media/media_files/2026/01/30/michel-nobbs-2026-01-30-10-18-00.jpg)
প্রয়াত ভারতের প্রাক্তন হকি কোচ মাইকেল নবস
শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় হকি দলের (Indian Hockey Team) প্রাক্তন কোচ মাইকেল নবস (Michael Nobbs)। ৭২ বছর বয়সে তিনি পার্থিব জগতকে বিদায় জানালেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় হকি দলের এই প্রাক্তন কোচ অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় ছিলেন। ২০১২ সালে আয়োজিত লন্ডন অলিম্পিক্সে তিনি ভারতীয় হকি দলকে কোচিং করিয়েছিলেন। মাইকেল নবস একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার ছিলেন। নবস এমন একটা সময় খেলতেন, যখন অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা হকি খেলিয়ে দল হিসেবে পরিচিতি ছিল।
আরও পড়ুন:
প্রসঙ্গত, নবস তাঁর আন্তর্জাতিক হকি কেরিয়ারে ১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন। ইতিমধ্য়ে তিনি দেশের হয়ে মোট ৭৬ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ১৯৮১ সালে আয়োজিত হকি বিশ্বকাপে চিনি অস্ট্রেলিয়াকে নেতৃত্বও দিয়েছিলেন। এর পাশাপাশি ১৯৮৪ সালে আয়োজিত লস অ্যাঞ্জেলস অলিম্পিকে তিনি অস্ট্রেলিয়া হকি দলের সদস্য ছিলেন।
আরও পড়ুন:
Indian Hockey Team: হকিতে 'ধামাকা' ভারতের, অভাবনীয় সাফল্য যুব বিশ্বকাপে
কীভাবে হল মৃত্যু?
ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, কীভাবে মৃত্যু হল অস্ট্রেলিয়ার এই প্রাক্তন হকি তারকার? সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, অনেকদিন ধরেই নবস শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে তাঁর মৃত্যু হয়। নবসের প্রয়াণে শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং ভারতীয় হকিতেই নয়, গোটা বিশ্বেই নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন:
Indian Hockey Team: শুধুমাত্র ক্রিকেট নয়, হকিতেও আরেক অধিনায়ক রোহিত! নেতৃত্ব দিচ্ছেন বিশ্বকাপে
শোকপ্রকাশ হকি অস্ট্রেলিয়ার
এই কিংবদন্তী খেলোয়াড়ের মৃত্য়ুতে হকি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে শোকজ্ঞাপন করা হয়েছে। গভীর শোক প্রকাশ করেছে, আন্তর্জাতিক হকি ফেডারেশনও। FIH সভাপতি তৈয়ব ইকরাম একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'অস্ট্রেলিয়া জাতীয় হকি দলের প্রাক্তন অলিম্পিয়ান এবং কোচ মাইকেল নবসের প্রয়াণে আমি মর্মাহত। ১৯৮১ সালে FIH হকি বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। পেশাদার হকি খেলা থেকে অবসর গ্রহণ করার পর মাইকেল নবস অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক স্তরে জাপান এবং অন্যান্য দেশকে কোচিং করিয়েছিলেন।'


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us