/indian-express-bangla/media/media_files/2025/11/21/mitchell-starc-2-2025-11-21-23-09-14.jpg)
অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক
Mitchell Starc: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫-২৬ অ্যাসেজ সিরিজ (Ashes Series 2025-26)। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) মধ্যে পারথ স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে এখনও পর্যন্ত বোলারদের দাপট চোখে পড়ার মতো। ম্য়াচের প্রথম দিন ১৯ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। দ্বিতীয় দিনও একই গল্পের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তবে ম্য়াচের দ্বিতীয় দিন অজ়ি পেসার মিচেল স্টার্ক তাঁর কেরিয়ারে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন। দ্বিতীয় ইনিংসে জো রুটের উইকেটটা তাঁর কেরিয়ারে এক বড়সড় সাফল্য এনে দিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে স্টার্ক ২০০ উইকেট শিকার করলেন।
আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন স্টার্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে হাতেগোনা মাত্র কয়েকজন বোলারই প্রতিটা মরশুমে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পেরেছেন। সেই তালিকায় অবশ্যই থাকবে মিচেল স্টার্কের নাম। পারথ টেস্ট শুরু হওয়ার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে স্টার্ক মোট ১৯১ উইকেট শিকার করেছিলেন। এরপর চলতি টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে তিনি ৭ উইকেট শিকার করেন। এরপর দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় উইকেট শিকার করতে না করতেই WTC ইতিহাসে ২০০ উইকেট পূরণ করে ফেললেন। এই সাফল্য অর্জনের তালিকায় আপাতত তৃতীয় স্থানে নাম রয়েছে স্টার্কের। প্রথম দুটো স্থানে যথাক্রমে রয়েছেন নাথান লিয়ন এবং প্যাট কামিন্স। WTC ইতিহাসে স্টার্ক এখনও পর্যন্ত ৫০ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ২০০-র বেশি উইকেট তাঁর ঝুলিতে চলে এসেছে।
WTC ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারী বোলার
- নাথান লিয়ন - (অস্ট্রেলিয়া) - ২১৯ উইকেট
- প্যাট কামিন্স - (অস্ট্রেলিয়া) - ২১৫ উইকেট
- মিচেল স্টার্ক - (অস্ট্রেলিয়া) - ২০১* উইকেট
- রবিচন্দ্রন অশ্বিন - (ভারত) - ১৯৫ উইকেট
- জসপ্রীত বুমরাহ - (ভারত) - ১৮৩* উইকেট
অ্যাসেজ ইতিহাসে এমন রেকর্ডের মালিক মাত্র ৩ বোলারই!
পারথ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে কার্যত আগুন ঝরাচ্ছেন মিচেল স্টার্ক। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের উইকেট শিকার করার পাশাপাশি এক নয়া কৃতিত্ব অর্জন করলেন তিনি। অ্যাসেজ ইতিহাসে স্টার্ক তৃতীয় বাঁ-হাতি বোলার যিনি একটি ম্য়াচে ১০ কিংবা তার বেশি উইকেট শিকার করলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে এটাই স্টার্কের প্রথম ১০ উইকেট হওল। তবে গোটা কেরিয়ারে তিনি তৃতীয়বার এমন সাফল্যের শৃঙ্গ স্পর্শ করলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us