‘দ্য বেস্ট’-এর চূড়ান্ত তিনে রোনাল্ডো-মডরিচ-সালাহ

২০১৬ থেকে ফিফা এই পুরস্কার দেওয়া শুরু করেছে। শেষ দু’বছর ধরেই ফিফা-র সঙ্গে ব্যালন ডি’অরের সম্পর্ক নেই। ফিফা ও ব্যালন ডি’অর পৃথক ভাবেই সেরাদের পুরস্কৃত করেন।

২০১৬ থেকে ফিফা এই পুরস্কার দেওয়া শুরু করেছে। শেষ দু’বছর ধরেই ফিফা-র সঙ্গে ব্যালন ডি’অরের সম্পর্ক নেই। ফিফা ও ব্যালন ডি’অর পৃথক ভাবেই সেরাদের পুরস্কৃত করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Ronaldo and Zidane

ফের ফিফা-র বর্ষসেরায় মনেনানীত জিদান-রোনাল্ডো

দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ারের জন্য দশের মধ্যে থেকে তিন জনকে চূড়ান্ত করল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল/ রিয়াল মাদ্রিদ ( বর্তমানে জুভেন্তাস), কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ ম্যাঞ্চেস্টার সিটি),আঁতোয়া গ্রিজম্যান (ফ্রান্স/ অ্যাটলেটিকো মাদ্রিদ), ইডেন হ্যাজার (বেলজিয়াম/চেলসি),হ্যারি কেন (ইংল্যান্ড/টটেনহ্যাম), কিলিয়ান এমবাপে (ফ্রান্স/ পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্তিনা/ বার্সেলোনা), লুকা মডরিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ), মহম্মদ সালাহ (মিশর/লিভারপুল) ও রাফায়েল ভারানের (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ) মধ্যে থেকে শেষ পর্যন্ত ফাইনালিস্টরা হলেন রোনাল্ডো-মডরিচ-সালাহ।

Advertisment

অন্যদিকে ম্যাসিমিলানো অ্যালেগ্রি (জুভেন্তাস), স্টানিস্লাভ চেরচেশভ (রাশিয়া), জ্লাটো দালিচ (ক্রোয়েশিয়া), দিদিয়ের দেশঁ (ফ্রান্স), পেপ গুয়ার্দিওলা (ম্যাঞ্চেস্টার সিটি), য়ুরগেন ক্লপ (লিভারপুল), রবার্তো মার্টিনেজ (বেলজিয়াম), দিয়েগো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড), আর্নেস্তো ভালভার্দে (বার্সেলোনা) ও জিনেদিন জিদানের (রিয়াল মাদ্রিদ) মধ্যে থেকে সেরা কোচের জন্য চূড়ান্ত তিনে মনোনীত জিদান, দেশঁ ও দালিচ। মঙ্গলবারই এই তালিকা ঘোষণা করেছে ফিফা।

আরও পড়ুন: ফের ফিফা-র বর্ষসেরায় মনোনীত জিদান-রোনাল্ডো

Advertisment

২০১৬ থেকে ফিফা এই পুরস্কার দেওয়া শুরু করেছে। শেষ দু’বছর ধরেই ফিফা-র সঙ্গে ব্যালন ডি’অরের সম্পর্ক নেই। ফিফা ও ব্যালন ডি’অর পৃথক ভাবেই সেরাদের পুরস্কৃত করেন। ২০১৬ ও ২০১৭ সালে ফিফার সেরা পুরুষ ফুটবলারের সম্মানে ভূষিত হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৬-তে সেরা কোচ হয়েছিলেন ক্লডিও রানেইরি। গতবার সেরা কোচ হয়েছিলেন জিনেদিন জিদান। এবারও মনোনীত হয়েছেন সিআর সেভেন ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ জিজু। গত ৩ জুলাই ২০১৭ থেকে ১৫ জুলাই ২০১৮ পর্যন্ত পারফরম্যান্স এখানে ধার্য করা হবে।

২০১৬-১৭ মরসুমে রিয়ালের জার্সিতে টানা তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনাল্ডো। শেষ দু’বারের চ্যাম্পিয়নও তিনি। ফলে রোনাল্ডো এই পুরস্কার জেতার অন্যতম দাবিদার। অন্যদিকে তালিকায় রয়েছে মডরিচ। যিনি সদ্যই রোনাল্ডোকে হারিয়ে উয়েফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন। পাশাপাশি দেশকে বিশ্বকাপের রার্নাস-আপ করেছেন। অন্যদিকে প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মহম্মদ সালাহ