Mohammed Shami and Ajit Agarkar: শামির বোলিং আদৌ দেখবেন আগরকর? বিশেষ শর্তেই আটকাল জট

Mohammed Shami: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মহম্মদ শামি সর্বাধিক উইকেট শিকার করেছিলেন। এরপর চোটের কারণে বেশ কয়েকমাস ২২ গজ থেকে দুরে থাকেন তিনি। কিন্তু, টিম ইন্ডিয়ায় তাঁর যাতায়াত বেশ অনিয়মিত হয়ে যায়।

Mohammed Shami: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মহম্মদ শামি সর্বাধিক উইকেট শিকার করেছিলেন। এরপর চোটের কারণে বেশ কয়েকমাস ২২ গজ থেকে দুরে থাকেন তিনি। কিন্তু, টিম ইন্ডিয়ায় তাঁর যাতায়াত বেশ অনিয়মিত হয়ে যায়।

author-image
Koushik Biswas
New Update
Mohammed Shami and Ajit Agarkar

মহম্মদ শামি এবং অজিত আগরকর

Mohammed Shami: ভারতীয় ক্রিকেট দলে ফের কবে কামব্যাক করবেন মহম্মদ শামি? গোটা দেশজুড়ে আপাতত এই একটা প্রশ্নই তোলপাড় হচ্ছে। বর্তমানে ভারতীয় ক্রিকেট দল কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নেমেছে। অন্যদিকে, আগামী রবিবার (১৬ নভেম্বর) থেকে অসমের বিরুদ্ধে চলতি রনজি ট্রফির পরবর্তী ম্য়াচ খেলতে নামবে বাংলা ক্রিকেট দল। এই ম্য়াচটি কল্যাণী স্টেডিয়ামে আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) নাকি শামির ফিটনেস দেখার জন্য কল্যাণী স্টেডিয়ামে যেতে পারেন। যদি শামির বোলিং দেখে তিনি সন্তুষ্ট হন, তাহলে হয়ত টিম ইন্ডিয়ার দরজা আবারও খুলে যেতে পারে।

Advertisment

Mohammed Shami in IPL 2026: মহম্মদ শামিকে নিয়ে ধামাকা খবর, শুনলে চমকে উঠবেন আপনিও

আদৌ শামির বোলিং দেখবেন আগরকর?

কিন্তু, এখানে একটি সমস্যা রয়েছে। সূত্রের খবর, গত বৃহস্পতিবার কলকাতায় এসেছেন অজিত আগরকর। থাকবেন রবিবার পর্যন্তই। শোনা যাচ্ছে, কল্যাণী স্টেডিয়াম থেকেই সরাসরি বিমানবন্দরের দিকে রওনা দেবেন। সেক্ষেত্রে যদি আগরকরকে শামির বোলিং দেখতে হয়, সেক্ষেত্রে টস জিতে বাংলাকে প্রথমে ফিল্ডিং করতে হবে। কিন্তু, যদি বাংলা টসে না জেতে? যদি অসম জেতে এবং তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে হয়ত আগরকর আর কল্যাণী স্টেডিয়ামে আসবেন না বলেই জানা গিয়েছে। অন্যদিকে, উইকেটও এক্ষেত্রে একটা ফ্যাক্টর হতে পারে। কল্যাণীর উইকেট যদি প্রথমে বোলিং সহায়ক না হয়, তাহলে বাংলা টস জিতলে কী করবে? এই প্রশ্নটাও ইতিমধ্যে উঠতে শুরু করেছে। সবমিলিয়ে গোটা বিষয়টা নিয়ে যে যথেষ্ট জলঘোলা হচ্ছে, তা বলা যেতেই পারে।

Advertisment

IND vs SA Live Cricket Score, 1st Test: শুরু হল দ্বিতীয় দিনের খেলা, ব্যাট করতে নামলেন সুন্দর-রাহুল

শেষবার কবে জাতীয় দলের হয়ে খেলেছিলেন শামি?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মহম্মদ শামি সর্বাধিক উইকেট শিকার করেছিলেন। এরপর চোটের কারণে বেশ কয়েকমাস ২২ গজ থেকে দুরে থাকেন তিনি। কিন্তু, টিম ইন্ডিয়ায় তাঁর যাতায়াত বেশ অনিয়মিত হয়ে যায়। টিম ইন্ডিয়ার জার্সিতে মহম্মদ শামিকে শেষবার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু, তারপর থেকে আচমকাই ভারতীয় ক্রিকেট দলের দরজা তাঁর সামনে বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে রবিবার কল্যাণীতে আগরকরের আগমন যথেষ্ট অর্থবহ বলেই মনে করা হচ্ছে।

Sourav Ganguly on Mohammed Shami: শামির সঙ্গে 'অন্যায়' হচ্ছে, নির্বাচকদের বিরুদ্ধে তোপ সৌরভের?

শামি বনাম বোর্ড তরজা

সম্প্রতি, ভারতীয় নির্বাচকদের বিরুদ্ধে সরব হয়েছিলেন মহম্মদ শামি। দাবি করেছিলেন, বোর্ডের তরফ থেকে তাঁর ফিটনেস সম্পর্কে নাকি কখনও জানতে চাওয়া হয়নি। অন্যদিকে, বিসিসিআই-এর একটি সূত্র মারফৎ জানা গিয়েছে যে শামিকে নাকি ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। সেইসময় তিনি নাকি চোটের দোহাই দিয়ে যেতে চাননি। এই পরিস্থিতিতে কোন পক্ষ সত্যি কথা বলছে, তা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

Mohammed Shami Controversy: সুপ্রিম কোর্টে 'বড় ধাক্কা' হাসিনের, এবার কী করবেন সামি পত্নী?

শামিকে নিয়ে শুভমানের বক্তব্য

ইডেন টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়, ভারতীয় ক্রিকেট দলের দরজা মহম্মদ শামির জন্য কি আর কখনই খুলবে না? জবাবে তিনি বলেন, 'মহম্মদ শামির মতো দক্ষতা খুবই কম ক্রিকেটারের মধ্যে রয়েছে। কিন্তু, বর্তমানে যাঁরা খেলছেন, তাঁরাও টিম ইন্ডিয়ার হয়ে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছেন। সেকারণে কখনও কখনও শামি ভাইয়ের মতো একজন ক্রিকেটারকে বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্তটা বেশ কঠিন হয়ে যায়। এই ব্যাপারে নির্বাচকরাই যথাযথ উত্তর দিতে পারবেন।' সম্প্রতি রনজি ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন মহম্মদ শামি। আগুন ঝরানো বোলিংয়ের দৌলতে তিনি মোট ১৫ উইকেট শিকার করেন। কিন্তু, তারপরও তিনি নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি।

Eden Gardens Mohammed Shami Ajit Agarkar