/indian-express-bangla/media/media_files/2025/11/10/mohammed-shami-2025-11-10-17-55-43.jpg)
ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ শামি
Mohammed Shami: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক এবং মহম্মদ শামির মধ্যে আপাতত কিছুই ঠিকঠাক চলছে না। অস্ট্রেলিয়া সিরিজে ব্রাত্য থাকার পর সামি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আপাতত তিনি একেবারে ফিট রয়েছেন। যদি ৪ দিনের ক্রিকেট ম্য়াচ তিনি অনায়াসে খেলতে পারেন, তাহলে তো ৫০ ওভারের ফরম্য়াটে তিনি টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হয়ে প্রতিনিধিত্ব করতেই পারেন।
Mohammed Shami Controversy: সুপ্রিম কোর্টে 'বড় ধাক্কা' হাসিনের, এবার কী করবেন সামি পত্নী?
শামির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অজিত আগরকর নিজের বক্তব্য পেশ করেছিলেন। আগরকর জানিয়েছিলেন, যদি শামি নিজে তাঁকে এই কথাটা বলতেন, তাহলে অন্তত যোগ্য জবাব দিতে পারতেন। যদিও শামির এই নির্বাচন বিতর্কের মধ্যেই একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে।
Mohammed Shami Ignored: কেন টিম ইন্ডিয়ায় জায়গা হচ্ছে না সামির? জেনে নিন আসল কারণ
মহম্মদ শামির নির্বাচন নিয়ে বড়সড় আপডেট
মহম্মদ শামি তাঁর বক্তব্যে জানিয়েছিলেন যে তিনি আদৌ ফিট আছেন কি না, সেটা জানার জন্য কেউ ফোন করেননি। যদিও বিসিসিআই-এর একজন আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, শামির এই মন্তব্য একেবারেই মিথ্যে।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/10/08/mohammed-shami-1-2025-10-08-17-08-02.jpg)
তিনি বললেন, 'জাতীয় ক্রিকেট দলের নির্বাচক এবং বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের সাপোর্ট স্টাফ বেশ কয়েকবার শামির হাল-হকিকত জানার জন্য ফোন করেছিলেন। এমনকী, ইংল্যান্ড সফরে নির্বাচক কমিটি শামিকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে চেয়েছিল। কারণ, এই সিরিজে জসপ্রীত বুমরাহকে মাত্র তিনটে টেস্ট ম্য়াচই খেলানো হয়েছিল। ইংল্যান্ডের উইকেটে শামির মতো বোলার কে আর দলে রাখতে চাইবে না।'
Mohammed Shami: 'আমাকে ভিলেন করা হচ্ছে...', রনজিতে ১৫ উইকেট নিয়েই 'হুঙ্কার' মহম্মদ সামির
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, শামিকে বেশ কয়েকবার মেসেজ পাঠিয়ে ওঁর ফিটনেস জানার চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি ইন্ডিয়া এ দলের হয়ে ক্যান্টারবেরি কিংবা নর্দাম্পটনে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলার জন্য বলা হয়েছিল। সেইসময় সামি জানিয়েছিলেন, ওঁর ফিট হতে এখনও খানিকটা সময় লাগবে। আর তাই ইংল্যান্ড সিরিজের জন্য তাঁর নাম নির্বাচন না করা হয়।
Mohammed Shami News Update: 'দেশের সম্মান জড়িয়ে আছে...', কামব্য়াক প্রসঙ্গে মন্তব্য সামির
'চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় নির্বাচকরাই গ্রহণ করবেন'
ইতিপূর্বে বোর্ডের এক সিনিয়র আধিকারিক বলেছিলেন, 'শামির সঙ্গে যে কোনও কথাবার্তা বলা হয়নি, এটা বলা একেবারেই ভুল। দলের চিকিৎসকদের কাছে ওঁর মেডিক্যাল রিপোর্টও রয়েছে। এটাও দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আন্তর্জাতিক ক্রিকেটের ধকল ক্রিকেটারদের নিতে হয়। সেটা নিতে তাঁরা প্রস্তুত কি না, সেটাও দেখতে হয়। শামি হয়ত মনে করতেই পারেন যে ওয়ানডে ক্রিকেটের জন্য একেবারে প্রস্তুত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় নির্বাচকরাই নেবেন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us