/indian-express-bangla/media/media_files/2025/01/21/DunutjNT72S8CYtmcsob.jpg)
ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ শামি
Mohammed Shami: নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে খেলতে নামবে। টি-২০ বিশ্বকাপের ঠিক আগে ভারত সফরে এসেছে কিউয়ি দল। আগামী ১১ জানুয়ারি থেকে দুই দলের মধ্যে শুরু হবে খেলা। দুটো দলের মধ্যে প্রথমে ওয়ানডে সিরিজ খেলা হবে। এই সিরিজের জন্য শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হবে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, এই সিরিজের গুরুত্ব খুব একটা নেই বললেই চলে। আশা করা হচ্ছে, কয়েকজন ক্রিকেটারের ভবিষ্যতের ফয়সালা আজই হতে পারে। আর এই তালিকায় সবচেয়ে বড় নাম হল - মহম্মদ শামি। শেষপর্যন্ত শামি কি টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে পারবেন?
Mohammed Shami: এবার টিম ইন্ডিয়ায় খুলবে মহম্মদ শামির দরজা? পাওয়া গেল বড়সড় ইঙ্গিত
শনিবার মুখ্য নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্ব নির্বাচক কমিটি একটি অনলাইন বৈঠক করবে। এই বৈঠকের পরই ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড নির্বাচন করা হবে। এরপর BCCI-এর সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে ঘোষণা করা হবে টিম ইন্ডিয়ার স্কোয়াড। এই সিরিজ সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। শোনা যাচ্ছে, ঋষভ পন্থকে নাকি স্কোয়াড থেকে ড্রপ করা হতে পাারে। অন্যদিকে, বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহকেও। যাতে আসন্ন টি-২০ বিশ্বকাপে তাঁরা একেবারে ফিট হয়ে মাঠে নামতে পারেন।
Mohammed Shami: বেলাইন পঞ্জাব মেল, শামির আগুন বোলিংয়ে ছারখার চণ্ডীগড়
আগরকরকে ভুল প্রমাণিত করেছেন শামি
ইতিমধ্যে মহম্মদ শামির প্রত্যাবর্তন নিয়ে যথেষ্ট গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাননি মহম্মদ শামি। ইতিমধ্যে তাঁর ফিটনেস এবং ফর্ম নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছে। এমনকী, ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে শামির একপ্রস্থ মৌখিক লড়াইও হয়ে গিয়েছে। তাঁরা দুজনেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। একদিকে আগরকর যেখানে শামির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন, সেখানে বাংলার এই স্পিডস্টার ঘরোয়া ক্রিকেটে লাগাতার নজরকাড়া পারফরম্য়ান্স করে যোগ্য জবাব দিয়েছেন।
Mohammed Shami: আর কত নিজেকে প্রমাণ করবেন শামি! কবে খুলবে নির্বাচকদের চোখ?
কিন্তু, তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট স্কোয়াডে শামিকে রাখা হয়নি। তবে এবার অবশ্য ছবিটা বদলাতে পারে। কারণ গত ৩-৪ মাসে ঘরোয়া ক্রিকেটে মহম্মদ শামি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। রনজি ট্রফির প্রথম পর্বে তিনি ৭ ম্য়াচে ১৮.৬০ বোলিং গড়ে মোট ২০ উইকেট শিকার করেছিলেন। এরপর সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতেও তিনি ৭ ম্য়াচে ১৬ উইকেট শিকার করেন। যদিও এই টুর্নামেন্টে তিনি সামান্য বেশি রান দিয়ে ফেলেছেন। কিন্তু, যথেষ্ট ছন্দে ছিলেন তিনি। অন্যদিকে, বিজয় হাজারে ট্রফিতেও শামি বাংলার হয়ে এখনও পর্যন্ত ৪ ম্য়াচে মোট ৮ উইকেট শিকার করেছেন।
Mohammed Shami: 'শামি কোথায়? প্রসিদ্ধ তো...', রাগে ফেটে পড়লেন হরভজন
কেন টিম ইন্ডিয়ায় নেওয়া হতে পারে মহম্মদ শামিকে?
মোটের উপর, শামি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। ফিটনেসের পাশাপাশি নিজের ফর্মও প্রমাণ করেছেন। এই পরিস্থিতিতে আগরকর অ্যান্ড কোম্পানি পারফরম্য়ান্সের বিচারে শামিকে আর 'দুচ্ছাই' করতে পারবেন না। এর পাশাপাশি আরও একটি কারণ হয়েছে। আর সেটাও শামির জন্য আশীর্বাদ হতে পারে। এই সিরিজের ঠিক পরেই টিম ইন্ডিয়া টি-২০ সিরিজ এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলবে। এই পরিস্থিতিতে নির্বাচকেরা আর্শদীপ সিং এবং হর্ষিত রানার মতো বোলারদের বিশ্রাম দিতে চাইবেন। যাতে বিশ্বকাপের ময়দানে তাঁরা একেবারে ফিট হয়ে মাঠে নামতে পারে। এই পরিস্থিতিতে মহম্মদ শামিকে নির্বাচন করতেই পারে অজিত আগরকর নেতৃত্বাধীন কমিটি। ভারতীয় পেস বোলার হিসেবে তাঁকে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us