/indian-express-bangla/media/media_files/2025/08/29/mohammed-shami-2025-08-29-16-33-04.jpg)
টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার মহম্মদ শামি
Mohammed Shami: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দরজা কিছুতেই খুলতে পারছেন না মহম্মদ শামি। ২০২৫ রনজি ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্সের পরও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি শামিকে। সম্প্রতি শামি তাঁর আকারে-ইঙ্গিতে নির্বাচকদের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন।
Sourav Ganguly on Mohammed Shami: শামির সঙ্গে 'অন্যায়' হচ্ছে, নির্বাচকদের বিরুদ্ধে তোপ সৌরভের?
শামির বক্তব্য ছিল, যদি ৪ দিনের ম্য়াচ খেলতে তাঁর কোনও অসুবিধে না হয়, তাহলে ওয়ানডে ক্রিকেট খেলতে কেন সমস্যা হবে? শামির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকরও নিজের মতামত প্রকাশ করেন। এবার মহম্মদ শামির এই বিতর্ককে আরও খানিকটা উসকে দিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল।
Mohammed Shami Controversy News: শামিকে নিয়ে ভয়ঙ্কর আপডেট, 'মিথ্যেবাদী' তকমা বোর্ডের
শামিকে নিয়ে কী বললেন শুভমান?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে একটি সাংবাদিক বৈঠকে এসেছিলেন শুভমান গিল (Shubman Gill)। সেখানে তিনি বলেন, 'মহম্মদ শামির মতো দক্ষতা খুবই কম ক্রিকেটারের মধ্যে রয়েছে। কিন্তু, বর্তমানে যাঁরা খেলছেন, তাঁরাও টিম ইন্ডিয়ার হয়ে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছেন। সেকারণে কখনও কখনও শামি ভাইয়ের মতো একজন ক্রিকেটারকে বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্তটা বেশ কঠিন হয়ে যায়। এই ব্যাপারে নির্বাচকরাই যথাযথ উত্তর দিতে পারবেন।'
Mohammed Shami Controversy: সুপ্রিম কোর্টে 'বড় ধাক্কা' হাসিনের, এবার কী করবেন সামি পত্নী?
সম্প্রতি রনজি ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন মহম্মদ শামি। আগুন ঝরানো বোলিংয়ের দৌলতে তিনি মোট ১৫ উইকেট শিকার করেন। কিন্তু, তারপরও তিনি নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি।
Mohammed Shami Ignored: কেন টিম ইন্ডিয়ায় জায়গা হচ্ছে না সামির? জেনে নিন আসল কারণ
দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন শামি
মহম্মদ শামি দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে শামি তাঁর শেষ ম্য়াচটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন। এরপর চোটের কারণে তাঁকে বেশ কয়েকমাস ক্রিকেটের বাইরে থাকতে হয়। ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শামি একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেননি।
যদিও ইতিমধ্যে শোনা যাচ্ছে যে ইংল্যান্ড সফরে নাকি তাঁকে সুযোগ দেওয়ার কথা উঠেছিল। কিন্তু, শামি নিজে সেই প্রস্তাব খারিজ করে দেন। শামির নির্বাচনের ব্যাপারে অজিত আগরকরকে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্টই জানিয়ে দেন যে ভারতীয় ক্রিকেট দলের এই পেস তারকার ফিটনেস সম্পর্কে তাঁর কোনও আপডেট নেই। যদিও শামি পালটা জবাব দেন, তিনি নিয়মিতভাবে ম্য়াচ খেলে যাচ্ছেন। নির্বাচকরা ফোন করে তাঁর ফিটনেস সম্পর্কে জানতে চাননি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us