Mohammed Shami in IPL 2026: মহম্মদ শামিকে নিয়ে ধামাকা খবর, শুনলে চমকে উঠবেন আপনিও

Mohammed Shami IPL 2026: আগামী আইপিএল টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি। শুক্রবার (১৪ নভেম্বর) সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ট্রেড করে দিয়েছে।

Mohammed Shami IPL 2026: আগামী আইপিএল টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি। শুক্রবার (১৪ নভেম্বর) সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ট্রেড করে দিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Mohammed Shami (1)

সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন মহম্মদ শামি

Mohammed Shami: ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী মরশুম শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তবে আগামীকালই জারি করা হবে রিটেনশন তালিকা। এই তালিকা প্রকাশের জন্য আগামী ১৫ নভেম্বর অন্তিম দিন ধার্য্য করা হয়েছে। তবে দলগুলোর মধ্যে ট্রেডিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত শার্দূল ঠাকুরের নাম ঘোষণা করা হয়েছে।

Advertisment

Mohammed Shami Dropped: রাজনীতি না ব্যক্তিগত আক্রোশ? শামি বঞ্চনার 'গোপন কথা' ফাঁস করলেন শুভমান

তবে শোনা যাচ্ছে, আরও একজন ক্রিকেটারকে নাকি রিটেনশনের আগেই ট্রেড করে দেওয়া হয়েছে। আমরা বলছি মহম্মদ শামির কথা। গত মরশুমে শামি এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে খেলতে নেমেছিলেন। কিন্তু, এবার তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ফ্র্যাঞ্চাইজি।

Advertisment

লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন মহম্মদ শামি

বর্তমানে টিম ইন্ডিয়ায় কামব্যাক করার জন্য মহম্মদ শামি যারপরনাই চেষ্টা করে যাচ্ছেন। কিছু সময় আগে তিনি চোট পেয়েছিলেন। তবে বর্তমানে দাবি করা হচ্ছে, শামি নাকি একেবারেই ফিট হয়ে উঠেছেন। আর তিনি নিজের ফিটনেস প্রমাণ করার জন্য আপাতত ঘরোয়া ক্রিকেট খেলছেন। শিকার করেছেন উইকেটও। কিন্তু, এখনও পর্যন্ত তিনি টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে পারেননি। ইতিমধ্যে জানা গিয়েছে, একটি নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে এলএসজি অর্থাৎ লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কাছে ট্রেড করে দিয়েছে। আগামী মরশুমে তিনি লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে খেলতে নামবেন।

Sourav Ganguly on Mohammed Shami: শামির সঙ্গে 'অন্যায়' হচ্ছে, নির্বাচকদের বিরুদ্ধে তোপ সৌরভের?

একাধিক দলের হয়ে আইপিএল খেলেছেন শামি

গত মরশুমে শামি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেও, ইতিপূর্বে তিনি দিল্লি, গুজরাট টাইটান্স এবং কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছেন। এমনকী, চ্যাম্পিয়ন্স লিগে তিনি খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়েও। আইপিএল টুর্নামেন্টে সামি এখনও পর্যন্ত ১১৯ ম্য়াচে মোট ১৩৩ উইকেট শিকার করেছেন। তাঁর বোলিং গড় ২৮.১৮। ৮.৬৩ ইকোনমি রেটে তিনি উইকেট শিকার করেছেন।

Mohammed Shami Controversy News: শামিকে নিয়ে ভয়ঙ্কর আপডেট, 'মিথ্যেবাদী' তকমা বোর্ডের

১০ কোটি টাকার বিনিময়ে শামিকে দলে নিয়েছিল হায়দরাবাদ

ইতিমধ্য়ে শোনা যাচ্ছে, অন্য কোনও ক্রিকেটারের সঙ্গে ট্রেড হয়নি মহম্মদ শামির। অর্থাৎ, লখনউ সুপার জায়ান্ট তাদের কোনও ক্রিকেটারকেই আপাতত ছাড়বে না। এক্ষেত্রে কোনও আদান-প্রদান হয়নি। পুরোটাই ক্যাশ ট্রেড হয়েছে।

Mohammed Shami Controversy: সুপ্রিম কোর্টে 'বড় ধাক্কা' হাসিনের, এবার কী করবেন সামি পত্নী?

অর্থাৎ, সানরাইজার্স হায়দরাবাদ শামিকে যত টাকা দিত, সেটাই এবার লখনউ সুপার জায়ান্টসকে দিতে হবে। মহম্মদ শামিকে ১০ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল হায়দরাবাদ। যদিও শামির বেস প্রাইস ছিল মাত্র ২ কোটি টাকা। এবার নতুন জার্সিতে বাংলার এই পেস তারকা কেমন পারফরম্য়ান্স করেন, সেটাই আপাতত দেখার।

Sunrisers Hyderabad Mohammed Shami Lucknow Super Giants IPL 2026