Mohammed Shami: আর কবে চোখ খুলবেন গম্ভীর-আগরকর! বাংলার ক্রিকেটার বলেই 'ব্রাত্য' শামি?

Mohammed Shami: টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি আরও একবার ঘরোয়া ক্রিকেটে বল হাতে আগুন ঝরালেন। ২০২৫-২৬ রনজি ট্রফির সেমিফাইনাল ম্য়াচে তিনি বাংলার হয়ে দুর্দান্ত বল করলেন।

Mohammed Shami: টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি আরও একবার ঘরোয়া ক্রিকেটে বল হাতে আগুন ঝরালেন। ২০২৫-২৬ রনজি ট্রফির সেমিফাইনাল ম্য়াচে তিনি বাংলার হয়ে দুর্দান্ত বল করলেন।

author-image
Koushik Biswas
New Update
T20 World Cup 2026, Mohammed Shami T20 World Cup Selection,  Mohammed Siraj Playing Eleven Controversy,  Maharashtra Politics on Cricket,  AIMIM Mufti Ismail Statement on Team India,  Abu Azmi Samajwadi Party Cricket Allegations  ,Muslim Players Discrimination Claims,  Team India Performance Politics Maharashtra,  Cricket and Religion Controversy India  , ICC T20I World Cup 2026,Shiv Sena Reacts to Muslim Leaders Statement  ,NCP and Congress on Cricket Merit Selection,মহম্মদ শামি টি২০ বিশ্বকাপ বিতর্ক,  মহম্মদ সিরাজ দলে বঞ্চনার অভিযোগ,মহারাষ্ট্র রাজনীতি ক্রিকেট বিতর্ক,  মুফতি ইসমাইল এআইএমআইএম মালেগাঁও,  আবু আজমি সমাজবাদী পার্টি বিতর্কিত মন্তব্য  ,ভারতীয় দলে হিন্দু-মুসলিম রাজনীতি  ,টি২০ বিশ্বকাপ ২০২৪ নিউজ  ,মহারাষ্ট্র সরকার বনাম বিরোধী নেতা,  ক্রিকেটে ধর্ম ও বৈষম্য অভিযোগ,  বিসিসিআই দল নির্বাচন মহারাষ্ট্র রাজনীতি

আগুন বোলিং পারফরম্য়ান্স করছেন মহম্মদ শামি

Mohammed Shami: টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি আরও একবার ঘরোয়া ক্রিকেটে বল হাতে আগুন ঝরালেন। ২০২৫-২৬ রনজি ট্রফির (Ranji Trophy 2025-26) সেমিফাইনাল ম্য়াচে তিনি বাংলার (Bengal Cricket Team) হয়ে দুর্দান্ত বল করলেন। এই ঘাতক বোলিংয়ের দৌলতে শামি জম্মু-কাশ্মীর ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেন। বর্তমানে টিম ইন্ডিয়ার দরজা শামির জন্য কার্যত বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু, ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স জাতীয় দলের নির্বাচকদের ক্রমাগত অস্বস্তিতে ফেলছে। যে কোনও ফরম্যাট হোক না কেন, চলতি মরশুমে মহম্মদ শামি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করেছেন। 

Advertisment

আরও পড়ুন:

Sports News Live Updates: দাপুটে বোলিং মহম্মদ শামির, একাই নিলেন ৮ উইকেট

মহম্মদ শামির সামনে নতি স্বীকার করলেন জম্মু-কাশ্মীরের ব্যাটাররা

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মহম্মদ শামি সেমিফাইনাল ম্যাচে ৫ উইকেট 'হল' করেছেন। প্রথম ইনিংসে তিনি ২২.১ ওভারে ৯০ রান দিয়ে মোট ৮ উইকেট শিকার করেন। শামির এই বোলিং পারফরম্যান্সের দৌলতেই বাংলা প্রথম ইনিংসে ২৬ রানের লিড নিয়েছিল। ইতিপূর্বে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে তিনি ব্যাট হাতে একটি ধামাকাদার অর্ধশতরান করেন। তারও আগে সার্ভিসেসের বিরুদ্ধে শামি ৫ উইকেট 'হল' করেছিলেন।

Advertisment

আরও পড়ুন:

Auqib Nabi Cricketer: মাত্র ৩ ইনিংসে ১৭ উইকেট, কে এই আকিব নবী? ঘুম কেড়েছেন বিপক্ষ ব্যাটারদের

কিছুতেই খুলছে না টিম ইন্ডিয়ার দরজা

পেস বোলিংয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেও কিছুতেই টিম ইন্ডিয়ার দরজা খুলতে পারছেন না মহম্মদ শামি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার তাঁকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া গিয়েছিল। এরপর থেকেই জাতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন তিনি। এই মরশুমে বাংলার হয়ে রনজি ট্রফিতে শামি মোট ৭ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ১২ ইনিংস বল করে তিনি মোট ৩৪ উইকেট শিকার করেছেন। ইতিমধ্যে তাঁর বোলিং গড় ছিল ১৭.২৯। এই পরিস্থিতিতে আইপিএল টুর্নামেন্টের পর ভারতীয় টেস্ট স্কোয়াডে ফের শামিকে নেওয়া হয় কি না, সেটাই আপাতত দেখার।

Bengal Cricket Team Ranji Trophy 2025-26 Mohammed Shami