/indian-express-bangla/media/media_files/2026/01/25/mohammed-shami-with-gautam-gambhir-and-ajit-agarkar-2026-01-25-15-28-29.jpg)
গৌতম গম্ভীর এবং অজিত আগরকরকে আর কত 'জবাব' দেবেন শামি?
Mohammed Shami: চলতি রনজি ট্রফিতে (Ranji Trophy 2025-26) দুর্দান্ত পারফরম্য়ান্স করছে বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। রবিবার (২৫ জানুয়ারি) সার্ভিসেস-এর বিরুদ্ধে তারা ৪৬ রানে জয়লাভ করেছে। এই ম্য়াচ বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল। আর সেইসঙ্গে ২০২৫-২৬ রনজি মরশুমের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বঙ্গ ক্রিকেট দল। বাংলার হয়ে সর্বাধিক রান করেন সুদীপ চট্টোপাধ্যায়। তাঁর ডবল সেঞ্চুরির (২০৯) দৌলতেই বাংলা প্রথম ইনিংসে ৫১৯ রান করে। এরপর বাংলার বোলাররা জোড়া ইনিংস মিলিয়ে মোট ১২৯ রান খরচ করে ২০ উইকেট অর্জন করে। সঙ্গে একটি বোনাস পয়েন্টও তারা সংগ্রহ করেছে।
আরও পড়ুন:
Mohammed Shami Comeback: এবার শামির প্রত্যাবর্তন আটকায় কে? আগরকরের বিরুদ্ধে রেডি মাস্টারপ্ল্যান
বল হাতে নির্বাচকদের জবাব দিলেন মহম্মদ শামি
শেষদিনের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরতে মাত্র ২০ মিনিট সময় নেয় বাংলা ক্রিকেট দল। কারণ শনিবার (২৪ জানুয়ারি) শামি ৫১ রান দিয়ে মোট ৫ উইকেট শিকার করেন। আর সেইসঙ্গে সার্ভিসেস একেবারে ব্যাকফুটে চলে যায়। এছাড়া প্রথম ইনিংসেও তিনি ২ উইকেট শিকার করেছিল। অনেকে বলছেন, শামির এই পারফরম্য়ান্স কার্যত টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরকে যোগ্য জবাব দিল। বিগত এক বছর ধরে টিম ইন্ডিয়ায় সুযোগ পাননি বাংলার এই পেস তারকা।
আরও পড়ুন:
Mohammed Shami: এবার টিম ইন্ডিয়ায় খুলবে মহম্মদ শামির দরজা? পাওয়া গেল বড়সড় ইঙ্গিত
জোড়া ইনিংসেই ব্যর্থ সার্ভিসেস
প্রথম ইনিংসে ১৮৬ রানে অলআউট হওয়ার পর সার্ভিসেস দ্বিতীয় ইনিংসেও মাত্র ২৮৭ রান করে। এরপরও তারা অনেকটাই পিছিয়ে থাকে। আদিত্য কুমার কিছুটা হলেও লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু, শাহবাজ আহমেদের বলে তিনি মাত্র ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অমরজিৎ সিংকে আউট করলেন আকাশ দীপ। ১৯ বল খেললেও তিনি রানের খাতা খুলতে পারেননি। যদিও জয়ন্ত গোয়ত ৬৮ রানে শেষপর্যন্ত অপরাজিত থাকেন।
আরও পড়ুন:
Mohammed Shami: বেলাইন পঞ্জাব মেল, শামির আগুন বোলিংয়ে ছারখার চণ্ডীগড়
নকআউটে এন্ট্রি
এই ধামাকাদার জয়ের পর বাংলা ক্রিকেট দল ৭ পয়েন্ট সংগ্রহ করেছে। আর সেইসঙ্গে ৬ ম্য়াচে তারা মোট ৩০ পয়েন্ট সংগ্রহ করে। আপাতত গ্রুপ সি'তে তারা শীর্ষস্থানেই রয়েছে। আর সেইসঙ্গে কনফার্ম হয়ে গিয়েছে নকআউটের টিকিটও। দ্বিতীয় পজিশনের জন্য এখনও লড়াই চালাচ্ছে সার্ভিসেস, হরিয়াণা এবং উত্তরাখণ্ড।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us