Mohammed Shami: আর কবে চোখ খুলবে নির্বাচকদের? বল হাতে আগুন জ্বালানোই 'সার' মহম্মদ শামির

Mohammed Shami: আর কবে ভারতীয় ক্রিকেট দলের দরজা খুলতে পারবেন মহম্মদ শামি? আর কবে তাঁর দিকে তাকাবেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা? এই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে।

Mohammed Shami: আর কবে ভারতীয় ক্রিকেট দলের দরজা খুলতে পারবেন মহম্মদ শামি? আর কবে তাঁর দিকে তাকাবেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা? এই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
Mohammed Shami and Ajit Agarkar

মহম্মদ শামি এবং অজিত আগরকর

Mohammed Shami: বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। এই ম্যাচে মহম্মদ শামি ৪ উইকেট শিকার করলেন।ওয়ানডে'র পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভারতীয় ক্রিকেট দলে জায়গা হল না মহম্মদ শামির। নির্বাচকদের আস্থা অর্জন করতে আরও একবার ব্যর্থ হলেন বাংলার এই পেস তারকা। তবে শামি নিজের পারফরম্য়ান্সের দৌলতে ফের নির্বাচকদের কড়া জবাব দিলেন। সার্ভিসেসের বিরুদ্ধে আয়োজিত ম্য়াচে তিনি বল হাতে কার্যত আগুন ছোটালেন। শামির সামনে সার্ভিসেসের ব্যাটাররা কার্যত ছারখার হয়ে যায়। প্রসঙ্গত, ৩.২ ওভারের স্পেলে তিনি মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন।

Advertisment

Mohammed Shami and Ajit Agarkar: শামির বোলিং আদৌ দেখবেন আগরকর? বিশেষ শর্তেই আটকাল জট

ফের নজরকাড়া বোলিং মহম্মদ শামির

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা ক্রিকেট দল। এই ম্যাচে মহম্মদ শামির বিধ্বংসী রূপ দেখতে পাওয়া যায়। সঙ্গে যথেষ্ট প্রশংসাও কুড়োলেন তিনি। প্রথম বলেই শিকার করলেন সার্ভিসেসের ওপেনার গৌরবের উইকেট। গৌরব তাঁর রানের খাতা পর্যন্ত খুলতে পারলেন না।

Mohammed Shami in IPL 2026: মহম্মদ শামিকে নিয়ে ধামাকা খবর, শুনলে চমকে উঠবেন আপনিও

এরপর তৃতীয় ওভারে মহম্মদ শামি সার্ভিসেসের অপর ওপেনার রবি চৌহানকেও ২৬ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। এরপর দ্বিতীয় স্পেলে যখন শামি ফেরেন, সেই সময় তিনি আরও ২ উইকেট শিকার করেন। উইকেট শিকার করার পাশাপাশি শামি যথেষ্ট কম রানও দিয়েছেন। ৩.২ ওভারে তিনি মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। শামি ছাড়া আকাশ দীপও দুর্দান্ত বল করলেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে তিনি ৩ উইকেট শিকার করেন।

Mohammed Shami Dropped: রাজনীতি না ব্যক্তিগত আক্রোশ? শামি বঞ্চনার 'গোপন কথা' ফাঁস করলেন শুভমান

অনেকদিন টিম ইন্ডিয়ায় সুযোগ পাচ্ছেন না শামি

মহম্মদ শামির সামনে ভারতীয় ক্রিকেট দলের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্য়াচ খেলেছিলেন। এরপর তাঁকে আর কোনও ফরম্য়াটে দেখতে পাওয়া যায়নি। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরেও শামিকে নির্বাচন করেনি বিসিসিআই। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে এবং এবার টি-২০ স্কোয়াডেও শামিকে রাখা হল না। টানা বঞ্চনার শিকার হওয়ার কারণে সম্প্রতি বোর্ডের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের এই পেস তারকা।

Mohammed Shami Syed Mushtaq Ali Trophy Bengal Cricket Team