/indian-express-bangla/media/media_files/2026/02/08/mohammed-siraj-8-2026-02-08-02-47-21.jpg)
টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ
Mohammed Siraj: বাংলায় একটা কথা আছে। কপালে যা লেখা থাকবে, সেটা কেউ খণ্ডাতে পারবে না। এই কথাটা মহম্মদ সিরাজের জন্য একেবারে যুক্তিযুক্ত। বাড়িতে বসে আরাম করছিলেন সিরাজ। এমনকী, আগামী ১৫ ফেব্রুয়ারি স্পেনে গিয়ে রিয়াল মাদ্রিদের ফুটবল খেলা দেখার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু, ২ দিন আগে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তাঁকে একটি ফোন করেন। সূর্যের ফোন কাটতে না কাটতেই আসে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রজ্ঞান ওঝার ফোন। তারপর বাকি ইতিহাসটা তো সকলেরই জানা।
আরও পড়ুন:
অনেকদিন পর করলেন কামব্যাক
১৯ মাস পর আরও একবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কামব্যাক করলেন মহম্মদ সিরাজ। এই সুযোগ পাওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা স্বীকারও করলেন। বললেন, 'ঈশ্বর সত্যিই মহান। এই সুযোগটা দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। সূর্য ভাই আমাকে ফোন করে বলেছিল যে মিঞাঁ ভাই তোমার ব্যাগ গুছিয়ে নাও। চলে এসো। প্রথমে আমি কথাটা গুরুত্ব দিইনি। বলেছিলাম, আমার সঙ্গে মজা করো না। এরপর প্রজ্ঞান ভাইয়ের ফোন আসে। সত্যি কথা বলতে কী, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে বিশ্বকাপ খেলার সুযোগ পাব। আর শনিবার সেই সুযোগটাও শেষপর্যন্ত পেয়ে গেলাম।'
আরও পড়ুন:
IND vs USA Highlights: শেষ বলে উইকেট সিরাজের, জয়োল্লাসে বিশ্বকাপ শুরু টিম ইন্ডিয়ার
প্রশংসা করলেন আর্শদীপ সিংয়ের
প্রস্তুতির ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমি গত ১০ বছর ধরে ভারতের হয়ে খেলছি। সেকারণে মাইন্ডসেট খুব ভাল করে বুঝি। আমি নিজের সাফল্যের উপর জোর দিতে চেয়েছিলাম। মনে হয়েছিল, এই উইকেটে ১৭০ রান আমরা ডিফেন্ড করতে পারব। পাওয়ার প্লে চলাকালীন উইকেট শিকারই আমার লক্ষ্য ছিল। আর্শদীপ যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। টিম ইন্ডিয়ার ব্য়াটিংয়ের সময় ড্রেসিংরুমে এক নীরবতা নেমে এসেছিল। তবে সূর্যের উপর যথেষ্ট ভরসা ছিল। কারণ মুম্বইয়ের উইকেটের ব্যাপারে ও খুব ভাল করে জানে।'
আরও পড়ুন:
Mohammed Siraj Wicket: ভেঙে ২ টুকরো উইকেট, আগুন জ্বালালেন সিরাজ! হতবাক দক্ষিণ আফ্রিকা
আসতে না আসতেই নজর কাড়লেন সিরাজ
ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) ফিরে আসতে না আসতেই বল হাতে নজর কাড়লেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ওভারেই তিনি আমেরিকার প্রথম উইকেট শিকার করলেন। এই ম্য়াচে তিনি ৪ ওভার বল করেন। ইতিমধ্যে ৭.২০ ইকোনমি রেটে ২৯ রান দিয়ে ৩ গুরুত্বপূর্ণ উইকেট শিকার করলেন। সিরাজের এই আগুন বোলিংয়ের কারণেই টিম ইন্ডিয়া ১৬১ রান করার পরও ২৯ রানে জয়লাভ করে। আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল দুটো করে উইকেট শিকার করেছেন। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব অপরাজিত ৮৪ রান করলেন। তাঁকেই ম্য়াচের সেরা নির্বাচন করা হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us