/indian-express-bangla/media/media_files/2026/02/21/mohammed-siraj-injury-2026-02-21-14-10-26.jpg)
চোটে কাহিল মহম্মদ সিরাজ
IND vs SA: ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত সুপার ৮ পর্বে পা রেখেছে। গ্রুপ পর্বে চারটে ম্যাচেই জয়লাভ করার পর এবার টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ২২ ফেব্রুয়ারি আয়োজিত এই বড় ম্যাচের আগে একটা বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। দলের তারকা পেস বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) অনুশীলন করার সময় চোট পেয়েছেন। বর্তমানে সিরাজ ভারতীয় ক্রিকেট দলে ব্যাক-আপ পেসার হিসেবে রয়েছেন। তবে আচমকা এই চোট টিম ইন্ডিয়ার কপালে চিন্তার ভাঁজ অবশ্যই গভীর করবে।
চোটে কাহিল মহম্মদ সিরাজ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ইতিপূর্বে, অহমেদাবাদে অনুশীলন করতে দেখা যায় টিম ইন্ডিয়াকে। ইতিমধ্যে ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ চোটে কাহিল হয়ে গিয়েছেন। ট্রেনিংয়ে সময় হার্দিক পান্ডিয়ার একটি শট সিরাজের শরীরে সজোরে আঘাত করে। সেকারণে তাঁকে মাঠের বাইরেও বেরিয়ে যেতে হয়। এই দৃশ্য দেখার পর সকলেই টেনশনে পড়ে গিয়েছেন।
টি-২০ বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না মহম্মদ সিরাজ। পরে তাঁর নাম স্কোয়াডে যোগ করা হয়েছে। রেভস্পোর্টসের একটি প্রতিবেদন অনুসারে, অনুশীলন চলাকালীন সিরাজ আবারও মাঠে ফিরে এসেছিলেন। কিন্তু, ঠিক করে হাঁটতেই পারছিলেন না তিনি। সমস্যা হচ্ছিল দৌড়নোর সময়ও। এখনও পর্যন্ত বিসিসিআই সিরাজের এই চোট নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। যদি সিরাজের চোট গুরুতর হয়, সেক্ষেত্রে হয়ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে আপডেট দেওয়া হতে পারে।
হর্ষিত রানাকে করেছিলেন রিপ্লেস
টিম ইন্ডিয়ার প্রাথমিক ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন না মহম্মদ সিরাজ। দলে নেওয়া হয়েছিল হর্ষিত রানাকে। কিন্তু, প্রথম ম্য়াচের ঠিক আগেই অনুশীলন করার সময় হাঁটুতে চোট পান হর্ষিত। আর সেকারণেই তিনি ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। আর সেই জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল মহম্মদ সিরাজকে।
অন্যদিকে, জসপ্রীত বুমরাহও প্রথম ম্য়াচের আগে সম্পূর্ণ ফিট হতে পারেননি। সেকারণে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে খেলানো হয় সিরাজকে। এই ম্যাচে মিঞাঁ ভাই ৩ উইকেট শিকার করেন। এরপর আর কোনও ম্য়াচ খেলার সুযোগ পাননি সিরাজ। কিন্তু, আগুন ফর্ম বিচার করে টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ব্যাক-আপ তাঁকে বলা যেতেই পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us