Mohammedan Sporting Club Controversy: 'সন্তোষের জন্য ছাড়ব না ফুটবলার...', বোমা ফাটাল মহমেডান, ব্যাপক চাঞ্চল্য

Santosh Trophy 2026: শুরু হতে চলেছে ২০২৬ সন্তোষ ট্রফি প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের জন্য বাংলা ফুটবল স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে স্কোয়াড ঘোষণা হতেই বেঁকে বসেছেন মহমেডান কর্তারা।

Santosh Trophy 2026: শুরু হতে চলেছে ২০২৬ সন্তোষ ট্রফি প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের জন্য বাংলা ফুটবল স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে স্কোয়াড ঘোষণা হতেই বেঁকে বসেছেন মহমেডান কর্তারা।

author-image
Koushik Biswas
New Update
Jewel Ahmed Controversy

সঞ্জয় সেন, জুয়েল আহমেদ এবং মহম্মদ কামারউদ্দিন

Mohammedan Sporting Club: সম্প্রতি ২০২৬ সন্তোষ ট্রফির (Santosh Trophy 2026) জন্য ঘোষণা করা হয়েছে বাংলা ফুটবল স্কোয়াড (Bengal Football Team)। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন মহমেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলার জুয়েল আহমেদ (Jewel Ahmed)। স্কোয়াড ঘোষণার পর থেকেই জুয়েলকে নিয়ে বিতর্কের আঁচ ঢিমেতালে জ্বলছিল। তবে বুধবার (১৪ জানুয়ারি) রাতে তা কার্যত দাবানলের রূপ নেয়। মহমেডান কর্তারা স্পষ্ট জানিয়ে দিলেন, পরিস্থিতি যাই হোক না কেন, জুয়েল আহমেদকে তারা কোনওভাবে বাংলা ফুটবল দলের জন্য ছাড়বেন না। বিষয়টা নিয়ে ইতিমধ্য়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে।

Advertisment

আরও পড়ুন:

Bengal Santosh Trophy win: দেশের ফুটবলে বাংলার জয়জয়কার! কেরালাকে হারিয়ে গর্বের সিংহাসনে বাংলা

মহমেডানের ওয়ার্কিং প্রেসিডেন্ট মহম্মদ কামাউদ্দিন এবং আমিরুদ্দিন ববি এই ব্যাপারে বুধবারই নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন। কামারউদ্দিন সাহেব বললেন, 'আমাদের হাতে ফুটবলারের সংখ্যা এমনিতেই কম। এই পরিস্থিতিতে কোনও খেলোয়াড় যদি চোট পেয়ে যান, তাহলে আর বিকল্প কোনও রাস্তা আমাদের সামনে খোলা থাকবে না।'

আরও পড়ুন:

Sanjay Sen Coach: কেন সঞ্জয় সেনকে করা হল না টিম ইন্ডিয়ার কোচ! পিছনে কোনও গভীর চক্রান্ত?

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'জুয়েল তো সন্তোষ ট্রফি খেলতে পারবে না। আমরা তো ওকে ছাড়ব না। কেনই বা ছাড়ব? আমাদের কাছে তো ফুটবলারই নেই। যদি কালকে কোনও খেলোয়াড় আঘাত পায়, তখন সেই দায় কে নেবে? ও আমাদের প্রধান স্টপার। ফলে ওকে কোনওমতে ছাড়া যাবে না।'

আরও পড়ুন:

Mohammedan Sporting Club: লজ্জার একশেষ, অবনমনের পথে মহমেডান! কী বললেন দীপেন্দু বিশ্বাস?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আসন্ন সন্তোষ ট্রফির জন্য ইতিমধ্যে বাংলা ফুটবল স্কোয়াড ঘোষণা করেছেন কোচ সঞ্জয় সেন (Sanjay Sen)। আগামী ২১ জানুয়ারি থেকে অসমের গুয়াহাটিতে এই টুর্নামেন্টের মূলপর্ব শুরু হবে। গত মরশুমের চ্যাম্পিয়ন বাংলা এই বছর সন্তোষ ট্রফিতে খেলার সরাসরি সুযোগ পাবে। প্রসঙ্গত, গত বছর ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফি জিতেছিল বাংলা। ফাইনালে বাংলার হয়ে জয়সূচক গোলটি করেছিলেন রবি হাঁসদা। 

আরও পড়ুন:

Mohammedan Sporting Club: 'নো ইনভেস্টর, নো ভোট...', মুখ্যমন্ত্রীর ছবি হাতে বিক্ষোভ মহমেডান সমর্থকদের

এক নজরে বাংলার ফুটবল স্কোয়াড:

সোমনাথ দত্ত, গৌরব সাউ (গোলকিপার)। সুজিত সাধু, মদন মাণ্ডি, জুয়েল আহমেদ মজুমদার, চাকু মাণ্ডি, মার্শাল কিস্কু, সুমন দে ও বিক্রম প্রধান (ডিফেন্ডার)। ভিকি থাপা, তন্ময় দাস, প্রশান্ত দাস, শ্যামল বেসরা, সায়ন বন্দ্যোপাধ্যায়, বিজয় মুর্মু, আকিব নবাব, আকাশ হেমরাম (মিডফিল্ডার)। সুময় সোম, উত্তম হাঁসদা, করণ রাই, রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠ (ফরোয়ার্ড)।

Sanjay Sen Santosh Trophy 2026 Bengal Football Team Mohammedan Sporting Club