Mohun Bagan Most Infamous Match in Football History: মোহনবাগানের সবচেয়ে 'কুখ্যাত' ম্যাচ কোনটা জানেন? আজও হয়নি কোনও বিচার!

Mohun Bagan Super Giant: হাতে আর খুব বেশিদিন বাকি নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Mohun Bagan Super Giant: হাতে আর খুব বেশিদিন বাকি নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
mohun bagan fan protest

প্রতিবাদে সোচ্চার মোহনবাগান সমর্থকরা

Mohun Bagan: হাতে আর খুব বেশিদিন বাকি নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতার এই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাবের একাধিক গর্বের ইতিহাস রয়েছে, তেমনই রয়েছে এক কলঙ্কের উপাখ্যানও। এমনই একটি ম্য়াচ খেলা হয়েছিল ১৮৮৯ সালের এয়ারলাইন্স গোল্ড কাপে। কী হয়েছিল সেই 'কুখ্যাত' ম্য়াচে? আসুন, বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

ম্যাচ গড়াপেটায় জড়িয়েছিল মোহনবাগানের নাম

কলকাতা ময়দানে ম্য়াচ ফিক্সিং নতুন কোনও ঘটনা নয়। কিন্তু, একবার এই গড়াপেটায় জড়িয়েছিল ঐতিহাসিক মোহনবাগান ক্লাবের নামও। বঙ্গ ফুটবলে 'গট-আপ' ম্য়াচ নামে পরিচিত। এয়ারলাইন্স গোল্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্য়াচে মহমেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এই ম্য়াচটি ২-২ গোলে ড্র হয়েছিল। মোহনবাগানের হয়ে গোল করেছিলেন প্রণব মণ্ডল এবং শিশির ঘোষ। অন্যদিকে, মহমেডানের হয়ে গোল করেন বিপ্লব কুমার এবং উত্তম মুখোপাধ্যাায়।

আরও পড়ুন:

Mohun Bagan vs East Bengal: ডার্বি হারতেই কেঁদে ভাসালেন বাগান ডিফেন্ডার, স্বান্ত্বনা 'চিরশত্রু' ইস্টবেঙ্গলের

বিদায় নিতে হয়েছিল পঞ্জাব বিদ্যুৎ পর্ষদকে

এই ম্যাচে খেলতে নামার আগে অঙ্কটা ছিল - যদি মোহনবাগান এবং মহমেডান দুটো করে গোল করতে পারে, তাহলে কলকাতার এই ২ ফুটবল ক্লাবই সেমিফাইনালে পৌঁছে যেতে পারবে। অন্যদিকে, গোল পার্থক্যে পিছিয়ে পড়ার কারণে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে পঞ্জাব রাজ্য বিদ্যুৎ পর্ষদকে। শেষপর্যন্ত সেটাই হয়েছিল। খেলার শেষে তৎকালীন মোহনবাগান ফুটবল দলের কোচ অমল দত্ত (Amal Dutta) স্বীকারও করেছিলেন যে ম্য়াচটায় দুই দলের মধ্যে গট-আপ করা হয়েছিল।

আরও পড়ুন:

Mohun Bagan, Tutu Bose SIR Hearing: এবার SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসুর! হতবাক মোহনবাগান সমর্থকরা

গড়াপেটার কথা স্বীকার করেছিলেন অমল দত্ত

অমল দত্ত বলেছিলেন, 'হ্যাঁ, আমি স্বীকার করছি যে আজকের ম্যাচ গট-আপ জেনেই মাঠে নেমেছিলাম। দুই ক্লাবের কর্মকর্তারা এই গট-আপের বিষয়ে কখন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সেটা আমি জানি না। ম্যাচ শুরু হওয়ার ঠিক ১ ঘণ্টা আগে অর্থাৎ বিকেল সাড়ে চারটেয় আমি ব্যাপারটা জেনেছিলাম। সেকারণে সেইসময় আমাকে ক্লাবের সিদ্ধান্তই মেনে নিতে হয়েছে।'

আরও পড়ুন:

Mohun Bagan vs East Bengal: প্রিয় ফুটবল ক্লাবের 'ভুলভাল' নাম! অপমানের যোগ্য জবাব দিলেন মেহতাব

সঙ্গে তিনি আরও যোগ করেছিলেন, 'দুই ক্লাবের কর্মকর্তাদের এই ম্য়াচ গট-আপ করার যথেষ্ট কারণও রয়েছে। কারণ আজকের ম্য়াচটা যে দলই হারুক না কেন, তারাই এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেত। যেহেতু প্রত্যেক ম্য়াচে দলগুলো টাকা পাচ্ছে, সেকারণে টিকে থাকাটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আর গট-আপ ম্য়াচ? হামেশাই হয়ে থাকে।' 

আরও পড়ুন:

Mohun Bagan Footballer Death: মাত্র ৩৫-য়েই সব শেষ! প্রয়াত মোহনবাগানের আই লিগজয়ী ফুটবলার

আজও এই ঘটনার কোনও সুবিচার পাওয়া যায়নি

এমন মন্তব্যের পর মোহনবাগান সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁদের প্রিয় ক্লাবকে নিয়ে যে এমন সিদ্ধান্ত কেউ গ্রহণ করতে পারে, সেটা মেনে নিতে পারেননি। এমনকী, ঘটনার দায় স্বীকার করে মোহনবাগান কিংবদন্তী সমর (বদ্রু) বন্দ্যোপাধ্যায় ক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছিলেন। পাশাপাশি তৎকালীন সাধারণ সম্পাদক শৈলেন মান্নার (Sailen Manna) বিরুদ্ধে সমর্থকদের তীব্র ক্ষোভ দেখা গিয়েছিল। এমনকী তাঁর 'পদ্মশ্রী' সম্মান ফিরিয়ে নেওয়ার দাবিও ওঠে। এই কলঙ্কিত ঘটনার পরিপ্রেক্ষিতে IFA একাধিক তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু, শেষপর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতায় কোনও কঠোর শাস্তি গ্রহণ করা হয়নি।

Sailen Manna Amal Dutta Mohammedan Sporting Club Mohun Bagan