/indian-express-bangla/media/media_files/2025/11/06/mohun-bagan-super-giant-27-2025-11-06-13-03-12.jpg)
ভারতীয় দলে সুযোগ পেলেন না মোহনবাগানের কোনও ফুটবলার
Mohun Bagan Super Giant: ভারতের জাতীয় ফুটবল ক্লাব বলা হয় মোহনবাগানকে। অথচ ভারতীয় ফুটবল দলে (Indian Football Team) মোহনবাগানেরই কোনও ফুটবলারকে জায়গা দেওয়া হয়নি। অনেকেই বলছেন, খালিদ জামিলের (Khalid Jamil) এই সিদ্ধান্তের পিছনে নাকি 'অন্য ষড়যন্ত্র' রয়েছে। কী সেই কারণ? আসুন, বিস্তারিত আলোচনা করা যাক।
Mohun Bagan Super Giant: মলিনার পাকামিতেই তছনছ বাগান? হাতছাড়া সুপার কাপের সেমিফাইনাল
গত বুধবার (৫ নভেম্বর) আসন্ন ফিফা আন্তর্জাতিক ম্য়াচ উইন্ডোর জন্য ভারতীয় ফুটবল স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে মোট ২৩ ভারতীয় ফুটবলার সুযোগ পেয়েছেন। অথচ মোহনবাগান সুপার জায়ান্টের থেকে একজনও ফুটবলারকে নির্বাচন করেননি খালিদ জামিল। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্ব খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে তাদের খেলতে হবে। ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। দূর্ভাগ্যের বিষয়, এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের লড়াই থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে। আর সেকারণেই খালিদ জামিল সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ম্য়াচে সুনীল ছেত্রী, সাহাল আবদুল সামাদ এবং লিস্টন কোলাসোকে খেলাবেন না।
Mohun Bagan Super Giant: ডার্বির আগে মোহনবাগানকে নিয়ে বড় খবর! 'হুঙ্কার' ছাড়লেন হোসে মলিনা
ইতিমধ্যে অনেকে আবার বলতে শুরু করেছেন যে মোহনবাগানের কোনও ফুটবলারকে এই দলে রাখা হয়নি। কারণ বাগান ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, জাতীয় দলের হয়ে খেলার সময় যদি কোনও ফুটবলার চোট পান, তাহলে চিকিৎসার যাবতীয় দায়িত্ব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে গ্রহণ করতে হবে। সেকারণেই নাকি AIFF-এর পক্ষ থেকে এহেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিও এমন গুঞ্জনের যে কোনও ভিত্তি নেই, তা বলা যেতেই পারে।
এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় ফুটবল স্কোয়াড:
- গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল।
- ডিফেন্ডার: আকাশ মিশ্রা, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, রালতে, মহম্মদ উভেইস, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান।
- মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ব্রাইসন ফার্নান্ডেজ, লালরেমথুলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংঝাম।
- ফরোয়ার্ড: ইরফান ইয়ারওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং।
- হেড কোচ : খালিদ জামিল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকেই বেঙ্গালুরুতে ক্যাম্প শুরু হয়ে হয়ে গিয়েছে। আগামী ১৫ নভেম্বর ঢাকার উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়া। চলতি সপ্তাহের প্রথম দিকেই অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেয়েছিলেন মহম্মদ সানান। আর এবার ভারতীয় ফুটবল দলের দরজাও তাঁর সামনে খুলে গেল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us