/indian-express-bangla/media/media_files/2025/08/17/mohun-bagan-3-2025-08-17-15-34-52.jpg)
ওড়িশা ম্য়াচে মাঠে ঢুকতে পারবেন না মোহনবাগান সমর্থকরা
Mohun Bagan Super Giant: দোলযাত্রার শুভ দিনে মোহনবাগান সুপার জায়ান্টের উপর নেমে এল শাস্তির খাঁড়া। ২০২৫-২৬ আইএসএল টুর্নামেন্টে (ISL 2025-26) আগামী ম্য়াচে তাদের দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) পক্ষ থেকে এমন শাস্তি ঘোষণা করা হয়েছে। কী হয়েছে গোটা বিষয়টি? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
আরও পড়ুন:
Mohun Bagan Super Giant: মিনি ডার্বিতে ধামাকা জয় মোহনবাগানের, ৫ গোলের মালা পরাল মহমেডানকে
ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে মোহনবাগান সমর্থকদের একাংশ নাকি গ্যালারিতে অসভ্যতামি করেছেন। গোটা বিষয়টা সর্বভারতীয় ফুটবল সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি খতিয়ে দেখেছে। তারপরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমন শাস্তি পেয়ে মোহনবাগান যে একেবারেই খুশি নয়, সেটাও ওই পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
জরিমানাও করা হয়েছে মোহনবাগানকে
এখানে শেষ নয়। দর্শকশূন্য় স্টেডিয়ামে আগামী ম্য়াচ খেলার পাশাপাশি মোহনবাগানকে একটা মোটা অঙ্কের আর্থিক জরিমানাও করা হয়েছে। সেই জরিমানার বিষয়টাও ক্লাবের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী শুক্রবার অর্থাৎ ৬ মার্চ ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। এই ম্য়াচটি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। কিন্তু, স্টেডিয়ামে কোনও দর্শক থাকতে পারবেন না।
আরও পড়ুন:
Mohun Bagan Super Giant Win: মোহনবাগান জিততেই 'হুঙ্কার' দেবাশিষের, বাঁধ ভাঙল সমর্থকদের উচ্ছ্বাস
সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি
মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে ওই বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তে তাঁরা চূড়ান্ত হতাশ। জরিমানার বিষয়টা আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়ে আদতে সবুজ-মেরুন সমর্থকদেরই শাস্তি দেওয়া হচ্ছে। কারণ, এই ফ্যানেরাই ক্লাবের আসল অক্সিজেন। ইতিমধ্যে, ক্লাবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। শেষপর্যন্ত AIFF-এর শৃঙ্খলারক্ষা কমিটি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে কি না, সেটাই দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us