/indian-express-bangla/media/media_files/2025/11/09/jason-cummings-2025-11-09-18-53-13.jpg)
মোহনবাগানের তারকা ফুটবলার জেসন কামিংস
Mohun Bagan Super Giant: মোহনবাগান সুপার জাায়ন্টের সময়টা আপাতত খুব একটা ভাল যাচ্ছে না। সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের অনুশীলনও। এমনই এক কঠিন সময়ে শোনা যাচ্ছে, মোহনবাগানের প্রাণভ্রমরা জেসন কামিংস (Jason Cummings) নাকি গঙ্গাপাড়ের ফুটবল ক্লাব ছাড়তে চলেছেন। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই রীতিমতো জলঘোলা হতে শুরু করেছে।
Mohun Bagan Super Giant News: 'আমরা খুব চিন্তায় রয়েছি...', অনুশীলন বন্ধ হতেই মন্তব্য দেবাশিসের
সত্যিই কি মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়তে চলেছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার? কেনই বা আচমকা উঠতে শুরু করেছে এমন প্রসঙ্গ? আসলে, দিনকয়েক আগে কামিন্স নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, 'এই ক্লাবকে আমি খুবই ভালবাসতাম। ভাইদের (সমর্থক) জন্য অসংখ্য ধন্যবাদ রইল।' সঙ্গে তিনি মোহনবাগানের বেশ কয়েকটি স্মৃতির কোলাজও শেয়ার করেন। সঙ্গে দেন জোড়া লাভ ইমোজিও। প্রসঙ্গত, কামিংস যখন এই পোস্টটি করেছিলেন, তখনও অবশ্য মোহনবাগানের অনুশীলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়নি।
Mohun Bagan Super Giant: বন্ধ মোহনবাগানের অনুশীলন, ISL না হলে সরে যাবে সুপার জায়ান্ট?
দেখে নিন, সেই ফেসবুক পোস্ট:
প্রশ্ন উঠছে, কামিংস কি তাহলে আগেই আঁচ করেছিলেন যে ভারতীয় ফুটবল এমন কোনও অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে? আর সেকারণেই তিনি আগে থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন? বলা বাহুল্য, এই পোস্টটি সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সেইসময় হয়ত গোটা বিষয়টা অনেকেই অনুধাবন করতে পারেননি। কেউ লিখেছিলেন, 'শুভ বিদায়'। কেউ আবার লিখেছিলেন, 'চ্যাম্প, তোমাকে খুব মিস করব।' তবে এখন পুরো ব্যাপারটা দিনের আলোর মতো একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে।
Mohun Bagan Super Giant: রাজনীতি না অন্য চক্রান্ত! জাতীয় দলে কেন নেই মোহনবাগানের ফুটবলার?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী বছর আদৌ আইএসএল টুর্নামেন্ট আয়োজন করা হবে কি না, তা নিয়ে সকলেই বেশ দুশ্চিন্তায় রয়েছেন। গত ৫ নভেম্বর প্রাথমিকভাবে এই টুর্নামেন্টের বিড জমা দেওয়ার জন্য অন্তিম তারিখ ধার্য্য করা হয়। পরে সেই মেয়াদ বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়েছিল। কিন্তু, কোনও লাভ হয়নি। কেউ জমা দেয়নি দরপত্র। ভারতীয় ফুটবলে কোনও সংস্থাই যে আপাতত টাকা ঢালতে চাইছে না, সেই ছবিটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। এমনকী, FSDL-ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। তাহলে উপায়? আপাতত কোনও আশার আলো দেখা যাচ্ছে না।
Mohun Bagan Super Giant: মলিনার পাকামিতেই তছনছ বাগান? হাতছাড়া সুপার কাপের সেমিফাইনাল
যদিও রবিবার (৯ নভেম্বর) ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে ফেডারেশনের বিড ইভ্যালুয়েশন কমিটি একটি বৈঠকে বসেছিল। এই বৈঠকে ভারতীয় ফুটবলের অচলাবস্থা সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা করা হয়। প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও পরবর্তী পদক্ষেপ হিসেবে দেশের সর্বোচ্চ আদালতে তাঁর প্রতিবেদন জমা দেবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us