/indian-express-bangla/media/media_files/2025/09/16/mohun-bagan-4-2025-09-16-19-03-14.jpg)
বড় সিদ্ধান্ত গ্রহণ করল মোহনবাগান সুপার জায়ান্ট
Mohun Bagan Super Giant: গুঞ্জনটা অনেকদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল। অবশেষে তাতে পরল সিলমোহর। মোহনবাগান সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজ়ি তাদের হেড কোচ হোসে মলিনার (Jose Molina) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। সেইসঙ্গে সার্জিও লোবেরাকে দলের নয়া হেড কোচ হিসেবেও ঘোষণা করা হল। বুধবার (২৬ নভেম্বর) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।
Mohun Bagan Super Giant: মোহনবাগান ছাড়তে চলেছেন জেসন কামিংস? সামনে এল চাঞ্চল্যকর খবর
এদিন মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে একেবারেই সংক্ষিপ্ত একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, 'পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে হোসে মলিনার সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের চুক্তি ছিন্ন করা হল। আশা করছি, ওঁর ভবিষ্যৎ যাত্রা আরও সাফল্যমণ্ডিত হবে।' এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। আসতে শুরু করেছে একের পর এক কমেন্টও। সমর্থকদের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন আইএসএল টুর্নামেন্ট নিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল, তখন আচমকা কেন সবুজ-মেরুন ব্রিগেড এই সিদ্ধান্ত নিতে গেল?
দেখে নিন সেই টুইট:
Mohun Bagan Super Giant has mutually terminated the contract with José Molina. We wish him success in his future journey. pic.twitter.com/qJFPV3gp5W
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 26, 2025
তবে এই সিদ্ধান্ত একেবারেই আচমকা ছিল না। মোহনবাগান ফুটবলপ্রেমীরা খুব ভাল করেই জানতেন, হোসে মলিনার বিরুদ্ধে বড়সড় কোনও পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বাগান ম্য়ানেজমেন্ট। ঘটনার সূত্রপাত সুপার কাপের ডার্বি ম্য়াচ থেকে। ডুরান্ড কাপের পর সুপার কাপের ডার্বি ম্য়াচেও ইস্টবেঙ্গলের কাছে হেরে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর সাংবাদিক বৈঠকে এসে তিনি ম্য়ানেজমেন্টের বিরুদ্ধে 'বিদ্রোহ' ঘোষণা করেছিলেন। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দলের ফুটবলাররা তাঁর পছন্দে নির্বাচিত হয় না। বরং, ম্য়ানেজমেন্ট যাদের পছন্দ করে, তাঁদেরই নিয়ে আসা হয়। মলিনার এই মন্তব্য যথেষ্ট বিতর্কের ঝড় তুলেছিল। তারপর থেকেই আশঙ্কা করা হচ্ছিল, তাঁকে হয়ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল।
Mohun Bagan Super Giant News: 'আমরা খুব চিন্তায় রয়েছি...', অনুশীলন বন্ধ হতেই মন্তব্য দেবাশিসের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ সালের জুন মাসে আন্তোনিও লোপেজ হাবাসকে ছাঁটাই করেছিল মোহনবাগান ম্য়ানেজমেন্ট। তাঁর জায়গায় নিয়ে আসা হয় এই হোসে মলিনাকে। ইতিপূর্বে, ২০১৬ সালে এটিকে দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দলকে আইএসএল চ্যাম্পিয়নও করিয়েছিলেন। পরবর্তীকালে মোহনবাগানের সঙ্গে যুক্ত হন তিনি।
Mohun Bagan Super Giant: রাজনীতি না অন্য চক্রান্ত! জাতীয় দলে কেন নেই মোহনবাগানের ফুটবলার?
মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হিসেবে হোসে মলিনা যথেষ্টই সাফল্য পেয়েছেন। তাঁর কোচিংয়েই এই ফুটবল ফ্র্যাঞ্চাইজ়ি আইএসএল শিল্ড জয় করার পাশাপাশি খেতাবও নিজেদের ক্যাবিনেটে তোলে। একথা অনস্বীকার্য, মোহনবাগান সুপার জায়ান্ট দলে অন্যতম সেরা কোচ হিসেবে মলিনার নামই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us