Mohun Bagan Super Giant vs Ahal FK: মোহনবাগান হারতেই মলিনার সঙ্গে কথা কাটাকাটি পেত্রাতোসের! ভাইরাল ভিডিও ঘিরে একাধিক প্রশ্ন

Mohun Bagan vs Ahal FK: ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব আহাল এফকে-র বিরুদ্ধে ১-০ গোলে পরাস্ত হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই হারের পর বাগান কোচ হোসে মলিনার রণনীতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Mohun Bagan vs Ahal FK: ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব আহাল এফকে-র বিরুদ্ধে ১-০ গোলে পরাস্ত হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই হারের পর বাগান কোচ হোসে মলিনার রণনীতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dimitrios Petratos and Jose Molina

ম্যাচের শেষে কথা কাটাকাটি মলিনা এবং পেত্রাতোসের

Mohun Bagan Super Giant: আশার ফানুস অনেকটাই উড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ভেবেছিল, ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব আহাল এফকে-কে (Ahal FK) পরাস্ত করে তারা এএফসি চ্য়াম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2) অভিযান শুরু করবে। কিন্তু, সেই আশা পূরণ হল না সবুজ-মেরুন ব্রিগেডের। ১-০ গোলে পরাজিত হয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হল মেরিনার্সদের। ম্যাচের ৮৪ মিনিটে জয়সূচক গোলটি করলেন অ্যানায়েভ।

Advertisment

Mohun Bagan Super Giant: মোহনবাগানের হারে হতাশ সংগ্রাম, জানালেন মনের দুঃখের কথা

আর এই লজ্জার পরাজয় মোহনবাগান কোচ হোসে মলিনার (Jose Molina) 'চানক্য নীতি' নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। বিশেষ করে এই ম্যাচে বাগানের প্রাণভ্রমরা দিমিত্রি পেত্রাতোসকে (Dimitri Petratos) তিনি মাঠেই নামালেন না। যদিও পেত্রাতোস রিজার্ভ ফুটবলারদের তালিকায় ছিলেন এবং সাইড লাইনের একেবারে বাইরে দাঁড়িয়েই তিনি দলের হার হজম করলেন। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন এই অজি ফুটবলারকে মাঠে নামালেন না হোসে ফ্রান্সিসকো মলিনা? পেত্রাতোস কি সম্পূর্ণ ফিট ছিলেন না? নাকি ব্যক্তিগত আক্রোশের কারণে মলিনা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

Mohun Bagan Super Giant vs Ahal Match Highlights: শেষ হল মোহনবাগান বনাম আহাল ম্যাচ,লজ্জার হারে মাঠ ছাড়ল মেরিনার্সরা

আসলে, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শেষ হওয়ার পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে, পেত্রাতোস উত্তেজিত হয়ে মলিনাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু, দিমির কথায় কার্যত গুরুত্ব না দিয়েই বাগানের স্প্যানিশ কোচ পাশ কাটিয়ে বেরিয়ে যান। এরপর পেত্রাতোস মাথা নীচু করে সাইড লাইনের ধারে দাঁড়িয়ে থাকেন। মাঠে উপস্থিত সমর্থকদেরও এই দৃশ্য চোখ এড়ায়নি। দিমিকে না খেলানোর কারণে তাঁরাও মলিনার উপর বেজায় চটেছেন। এমনকী, ম্যাচের শেষে 'গো ব্যাক মলিনা' স্লোগান পর্যন্ত উঠতে শুরু করে।

দেখে নিন সেই ভিডিও:

যাইহোক, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মোহনবাগান সুপার জায়ান্টের এই পরাজয় কেউই কার্যত মেনে নিতে পারছেন না। হার-জিত তো প্রত্যেকটা ম্য়াচে লেগেই থাকে! কিন্তু, আহালের বিরুদ্ধে মোহনবাগানের নিষ্প্রভ মানসিকতা সমর্থকদের হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে। উল্লেখ্য, মোহনবাগানের সঙ্গে এই গ্রুপ সি'তেই রয়েছে ইরানের ফুটবল ক্লাব সেপাহান এসসি। আগামী ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে খেলতে নামবে মেরিনার্সরা। একে তো প্রথম ম্য়াচে হার, তার উপরে দ্বিতীয়টা আবার অ্যাওয়ে ম্যাচ। এই কঠিন পরিস্থিতির মোকাবিলা কীভাবে মোহনবাগান করতে পারে, সেটাই আপাতত দেখার।

Jose Molina Mohun Bagan Super Giant Dimitri Petratos Ahal FK AFC Champions League 2