Mohun Bagan Super Giant Win: মোহনবাগান জিততেই 'হুঙ্কার' দেবাশিষের, বাঁধ ভাঙল সমর্থকদের উচ্ছ্বাস

Mohun Bagan vs Kerala Blasters: ২০২৫-২৬ আইএসএল মরশুমের প্রথম ম্য়াচে কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। আর প্রথম ম্যাচেই তারা ২-০ গোলে জয়লাভ করেছে।

Mohun Bagan vs Kerala Blasters: ২০২৫-২৬ আইএসএল মরশুমের প্রথম ম্য়াচে কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। আর প্রথম ম্যাচেই তারা ২-০ গোলে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
Debasish Dutta on Mohun Bagan Win

মোহনবাগানের জয় নিয়ে মুখ খুললেন দেবাশিস দত্ত

Mohun Bagan Super Giant: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ফের একবার বুঝিয়ে দিল, ট্রফি জয়ের জন্যই তারা মাঠে নামে। ২০২৫-২৬ আইএসএল (ISL 2025-26) মরশুমের প্রথম ম্য়াচে কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। আর প্রথম ম্যাচেই তারা ২-০ গোলে জয়লাভ করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলতি ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ম্য়াচ আয়োজন করা হয়েছিল।

Advertisment

আরও পড়ুন:

Mohun Bagan vs Kerala Blasters Highlights: জয় দিয়ে ISL শুরু মোহনবাগানের, ২-০ গোলে পরাস্ত কেরালা

এদিন ম্য়াচ দেখতে সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত (Debasish Dutta)। খেলা শেষ হতেই একটি বড়সড় মন্তব্য করলেন তিনি। প্রশ্ন করা হয়েছিল, চলতি আইএসএল মরশুমে প্রথম ম্য়াচে মোহনবাগানের জয় নিয়ে কী বলতে চান?

Advertisment

আরও পড়ুন:

Dimitri Petratos Mohun Bagan: 'লড়াই ছাড়ব না...', কেরালার বিরুদ্ধে নামার আগে গর্জন দিমির

'চ্যাম্পিয়ন হবে মোহনবাগানই...'

জবাবে দেবাশিস দত্ত বলেন, 'অনেকদিন পর ভারতবর্ষে আবারও ফুটবল যে গড়াল, এটাই সবচেয়ে বেশি আনন্দের দিন। মোহনবাগানের জয়ে আমি অবশ্যই খুব খুশি। কিন্তু, আইএসএল টুর্নামেন্ট ফের শুরু হওয়া আমার কাছে আরও বেশি আনন্দদায়ক। এতদিন ধরে আমরা সকলেই যথেষ্ট উদ্বেগে ছিলাম, আদৌ এই টুর্নামেন্টের আয়োজন করা হবে কি না। অবশেষে সেই টুর্নামেন্ট হচ্ছে। এর পিছনে যাঁরা জড়িত, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আশা করছি, এবারও আইএসএল টুর্নামেন্ট খুব ভালোভাবে আয়োজন করা হবে এবং মোহনবাগান অবশ্যই চ্যাম্পিয়ন হবে।'

আরও পড়ুন:

Sergio Lobera Mohun Bagan: 'আমি চ্যাম্পিয়ন দলের কোচ...', মাঠে নামার আগেই হুঙ্কার মোহনবাগান কোচের

প্রসঙ্গত, এই ম্য়াচের ৩৬ মিনিটে মেরিনার্স ব্রিগেডকে লিড এনে দেন অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড জেমি ম্য়াকলারেন। একটা নিখুঁত ফিনিশে তিনি ব্লাস্টার্সের গোলকিপার শচীন সুরেশকে পরাস্ত করেন।

আরও পড়ুন:

Mohun Bagan Super Giant: এবারের ISL-য়ে কতটা শক্তিশালী মোহনবাগান? দেখে নিন পূর্ণাঙ্গ স্কোয়াড

ম্যাচের শেষদিকে কিছুটা হলেও ঘুম ভেঙেছিল কেরালা ব্লাস্টার্স এফসি'র। দলের নতুন ফুটবলার কেভিন ইয়োকের মধ্যে গোল করার একটা খিদে দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু, বাগানের প্রাচীর তিনি শেষপর্যন্ত টপকাতে পারেননি।

একটা সময় মনে হচ্ছিল, এই ম্য়াচটা মোহনবাগান বোধহয় ১-০ গোলেই জয়লাভ করবে। কিন্তু, দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে যাবতীয় হিসেব-নিকেশ বদলে দিলেন টম অলড্রেড। অনিরুদ্ধ থাপার ক্রস থেকে একটা দুর্দান্ত হেড দিয়ে ব্যবধান বাড়ালেন তিনি। শেষপর্যন্ত, হাসিমুখে মাঠ ছাড়লেন সবুজ-মেরুন ফুটবলাররা।

Debasish Dutta ISL 2025-26 Mohun Bagan Super Giant