Mohun Bagan Super Giant: কীভাবে বধ করবেন আহাল এফকে-কে? বাগান জয়ের 'গুরুমন্ত্র' ফাঁস মলিনার

Mohun Bagan Super Giant: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টে গ্রুপ সি'র প্রথম ম্য়াচটা কলকাতার বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, মোহনবাগান সুপার জায়ান্ট এবং আহাল এফকে-র মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।

Mohun Bagan Super Giant: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টে গ্রুপ সি'র প্রথম ম্য়াচটা কলকাতার বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, মোহনবাগান সুপার জায়ান্ট এবং আহাল এফকে-র মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Super Giant (9)

আহাল এফকে-র বিরুদ্ধে খেলতে প্রস্তুত মোহনবাগান সুপার জায়ান্ট

Mohun Bagan Super Giant: ভারতীয় ফুটবলে ইতিমধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার পালা এশীয় স্তরে যোগ্যতা প্রমাণ করার। আর সেকারণেই মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তারা তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব আহাল এফকে-র (Ahal FK) বিরুদ্ধে খেলতে নামছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টে (AFC Champions League 2) গ্রুপ সি'র প্রথম ম্য়াচটা কলকাতার বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। 

Advertisment

ইন্ডিয়ান সুপার লিগ কবে থেকে শুরু হবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট নিশ্চয়তা পাওয়া যায়নি। এমন একটি কঠিন পরিস্থিতিতে দু'বারের আইএসএল খেতাবজয়ী দলের কাছে এই মহাদেশীয় প্রতিযোগিতা একটা স্বস্তির হাওয়া নিয়ে আসবে। এই নিয়ে মোহনবাগান টানা দ্বিতীয়বার এশিয়ার এই সেকেন্ড-টিয়ার ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে। কারণ চলতি বছর ISL টুর্নামেন্টে তারা লিগ শিল্ড জয় করেছিল।

নিজেদের যোগ্যতা প্রমাণ করতে মরিয়া মোহনবাগান 

ইন্ডিয়ান সুপার লিগের অধিকাংশ ক্লাবই যেখানে শীতঘুমে চলে গিয়েছে, সেখানে মোহনবাগান মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। গত অগাস্ট মাসে প্রাক-মরশুম ট্রান্সফারে বেশ কয়েকজন নতুন ফুটবলার সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিয়েছেন। এই ক'দিনে তাঁরাও দলের সঙ্গে বেশ ভাল মানিয়ে নিয়েছেন।

মেরিনার্সরা তাঁদের অস্ত্র ভাণ্ডারে ৬ বিদেশি রেখেছে। পাশাপাশি দলে রয়েছেন মেহতাব সিং এবং অভিষেক টেকচাম সিংয়ের মতো তারকা ভারতীয় ফুটবলারও।

Mohun Bagan Super Giant: অবশেষে অপেক্ষার অবসান, 'বিশেষ দাবি' মেনে নিল মোহনবাগান! আত্মহারা সবুজ-মেরুন সমর্থকরা

এই ম্য়াচ শুরুর আগে মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনা বললেন, 'এশিয়ার সবথেকে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলতে নামছি। তবে আমার দলের পারফরম্য়ান্স নিয়ে আমি যথেষ্টই আত্মবিশ্বাসী। আশা করছি, শুরুটা আমরা বেশ ভালই করতে পারব।' 

Mohun Bagan Super Giant: গুরু পাপে 'লঘু দণ্ড' মোহনবাগানকে? সামনে এল আসল সত্যিটা...

ভারতীয় ফুটবলে কোচ হিসেবে ইতিমধ্যে লেটার মার্কস অর্জন করেছেন হোসে মলিনা। দু'বারের মেয়াদেই তিনি আইএসএল খেতাব জয় করেছে। তবে এবার তাঁর কাঁধে আরও বড় দায়িত্ব রয়েছে।

Mohun Bagan Super Giant: প্রীতমের জন্মদিনে ইস্টবেঙ্গলকে খোঁচা, 'মারাত্মক ভুল' করে বসল মোহনবাগান!

বাগানের বিদেশিরাই করবেন বাজিমাত?

এশিয়ান ফুটবল কনফেডারেশনে সম্প্রতি একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। যত খুশি বিদেশি ফুটবলার খেলানো যেতে পারে। গত মরশুমের ৫ বিদেশি ফুটবলারকে রিটেন করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ম্য়াকলারেন, জেসন কামিংস এবং দিমিত্রিয়স পেত্রাতোস আক্রমণভাগ সামলাতে পারেন। ডিফেন্সে থাকবেন টম অলড্রেড এবং অ্যালবার্টো রডরিগস। পাশাপাশি স্কটিশ প্লে-মেকার গ্রেগ স্টুয়ার্টের জায়গায় মেরিনার্স শিবিরে যোগ দিয়েছেন ব্রাজিলের ফুটবলার রবসন রবিনহো। তাঁকেও আজ সৃষ্টিশীল ভূমিকায় দেখা যেতে পারে। প্রসঙ্গত, আইএসএল মরশুম শেষ হতে না হতেই গ্রেগকে রিলিজ করে দিয়েছিল মোহনবাগান।

East Bengal vs Mohun Bagan: তার নামেই কাঁপত কলকাতার ময়দান! মোহন-ইস্টে খেলা সেই তারকা ফুটবলারই আজ জুতো সেলাই করছেন?

অন্যদিকে, এই ম্য়াচে মোহনবাগানের হয়ে খেলতে পারবেন না। এখনও চোট সারিয়ে উঠতে পারেননি তিনি। সম্প্রতি ডুরান্ড কাপের কলকাতা ডার্বিতেও তাঁকে দেখতে পাওয়া যায়নি। তবে বাকি দল আজকের ম্যাচে পাচ্ছে মোহনবাগান। চোট কাটিয়ে দলে ফিরেছেন অনিরুদ্ধ থাপা এবং শুভাশিস বসুও। তবে শুভাশিসকে আজকের ম্যাচে খেলানো হবে কি না, তা নিয়ে যথেষ্ট দ্বিমত রয়েছে।

Mohun Bagan Super Giant Ahal FK AFC Champions League 2