/indian-express-bangla/media/media_files/2025/07/16/kolkata-derby-2025-07-16-12-00-51.jpg)
কলকাতা ডার্বির উত্তেজনায় চড়ছে বাংলা ফুটবলের পারদ
ISL 2025-26: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। শুরু হচ্ছে ২০২৬ ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League 2025-26)। ইতিমধ্যে এই টুর্নামেন্টের একটি ড্রাফট সূচি হাতে পাওয়া গিয়েছে। সেই সূচি অনুসারে, কলকাতা ডার্বির (Kolkata Derby) হাত ধরেই এবারের আইএসএল টুর্নামেন্ট নাকি শুরু হবে। অর্থাৎ, প্রথম ম্য়াচেই দেখতে পাওয়া যাবে মোহনবাগান (Mohun Bagan Super Giants) বনাম ইস্টবেঙ্গলের (East Bengal FC) লড়াই। অর্থাৎ, শুরু থেকেই এই টুর্নামেন্ট নিয়ে ফেডারেশন যে একটা আকর্ষণ তৈরি করতে চলেছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
ISL 2025-26: মোহনবাগান-ইস্টবেঙ্গলের 'ভুলভাল' নাম! কী বললেন 'পাহাড়ি বিছে' বাইচুং ভুটিয়া?
কিন্তু, এই ম্য়াচ নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। কারণ, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কেউই মরশুমের শুরুতে ডার্বি ম্য়াচ খেলতে চাইছে না। ফলে প্রাথমিক সূচিতে ডার্বি ম্য়াচ রাখা হলেও, শেষপর্যন্ত তা আয়োজন করা হবে কি না, তা নিয়ে বিস্তর মতপার্থক্য তৈরি হচ্ছে। অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞ মনে করছেন, প্রথম ম্য়াচে যে দলই হারুক না কেন, তারা মানসিকভাবে অনেকটাই ব্যাকফুটে চলে যাবে। আর এই ধাক্কার প্রভাব পড়তে পারে টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলোর উপরেও।
আরও পড়ুন:
প্রাথমিক খসড়া অনুসারে ইস্টবেঙ্গলের সূচি
| তারিখ | বিপক্ষ |
| ১৪ ফেব্রুয়ারি | বনাম মোহনবাগান সুপার জায়ান্ট |
| ২১ ফেব্রুয়ারি | বনাম এসসি দিল্লি |
| ২৭ ফেব্রুয়ারি | বনাম জামশেদপুর এফসি |
| ০৫ মার্চ | এফসি গোয়া |
| ১৪ মার্চ | কেরালা ব্লাস্টার্স এফসি |
| ২১ মার্চ | বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব |
| ০৪ এপ্রিল | বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি |
| ১১ এপ্রিল | বনাম চেন্নাইয়ন এফসি |
| ১৬ এপ্রিল | বনাম বেঙ্গালুরু এফসি |
| ২৬ এপ্রিল | বনাম পঞ্জাব এফসি |
| ০১ মে | বনাম ওড়িশা এফসি |
| ০৮ মে | বনাম মুম্বই সিটি এফসি |
| ১৭ মে | বনাম ইন্টার কাশী এফসি |
তার থেকেও বড় কথা হল, এই ম্য়াচের আকর্ষণ। কলকাতা ডার্বি শুধুমাত্র কলকাতাতেই নয়, গোটা দেশেই জনপ্রিয়। শুধু দেশ বললেও ভুল হবে, এশিয়া মহাদেশে অন্যতম সেরা ফুটবল দ্বৈরথের মধ্যে একটা হল, এই ঘটি-বাঙালের লড়াই। সেক্ষেত্রে টুর্নামেন্টের উদ্বোধনেই যদি যাবতীয় আকর্ষণ ফুরিয়ে যায়, তাহলে বাকি মরশুমটা একেবারে ম্য়াড়ম্যাড়ে হয়ে যাবে।
আরও পড়ুন:
ISL 2026: অন্ধকার শেষে আলোর দেখা! কবে থেকে আইএসএল শুরুর সম্ভাবনা? সামনে এল ব্রেকিং আপডেট
প্রাথমিক খসড়া অনুসারে মোহনবাগানের সূচি
| তারিখ | বিপক্ষ |
| ১৪ ফেব্রুয়ারি | বনাম ইস্টবেঙ্গল এফসি |
| ২৩ ফেব্রুয়ারি | বনাম চেন্নাইয়ন এফসি |
| ২৮ ফেব্রুয়ারি | বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব |
| ৬ মার্চ | বনাম ওড়িশা এফসি |
| ১৪ মার্চ | বনাম বেঙ্গালুরু এফসি |
| ২০ মার্চ | বনাম মুম্বই সিটি এফসি |
| ০৪ এপ্রিল | বনাম জামশেদপুর এফসি |
| ১২ এপ্রিল | বনাম পঞ্জাব এফসি |
| ১৭ এপ্রিল | বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি |
| ২০ এপ্রিল | বনাম ইন্টার কাশী এফসি |
| ০৩ মে | বনাম কেরালা ব্লাস্টার্স এফসি |
| ০৯ মে | বনাম এফসি গোয়া |
| ১৭ মে | বনাম এসসি দিল্লি |
সমস্যা রয়েছে আরও। তৃতীয়ত, এবারের ইন্ডিয়ান সুপার লিগে একবারই কলকাতা ডার্বি ম্য়াচের আয়োজন করা হবে। প্রস্তাবিত খসড়ায় আগামী ১৪ ফেব্রুয়ারি যে ডার্বির কথা উল্লেখ করা হয়েছে, সেটা মোহনবাগানের হোম ম্য়াচ। আর একটা ডার্বি ম্য়াচ মানে টিকিট বিক্রি থেকে মোটা অঙ্কের লভ্যাংশ অর্জনেরও সুযোগ থাকে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ব্যাপারটি যে সহজে ছেড়ে দেওয়া হবে না, এমনও আশঙ্কা করছেন ফুটবল বিশেষজ্ঞরা। মোদ্দা কথা, আর্থিক ক্ষতির সঙ্গে কোনও ক্লাবই আপোষ করতে চাইবে না। এই ব্যাপারটা ফেডারেশন কীভাবে সামলায় সেটাই আপাতত দেখার।
আরও পড়ুন:
ISL 2025-26 Big Update: আদৌ হবে আইএসএল টুর্নামেন্ট? সামনে এল বিশাল আপডেট
এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে প্রাথমিক খসড়া হয়ত পরিবর্তন করা হতে পারে। শেষপর্যন্ত কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন বাংলার আপামর ফুটবলপ্রেমীরা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us