/indian-express-bangla/media/media_files/2026/01/15/east-bengal-vs-mohun-gan-2026-01-15-20-27-05.jpg)
জয়ন্তকে স্বান্ত্বনা দিচ্ছেন প্রীতম
Kolkata Derby: বছরের শুরুতেই এলিট লিগের ডার্বি ম্য়াচ খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল (East Bengal)। ম্য়াচটি ইস্টবেঙ্গল মাঠে আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আয়োজিত এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ২-০ গোলে জয়লাভ করেছে। একটি করে গোল করলেন নয়ন ছেত্রী এবং পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামা প্রীতম গায়েন।
আরও পড়ুন:
Mohun Bagan, Tutu Bose SIR Hearing: এবার SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসুর! হতবাক মোহনবাগান সমর্থকরা
তবে এই ম্য়াচের অন্তিম বাঁশি বাজতে না বাজতেই দেখা গেল একটি হৃদয়বিদারক দৃশ্য। ডার্বি ম্য়াচে মোহনবাগানের পরাজয়ের পর সবুজ-মেরুন ব্রিগেডের তারকা ডিফেন্ডার জয়ন্ত মন্ডল কান্নায় ভেঙে পড়েন। সেই দৃশ্য ইস্টবেঙ্গল ফুটবলারদেরও হৃদয় ভিজিয়ে দেয়। এমন সময় জয়ন্তকে শান্ত করতে এগিয়ে আসেন ইস্টবেঙ্গলের গোলদাতা প্রীতম গাইন।
আরও পড়ুন:
Mohun Bagan vs East Bengal: প্রিয় ফুটবল ক্লাবের 'ভুলভাল' নাম! অপমানের যোগ্য জবাব দিলেন মেহতাব
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রীতম ইতিপূর্বে মোহনবাগানের হয়েই খেলতেন। সেকারণে জয়ন্তকে তিনি খুব ভাল করেই চেনেন। দল পরিবর্তন করলেও তাঁদের বন্ধুত্বে কোনও আঁচড় পড়েনি। আর সেটাই ম্যাচের শেষে প্রমাণ করে দিলেন লাল-হলুদের তারকা স্ট্রাইকার। 'চিরপ্রতিদ্বন্দ্বী' দলের ফুটবলারকে তিনি স্বান্ত্বনা দিলেন। বুঝিয়ে দিলেন, হার-জিত কোনও বড় ব্যাপার নয়। এটা আসলে খেলারই একটা অংশ।
আরও পড়ুন:
Mohun Bagan Super Giant: মোহনবাগান এখন অতীত, এবার কোন দলে যোগ দিচ্ছেন হোসে মলিনা?
কী বললেন প্রীতম?
ম্যাচের শেষে প্রীতমকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানালেন, 'জয়ন্ত যথেষ্ট ভাল একজন ডিফেন্ডার। এই ম্য়াচে সত্যিই ও খুব ভাল খেলেছে। গত ২ মরশুম আমরা একসঙ্গে খেলেছিলাম। ওকে অনেক কাছ থেকে দেখেছি। আর সেকারণেই ওর কাছে দৌড়ে গিয়েছিলাম।'
আরও পড়ুন:
Mohun Bagan Super Giant: মোহনবাগানে শুরু লোবেরা 'যুগ', কী হল প্রথম দিনের অনুশীলনে?
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'দেখলাম যে ও প্রচন্ড কাঁদছে। কারণ এই ম্য়াচটা ও হেরে গিয়েছে। আমি ওকে একটাই কথা বলেছি। তুই আমাদের বন্ধু। আমাদের সবাইকে চিনিস। আজ না হয় হেরে গিয়েছিস। পরের ম্য়াচটা আবারও হয়ত তোরাই জিতবি। ফলে কান্নার কোনও কারণ নেই। আরও ভাল করে খেলতে হবে।'
উল্লেখ্য, এই ম্য়াচে মোহনবাগান হেরে গেলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে তারা। বাগানের ঝুলিতে বর্তমানে ৬ ম্যাচ থেকে মোট ১৪ পয়েন্ট জমা হয়েছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল ৭ ম্য়াচ খেলে সংগ্রহ করেছে ১৩ পয়েন্ট। তারা আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us