Mohun Bagan vs East Bengal: প্রিয় ফুটবল ক্লাবের 'ভুলভাল' নাম! অপমানের যোগ্য জবাব দিলেন মেহতাব

Mohun Bagan vs East Bengal: ভারতীয় ফুটবল ইতিহাসে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবের অবদান যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। বছরের পর বছর ধরে একাধিক কিংবদন্তী ফুটবলার এই দুটো ক্লাব থেকে উঠে এসেছেন।

Mohun Bagan vs East Bengal: ভারতীয় ফুটবল ইতিহাসে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবের অবদান যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। বছরের পর বছর ধরে একাধিক কিংবদন্তী ফুটবলার এই দুটো ক্লাব থেকে উঠে এসেছেন।

author-image
Koushik Biswas
New Update
Mehtab Hossain on Mansukh Mandaviya Final

মনসুখ মান্ডব্যর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন মেহতাব

Mohun Bagan vs East Bengal: বাংলার ফুটবলকে যে সর্বভারতীয় স্তরে চূড়ান্ত অপদস্থ করা হয়েছে, সেকথা আজ আর কারোর কাছেই অজানা নয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26) ঘোষণা করার সময় বাংলার ২ শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের নাম 'ভুল' উচ্চারণ করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)। ভারতীয় ফুটবল ইতিহাসে এই দুটো ক্লাবের অবদান যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। বছরের পর বছর ধরে একাধিক কিংবদন্তী ফুটবলার এই দুটো ক্লাব থেকে উঠে এসেছেন। শৈলেন মান্না, চুনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপা থেকে শুরু করে রহিম নবি, মেহতাব হোসেন (Mehtab Hossain), শিল্টন পাল, দীপেন্দু বিশ্বাস এবং আরও অনেকে। কিন্তু, এমন ঐতিহ্যবাহী ক্লাবের নামই সঠিকভাবে উচ্চারণ করা গেল না? তা নিয়ে বাংলার ফুটবলমহল ইতিমধ্যে উত্তপ্ত হতে শুরু করেছে।

Advertisment

ISL 202৫-26: 'মোহন বেগান - ইস্ট বেগান...', বাংলার ২ ফুটবল ক্লাবের নাম উচ্চারণেই হোঁচট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হয়ে খেলা মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দুরভাষ মারফৎ তিনি বললেন, 'দেশের খেলাধুলো একেবারে অযোগ্যদের হাতে চলে গিয়েছে। ফুটবল খেলাটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। যারা খেলার অ-আ-ক-খ জানে না, তাদের দিয়ে এই খেলার আর কতটুকুই বা উন্নতি হবে।'

Mohun Bagan Super Giant: মোহনবাগান এখন অতীত, এবার কোন দলে যোগ দিচ্ছেন হোসে মলিনা?

মোহনবাগান-ইস্টবেঙ্গলকে সরিয়ে দিলে চলবে না আইএসএল: মেহতাব হোসেন

মেহতাবের কথায়, 'আজও ইস্টবেঙ্গল-মোহনবাগানকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে ISL চলবে না। দেশের শীর্ষ লিগ বন্ধ হয়ে যাবে। দেশের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সেই ক্লাবের নাম উচ্চারণ করতে পারেন না, এরথেকে আর লজ্জার কীই বা থাকতে পারে। এমন ঘটনা তো আর মেনে নেওয়া যায় না। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কর্মকর্তাদের পাশাপাশি দেশের ফুটবল সমর্থকদেরও এই ব্যাপারে প্রতিবাদ করা উচিত।'

East Bengal FC Win: ফাজিলা-সৌমাদের ব্লকবাস্টার শো, সেসা'কে গোলের মালা পরাল ইস্টবেঙ্গল

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল টুর্নামেন্ট। বিগত কয়েকমাস ধরে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে যথেষ্ট জটিলতা তৈরি হয়েছিল। এমনকী, এই টুর্নামেন্টের জন্য কেউ বিড পর্যন্ত করেননি। অবশেষে যাবতীয় অনিশ্চয়তার কালো মেঘ কেটে গিয়েছে। মনসুখ মান্ডব্য ঘোষণা করেছেন, এবারের টুর্নামেন্টে মোট ১৪ দলই অংশগ্রহণ করবে। এমন সময় তিনি বাংলার এই শতাব্দী প্রাচীন ২ ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে মোহন বেগান এবং ইস্ট বেগান বলে ফেলেন। বিষয়টা নিয়ে ইতিমধ্যে ব্যাপার সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

ISL 2026: অন্ধকার শেষে আলোর দেখা! কবে থেকে আইএসএল শুরুর সম্ভাবনা? সামনে এল ব্রেকিং আপডেট

ভারতীয় ফুটবল দলের এই প্রাক্তন তারকা আরও যোগ করেন, 'এই দুটো ক্লাবের ইতিহাস ওরা জানে? মানুষ কত রক্ত দিয়েছে? আমরা মন্দির-মসজিদের মতো এই দুটো ক্লাবকে পুজো করেছি। এই ব্যাপারে সকলের গর্জে ওঠা উচিত। কাদের হাতে ভারতীয় ফুটবলের ক্ষমতা ছিল, আর কাদের হাতে এসে ঠেকেছে, সেটা সাধারণ মানুষই বিচার করতে পারবে।'

East Bengal Mohun Bagan Mehtab Hossain ISL 2025-26 Mansukh Mandaviya