IND vs SA: ম্যাচ দেখতে রাঁচিতে থাকবেন এমএস ধোনি! টিম ইন্ডিয়ার অধিনায়ক দিলেন বিরাট আপডেট

IND vs SA: রাঁচিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচ, আর সেই ম্যাচে উপস্থিত থাকবেন কি না এমএস ধোনি তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

IND vs SA: রাঁচিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচ, আর সেই ম্যাচে উপস্থিত থাকবেন কি না এমএস ধোনি তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

author-image
IE Bangla Sports Desk
New Update
cMS Dhoni, KL Rahul, India vs South Africa ODI, Ranchi ODI match, Dhoni home ground, JSCA Stadium, Dhoni match attendance, Indian cricket news, ODI series 2025, Team India updates

ম্যাচ দেখতে রাঁচিতে থাকবেন এমএস ধোনি! টিম ইন্ডিয়ার অধিনায়ক দিলেন বিরাট আপডেট

IND vs SA: রাঁচিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম  দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচ, আর সেই ম্যাচে উপস্থিত থাকবেন কি না এমএস ধোনি তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রবিবার জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই মাঠই ধোনির ঘরের মাঠ হওয়ায় তার উপস্থিতি নিয়ে উত্তেজনা তুঙ্গে। টিম ইন্ডিয়ার কিছু সদস্যকে ইতিমধ্যেই নিজের বাড়িতে ডিনারের নিমন্ত্রণ জানিয়েছিলেন ধোনি। ফলে, তিনি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন কি না, সেই প্রশ্নই এখন ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে।

Advertisment

টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত রাঁচিতে ছয়টি ওয়ানডে খেলেছে, আগামীকালের ম্যাচে টস কতটা গুরুত্বপূর্ণ?

যদিও ধোনি সাধারণত ব্যক্তিগত জীবনেই থাকতে পছন্দ করেন এবং খুব কমই স্টেডিয়ামে দেখা যায় এমএসকে। ভারতে অনুষ্ঠিত কিছু ম্যাচেও তাঁকে অনিয়মিতভাবেই দেখা গেছে। তবে নিজের শহর রাঁচিতে খেলা হওয়ায় এবার তাঁর উপস্থিতির সম্ভাবনা নিয়ে আশাবাদী অনেকে।

Advertisment

IND বনাম SA ODI সিরিজের আগে কোহলির 'আগুনে' অনুশীলন, রইল লম্বা শটের 'বিরাট' ঝলক

শনিবার সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক কেএল রাহুল জানান, ধোনির উপস্থিতি সবসময়ই বিশেষ অনুভূতি তৈরি করে। রাহুল বলেন, “আমরা সকলেই তাঁর অধিনায়কত্বে খেলেছি এবং আমরা সকলেই তাঁর ভক্ত। ধোনির মতো ব্যক্তিত্ব স্টেডিয়ামে থাকলে সেটা অসাধারণ অনুভূতি। তিনি একজন ক্রিকেটার হিসেবে যেমন মহান, ব্যক্তি হিসেবেও তেমনই সম্মানযোগ্য।” রাহুল আরও বলেন, ধোনি স্টেডিয়ামে উপস্থিত থাকলে দর্শকদের উত্তেজনা আরও বাড়বে এবং দলের খেলাতেও সেই উচ্ছ্বাসের প্রভাব পড়বে। তিনি আশা প্রকাশ করেন, পূর্ণ দর্শক উপস্থিতির মধ্যেই ভারত ম্যাচে জয় ছিনিয়ে আনতে পারবে।

কোহলি ঝড়ের 'বিরাট' ঝলক দেখতে তৈরি ১৪০ কোটি দেশবাসী, বড় রেকর্ড গড়ার গোল্ডেল চান্স

MS DHONI India india-vs-south-africa