Mumbai Indians Loss Grok Prediction: আগেই ঠিক ছিল হারবে মুম্বই! কীভাবে জানল AI গ্রোক?

Mumbai Indians vs Royal Challengers Bengaluru Highlights: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে প্রথম ম্য়াচটা গত ৯ জানুয়ারি মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে আরসিবি ৩ উইকেটে জয়লাভ করেছে।

Mumbai Indians vs Royal Challengers Bengaluru Highlights: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে প্রথম ম্য়াচটা গত ৯ জানুয়ারি মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে আরসিবি ৩ উইকেটে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
Harmanpreet Kaur (8)

মুম্বই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর

Mumbai Indians vs Royal Challengers Bengaluru: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে (WPL 2026) প্রথম ম্য়াচটা গত ৯ জানুয়ারি মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে আরসিবি টস জেতে এবং প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৫৪ রান করে। মুম্বই ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpeet Kaur) বিশেষ নজর কাড়তে পারলেন না। অন্যদিকে, আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানাও (Smriti Mandhana) ব্যাট হাতে ফ্লপ করলেন। একেবারে শেষবেলায় আরসিবি-র হয়ে ঝোড়ো ইনিংস খেললেন নাদিন ডি ক্লার্ক। তাঁর হাফসেঞ্চুরির দৌলতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ উইকেটে জয়লাভ করেছে।

Advertisment

আরও পড়ুন:

MI vs RCB, WPL 2026 Highlights: জয় দিয়ে WPL শুরু স্মৃতিদের, শেষবেলায় বাজিমাত নাদিনের

ইতিমধ্যে একটি টুইট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে ভাইরাল হতে শুরু করেছে। এই টুইট রিচার্ড কেটলবরো নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। আসলে এই টুইটে হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানার একটি ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে Grok-এর কাছে জানতে চাওয়া হয়েছিল, এই দুজন অধিনায়কের মধ্যে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্য়াচে কে হারবে? আর পরাজিত অধিনায়কের ছবি ওই পোস্ট থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর Grok ওই পোস্ট থেকে হরমনপ্রীত কৌরের ছবি মুছে দিয়েছিল।

আরও পড়ুন:

WPL 2026 Opening Ceremony: WPL উদ্বোধনে 'চাঁদের হাট', নাচে-গানে জমজমাট! কারা-কারা পারফর্ম করবেন?

দেখে নিন সেই বিতর্কিত পোস্ট:

Controversy

প্রসঙ্গত, এই পোস্টটি শুক্রবার বেলা ২টো বেজে ৫৯ মিনিটে করা হয়েছিল। আর ম্য়াচ শুরু হয়েছে সাড়ে ৭টা থেকে। ফলে ওই সময় কোন দল জিতবে, সেটা কারোর পক্ষেই বলা সম্ভব ছিল না। কিন্তু, Grok কীভাবে সেটা আগেভাগে জানিয়ে দিল, সেই ব্যাপারে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

আরও পড়ুন:

WPL 2026 Live Streaming Info: কখন-কোথায় দেখবেন WPL-এর লাইভ স্ট্রিমিং? না জানলে হাত কামড়াবেন

শেষ বলে বাজিমাত RCB-র

জয়ের জন্য ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটাররা শুরুটা ভাল করতে পারেননি। ওপেনার গ্রেস হ্যারি এবং স্মৃতি মান্ধানা প্রথম উইকেটে ৪০ রানের জুটি বাঁধেন। ১২ বলে ২৫ রান করেন হ্যারিস। অন্যদিকে, মান্ধানা ১৩ বলে করেন ১৮ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে দয়ালন হেমলতা বিশেষ নজর কাড়তে পারলেন না। তিনি ৪ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

আরও পড়ুন:

Top 4 Unsold Cricketers in WPL 2026 Auction: আশা ছিল আকাশছোঁয়া, হয়ে গেলেন ব্রাত্য! চেনেন এই ৪ ক্রিকেটারকে?

এরপর আরসিবি-র হয়ে নাদিন ডি ক্লার্ক ৪৪ বলে অপরাজিত ৬৩ রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন। শেষ ওভারে বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল। এই পরিস্থিতিতে নাদিন ডি ক্লার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং ৩ উইকেটে দলকে জেতান। শেষ বলে আরসিবি-র সামনে জয়ের জন্য ১ রান দরকার ছিল। নাদিন একটি ঝকঝকে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন।

Mumbai Indians Royal Challengers Bengaluru WPL 2026 Grok