মুস্তাফিজ়ুরকে নিয়ে এখনও বাকি নাটক? আসন্ন IPL-য়ে 'প্রতিশোধ' নিতে পারে বাংলাদেশ!

Mustafizur Rahman Controversy: মুস্তাফিজ়ুর রহমান বিতর্ককে ক্রমশ হাতিয়ার করতে চাইছে বাংলাদেশের ইউনুস সরকার। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলার জন্য ভারতে আসবে না।

Mustafizur Rahman Controversy: মুস্তাফিজ়ুর রহমান বিতর্ককে ক্রমশ হাতিয়ার করতে চাইছে বাংলাদেশের ইউনুস সরকার। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলার জন্য ভারতে আসবে না।

author-image
Koushik Biswas
New Update
Shakib Al Hasan, Bangladesh Cricket Team, সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট টিম,

২০২৬ আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ করতে পারে বাংলাদেশ

Mustafizur Rahman: মুস্তাফিজ়ুর রহমান বিতর্ককে ক্রমশ হাতিয়ার করতে চাইছে বাংলাদেশের ইউনুস সরকার। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট (Bangladesh Cricket) বোর্ড জানিয়ে দিয়েছে যে তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলার জন্য ভারতে আসবে না। তবে ব্যপারটা যে এখানেই সীমাবদ্ধ থাকবে, তেমনটা কিন্তু আপাতত মনে হচ্ছে না। শোনা যাচ্ছে, ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট চলাকালীন এই অপমানের বদলা নিতে পারে বাংলাদেশ সরকার। আর সেকারণে হয়ত এবারের আইপিএল টুর্নামেন্ট বাংলাদেশে সম্প্রচার করা হবে না।

Advertisment

Bangladesh T20I World Cup Squad: বিতর্কের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, আদৌ সুযোগ পেলেন মুস্তাফিজ়?

প্রসঙ্গত, গত নভেম্বর মাসে ২০২৬ আইপিএল মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৯.২০ কোটি টাকার বিনিময়ে মুস্তাফিজ়ুর রহমানকে দলে নিয়েছিল। কিন্তু, এই নিলাম অনুষ্ঠানের পর ভারত এবং বাংলাদেশের (India vs Bangladesh) মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও তলানিতে এসে ঠেকেছে। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে প্রতিদিন অত্যাচার করা হচ্ছে, তা দেখে আর চুপ থাকতে পারেনি বিসিসিআই (BCCI)। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই শনিবার (৩ ডিসেম্বর) তারা কেকেআর ম্যানেজমেন্টকে নির্দেশ দেয়, অবিলম্বে যেন মুস্তাফিজ়ুর রহমানকে রিলিজ় করে দেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্সও সেই নির্দেশ অক্ষরে-অক্ষরে পালন করে।

'সনাতনী হিন্দুত্বের জয়...', মুস্তাফিজ়কে ছাঁটতেই হুঙ্কার প্রভাবশালী BJP নেতার

আঁতে ঘা লেগেছে বাংলাদেশের

মুস্তাফিজ়ুর রহমানকে রিলিজ় করে দেওয়ার ঘটনাটি আঁতে ঘা দিয়েছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই ব্যাপারে ফেসবুকে একটি পোস্ট করেছেন। তিনি বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের কাছে অনুরোধ করেছেন, ভারতের এই আর্থিক আভিজাত্যে মোড়া ক্রিকেট ফ্র্যাঞ্চাইজ়ি লিগ যেন টেলিভিশনে না দেখানো হয়। ওই পোস্টে তিনি লিখেছেন, 'আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টার কাছে অনুরোধ জানিয়েছি, বাংলাদেশে আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার যেন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের অপমান আমরা কোনওদিন বরদাস্ত করব না। নত হয়ে থাকার দিন শেষ হয়ে গিয়েছে।'

মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে !

এবার প্রশ্ন হল, বাংলাদেশে যদি আইপিএল টুর্নামেন্ট দেখানো না হয়, তাহলে কি খুব বড়সড় কোনও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড? উত্তর, একেবারেই না। এবারের আইপিএল নিলামে বাংলাদেশের মোট ৭ ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে সুযোগ পেয়েছিলেন একমাত্র মুস্তাফিজ়ুরই। ফলে একটা গোটা দেশ থেকে যেখানে মাত্র একজন ক্রিকেটার অন্য একটি দেশের ক্রিকেট লিগ খেলছেন, সেখানে ওই দেশের ক্রিকেট সমর্থকদের আগ্রহও খুব একটা বেশি থাকার কথা নয়। যদিও ভারতীয় ক্রিকেটারদের জন্য একাংশ বাংলাদেশি সমর্থকদের হৃদয়ে সামান্য ভালবাসা রয়েছে। তবে সেটা BCCI-এর রাজস্বে খুব বেশি পার্থক্য গড়তে পারবে না।

Kolkata Knight Riders BCCI Bangladesh Cricket India vs Bangladesh Mustafizur Rahman ICC T20I World Cup 2026 IPL 2026