Mustafizur Rahman Controversy: 'হিন্দু ক্রিকেটারকে অধিনায়ক করেছে...', মুস্তাফিজ়ুর আগুনে ঘি ঢাললেন JDU নেতা

Mustafizur Rahman Controversy: মুস্তাফিজ়ুর রহমানকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। কলকাতা নাইট রাইডার্স এই টাইগার পেসারকে রিলিজ় করতেই গোটা বাংলাদেশ জুড়ে কার্যত বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করে।

Mustafizur Rahman Controversy: মুস্তাফিজ়ুর রহমানকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। কলকাতা নাইট রাইডার্স এই টাইগার পেসারকে রিলিজ় করতেই গোটা বাংলাদেশ জুড়ে কার্যত বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করে।

author-image
Koushik Biswas
New Update
Mustafizur Rahman Controversy

মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ায় হতাশ বাংলাদেশ

Mustafizur Rahman: মুস্তাফিজ়ুর রহমানকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। গত বছর নভেম্বর মাসে ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টের মেগা নিলাম আয়োজন করা হয়েছিল। সেইসময় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বাংলাদেশের এই পেস তারকাকে ৯.২০ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল। কিন্তু, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে অত্যাচার বেড়ে চলেছে, সেই কথা মাথায় রেখে BCCI নির্দেশ দেয়, অবিলম্বে মুস্তাফিজ়কে যেন ছেড়ে দেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্স এই টাইগার পেসারকে রিলিজ় করতেই গোটা বাংলাদেশ জুড়ে কার্যত বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করে।

Advertisment

আরও পড়ুন:

Mustafizur Rahman Controversy: কার নির্দেশে 'বাদ' মুস্তাফিজ়ুর? সামনে এল বিতর্কিত সত্য

বাংলাদেশ সরকারের আঁতে যে ঘা লেগেছে, তা একেবারে স্পষ্ট। তবে বিজেপি'র জোটসঙ্গী JDU-র নেতা কেসি ত্যাগী একেবারে প্রতিবেশী রাষ্ট্রের সুরেই সুর মেলালেন। জানিয়ে দিলেন, খেলাধুলোর সঙ্গে রাজনীতিকে জড়ানো একেবারে উচিত নয়। তবে একজন হিন্দু ক্রিকেটারকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু যথেষ্ট ইতিবাচক বার্তা দিয়েছে। আর সেকারণেই মুস্তাফিজ়ুরকে বাদ দেওয়া উচিত হল কি না, সেটা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অবশ্যই একবার ভেবে দেখা উচিত।

আরও পড়ুন:

Mustafizur Rahman KKR Controversy: মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২০ কোটি টাকা ফেরত পাবে কেকেআর? জেনে নিন IPL-এর নিয়ম

অহেতুক জলঘোলা করছে বাংলাদেশ

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মুস্তাফিজ়ুর রহমানকে নিয়ে জলঘোলা হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ওই দেশের সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। একদিকে, বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলার জন্য ভারতের মাটিতে পা রাখবে না বাংলাদেশ। ইতিমধ্যে, আইসিসি-র কাছে তারা এই মর্মে একটি আবেদনও করেছে। দাবি, এই টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় যেন আয়োজন করা হয়। অন্যদিকে, দেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক ঘোষণা করেছে, এই বছর আইপিএল টুর্নামেন্ট বাংলাদেশে সম্প্রচার করা হবে না।

আরও পড়ুন:

KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই?

JDU-র ওই নেতা আরও বললেন, 'আমার মতে, খেলাধুলোর সঙ্গে রাজনীতি একেবারেই যুক্ত করা উচিত নয়। লিটন দাস তো একজন হিন্দু ক্রিকেটার। ওকে যদি বাংলাদেশ বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে নির্বাচন করতে পারে, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও এই ব্যাপারটা আরও একবার ভেবে দেখা উচিত। সংখ্যালঘু একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন নির্বাচন করে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী বার্তা দিয়েছে।'

Kolkata Knight Riders BCCI Mustafizur Rahman IPL 2026