/indian-express-bangla/media/media_files/2026/01/04/mustafizur-rahman-2026-01-04-03-26-51.jpg)
মুস্তাফিজ়ুরকে নিয়ে বিতর্ক ক্রমশ বেড়েই চলেছে
Mustafizur Rahman: ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট খেলতে পারবেন না বাংলাদেশের তারকা পেজ বোলার মুস্তাফিজুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) থেকেই ব্যাপারটা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এবার সেই বিতর্কের আগুনে কার্যত ঘি ঢাললেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। বাংলা ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, বিসিসিআই যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে কোনও ভুল নেই। এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত। তবে আরও আগে গ্রহণ করা উচিত ছিল।
'সনাতনী হিন্দুত্বের জয়...', মুস্তাফিজ়কে ছাঁটতেই হুঙ্কার প্রভাবশালী BJP নেতার
মনোজ বললেন, ' আমি বিশ্বাস করি, এটা একেবারে সঠিক সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তটা আরও আগে গ্রহণ করা উচিত ছিল। ব্যাপারটাকে কেন যে এতদিন ধরে ঝুলিয়ে রাখল, সেটাই আমি বুঝতে পারলাম না।'
মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে !
শেষবেলায় মুস্তাফিজ়ুরকে দলে নিয়েছিল কেকেআর
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য একটি মিনি নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আবু ধাবির এতিহাদ অ্যারেনায় আয়োজিত এই নিলাম অনুষ্ঠানে প্রথমে কোনও দলই মুস্তাফিজুরকে নিতে চায়নি। একেবারে শেষ বেলায় হাত বাড়ায় কলকাতা নাইট রাইডার্স। ৯.২ কোটি টাকার বিনিময়ে বাংলাদেশের এই তারকা পেস বোলারকে কিনে নেয় কেকেআর ম্যানেজমেন্ট। তারপর থেকেই গোটা দেশজুড়ে উঠতে শুরু করে বিতর্কের ঝড়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, তা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা দাবি করেন মুস্তাফিজুরকে যেন কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয়।
অবশেষে শনিবার বিসিসিআই নির্দেশ দেয় ফিজকে যেন অবিলম্বে রিলিজ করে দেয় কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে নাইট ম্যানেজমেন্টও। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের এই পেস বোলারকে রিলিজ করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা রীতিমতো রেগে গিয়েছেন। এমনকী, তাঁরা আইপিএল বয়কটেরও ডাক দিয়েছেন।
KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই?
যদিও বাংলাদেশিদের নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই মনোজ তিওয়ারির। তিনি স্পষ্ট বললেন, ' বাংলাদেশে আমাদের এক ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এমন ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। যথেষ্ট নিন্দনীয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এহেন সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিসিআই। শুধুমাত্র হিন্দু বলেই নয়, এমন ঘটনা একেবারেই অভিপ্রেত নয়। সেটা বাংলাদেশ হোক কিংবা বিশ্বের যে কোন দেশ। বিসিসিআই যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা একেবারেই সঠিক। আমি এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করি। '
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us