/indian-express-bangla/media/media_files/2026/01/03/sangeet-som-on-mustafizur-rahman-2026-01-03-22-37-05.jpg)
মুস্তাফিজ়ুর রহমান বিতর্কে মুখ খুললেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বিধায়ক সঙ্গীত সোম
Mustafizur Rahman: আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট। এবারের এই টুর্নামেন্টে বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজ়ুর রহমান খেলতে পারবেন না। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া নির্দেশ দিয়েছিলেন, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) যেন যত তাড়াতাড়ি সম্ভব মুস্তাফিজ়ুরকে স্কোয়াড থেকে রিলিজ় করে দেয়। সেই নির্দেশ মেনে বলিউড 'বাদশা' শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজ়ি কেকেআর টাইগারবাহিনীর এই পেস বোলারকে রিলিজ় করে দিয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বিধায়ক সঙ্গীত সোম (Sangeet Som)। এই বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য ভারত সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
সঙ্গীত সোমের কথায়, সনাতনী হিন্দুদের আবেগকে সম্মান জানিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা আসলে সনাতনীদের জয়। ইতিপূর্বে, মুস্তাফিজ়ুর রহমানকে যখন কলকাতা নাইট রাইডার্স ৯.২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল, সেইসময় চরম বিরোধিতা করেছিলেন বিজেপির এই প্রাক্তন বিধায়ক। স্পষ্ট জানিয়েছিলেন, এটা KKR একেবারে সঠিক সিদ্ধান্ত নেয়নি।
KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই?
দেখে নিন ভিডিও:
बांग्लादेशी खिलाड़ी को हटाने के निर्णय का हम हृदय से स्वागत करते हैं। और सनातनियों की भावनाओं को समझने के लिए बीसीसीआई का आभार व्यक्त करते हैं।
— Sangeet Singh Som (@Sangeetsombjp) January 3, 2026
वहीं शाहरुख ख़ान और उनकी टीम केकेआर को बांग्लादेशी क्रिकेटर को टीम में शामिल करने पर देश से से माफी मांगनी
चाहिए।@ANIpic.twitter.com/hNWpWceNSb
শাহরুখ খানের সমালোচনা করেছিলেন সঙ্গীত সোম
গত বুধবার (৩১ জানুয়ারি) মেরঠের দৌরালায় অবস্থিত সুমিত্রা ফার্ম হাউসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই সঙ্গীত সোম কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছিলেন। তিনি বলেন, একদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। অন্যদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খান তাঁর কলকাতা নাইট রাইডার্স দলের জন্য মুস্তাফিজ়ুর রহমানকে ৯.২০ কোটি টাকার বিনিময়ে কিনে আনছেন। এমনকী, শাহরুখকে কটাক্ষ করে তিনি 'গদ্দার' তকমা পর্যন্ত দিয়ে দেন।
Mustafizur Rahman KKR: ছাড়তে হবে 'বাংলাদেশি' মুস্তাফিজ়ুরকে, কড়া নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করলেন সঙ্গীত সোম। পাশাপাশি বিপক্ষ দলের মন্তব্যকেও তিনি তুলোধনা করেছেন। সঙ্গীত সোমের এই বিবৃতির পরই রাজনৈতিক চাপান-উতোর অনেকটা বেড়ে যায়। আর অন্যদিকে, বাংলাদেশের বর্তমান উত্তেজনার কথা মাথায় রেখে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে কড়া নির্দেশ দেয় যে অবিলম্বে যেন মুস্তাফিজ়ুর রহমানকে রিলিজ় করে দেওয়া হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us