Mustafizur Rahman News Update: মুস্তাফিজুর রহমানকে ফের IPL খেলার প্রস্তাব দিয়েছে BCCI? জেনে নিন আসল সত্যিটা

Mustafizur Rahman News: আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি কলকাতা নাইট রাইডার্সকে গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নির্দেশ দিয়েছিল, মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়।

Mustafizur Rahman News: আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি কলকাতা নাইট রাইডার্সকে গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নির্দেশ দিয়েছিল, মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়।

author-image
Koushik Biswas
New Update
Mustafizur Rahman KKR (1)

কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছিলেন মুস্তাফিজ়ুর রহমান

Mustafizur Rahman: আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নির্দেশ দিয়েছিল, মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। বিসিসিআই-এর এই নির্দেশের পর কেকেআর (KKR) ম্য়ানেজমেন্ট দ্রুত রিলিজ় করে দেয় বাংলাদেশের এই পেস তারকাকে। প্রসঙ্গত, আইপিএল (IPL 2026) মেগা অকশনে মুস্তাফিজ়ুরকে ৯.২ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট অসন্তোষ প্রকাশ করে। এমনকী, তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপে নিজেদের ভেন্যু বদলের আর্জিও জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে।

Advertisment

আরও পড়ুন:

Mustafizur Rahman: IPL থেকে বিতাড়িত, অবশেষে পাকিস্তানের হাত ধরলেন মুস্তাফিজ়ুর?

ইতিমধ্যে আইসিসি-র কাছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ২ চিঠি লিখেছে। এদিকে বাংলাদেশ সংবাদমাধ্যম একটি ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করেছে। সেখানে দাবি করা হচ্ছে, মুস্তাফিজ়ুর রহমানকে নাকি বিসিসিআই ফের একবার আইপিএল টুর্নামেন্ট খেলার প্রস্তাব দিয়েছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন:

Mustafizur Rahman Controversy: 'হিন্দু ক্রিকেটারকে অধিনায়ক করেছে...', মুস্তাফিজ়ুর আগুনে ঘি ঢাললেন JDU নেতা

ভুয়ো খবরে সাফাই দিতে হল BCB-কে

বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ইতিমধ্যে দাবি করতে শুরু করেছিল, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাকি মুস্তাফিজ়ুর রহমানকে ফের একবার আইপিএল টুর্নামেন্ট খেলার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভেন্যু বদলের দাবি তুলতেই নাকি বিসিসিআই ফিজ়কে ফের আইপিএল খেলার অফার দিয়েছে।

আরও পড়ুন:

Mustafizur Rahman Controversy: কার নির্দেশে 'বাদ' মুস্তাফিজ়ুর? সামনে এল বিতর্কিত সত্য

এই খবর প্রকাশ্যে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা আমিনুল ইসলাম বুলবুলকে সাফাই দিতে হয়েছে। স্থানীয় সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, আমিনুল ইসলাম বুলবুল নিজের বিবৃতিতে জানিয়েছেন যে মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল টুর্নামেন্টে ফেরানোর ব্যাপারে আমার সঙ্গে কোনও লিখিত কিংবা মৌখিকভাবে কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে এই খবরের কোনও সত্যতা নেই বললেই চলে।

KKR Kolkata Knight Riders Mustafizur Rahman IPL 2026