Mustafizur Rahman: IPL থেকে বিতাড়িত, অবশেষে পাকিস্তানের হাত ধরলেন মুস্তাফিজ়ুর?

Mustafizur Rahman Controversy: ভারত-বাংলাদেশের মধ্যে উত্তেজনার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড KKR-কে নির্দেশ দিয়েছিল, মুস্তাফিজ়ুরকে যেন তারা স্কোয়াড থেকে রিলিজ় করে দেয়।

Mustafizur Rahman Controversy: ভারত-বাংলাদেশের মধ্যে উত্তেজনার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড KKR-কে নির্দেশ দিয়েছিল, মুস্তাফিজ়ুরকে যেন তারা স্কোয়াড থেকে রিলিজ় করে দেয়।

author-image
Koushik Biswas
New Update
Mustafizur Rahman (2)

বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজ়ুর রহমান

Mustafizur Rahman: বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানকে ইতিমধ্য়ে ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) মধ্যে উত্তেজনার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড KKR-কে নির্দেশ দিয়েছিল, মুস্তাফিজ়ুরকে যেন তারা স্কোয়াড থেকে রিলিজ় করে দেয়। সেই নির্দেশ তৎক্ষণাৎ পালন করে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। ইতিমধ্য়ে মুস্তাফিজ়ুর একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করলেন। আইপিএল টুর্নামেন্ট থেকে বিতাড়িত হওয়ার পর পাকিস্তান সুপার লিগে যোগ দিতে চলেছেন তিনি। PSL টুর্নামেন্টে মুস্তাফিজ়ের যোগ দেওয়ার খবরটি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন:

Mustafizur Rahman Controversy: 'হিন্দু ক্রিকেটারকে অধিনায়ক করেছে...', মুস্তাফিজ়ুর আগুনে ঘি ঢাললেন JDU নেতা

PSL খেলবেন মুস্তাফিজ়ুর রহমান

পাকিস্তান সুপার লিগের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বড়সড় ঘোষণা করা হয়েছে। সেখানে ব্যাটারদের সতর্ক করে বলা হয়েছে, মুস্তাফিজ়ুর রহমানকে আসন্ন PSL মরশুমে খেলতে দেখা যাবে। ওই পোস্টে লেখা হয়েছে, 'ব্যাটাররা একটু সাবধানে থেকো। নতুন মরশুমে ফিজ় এন্ট্রি নিতে চলেছে। পিএসএল-১১ মরশুমে মুস্তাফিজ়ুর রহমান অংশগ্রহণ করতে চলেছেন।' খুব শীঘ্রই পাকিস্তান সুপার লিগে নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে। আর এই অকশনে মুস্তাফিজ়ুর রহমানেরও নাম থাকবে।

আরও পড়ুন:

Mustafizur Rahman Controversy: কার নির্দেশে 'বাদ' মুস্তাফিজ়ুর? সামনে এল বিতর্কিত সত্য

সামান্য টাকাই পাবেন মুস্তাফিজ়ুর!

২০২৬ আইপিএল মরশুমে মুস্তাফিজ়ুর রহমানের উপর কোটি-কোটি টাকার বাজি ধরা হয়েছিল। অবশেষে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৯.২০ কোটি টাকার বিনিময়ে দলে নেয়। তবে আইপিএল টুর্নামেন্টের তুলনায় পাকিস্তান সুপার লিগের বহর অনেকটাই ছোট। এটাকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে দরিদ্র লিগ বলা হলেও অত্যুক্তি হবে না। এই পরিস্থিতিতে মুস্তাফিজ়ুর যে সামান্যই কয়েকটা টাকা পাবেন, তা বলা যেতে পারে। আইপিএল টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর যতটা লাভবান হতেন, পাকিস্তান সুপার লিগে তার ১০ থেকে ১৫ শতাংশই লাভবান হবে।

আরও পড়ুন:

Mustafizur Rahman KKR Controversy: মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২০ কোটি টাকা ফেরত পাবে কেকেআর? জেনে নিন IPL-এর নিয়ম

বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল টুর্নামেন্ট

মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল টুর্নামেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঁতে ঘা লেগেছে। সম্প্রতি বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে অনির্দিষ্টকালের জন্য় বাংলাদেশে আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ রাখা হবে। যদিও এই সিদ্ধান্তের কারণে BCCI এবং আইপিএল টুর্নামেন্টের খুব একটা বেশি ক্ষতি হবে না। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার আইপিএল টুর্নামেন্টকে তাদের দেশে সাসপেন্ড করলেও, বিসিসিআই কোনও টেনশনে পড়ছে না।

BCCI PSL India vs Bangladesh Mustafizur Rahman IPL 2026