/indian-express-bangla/media/media_files/2026/01/03/mustafizur-rahman-kkr-controversy-2026-01-03-14-39-13.jpg)
মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২ কোটি টাকা ফেরত পাবে কেকেআর?
Mustafizur Rahman: আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে আচমকা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট খেলতে পারবেন না মুস্তাফিজ়ুর রহমান। কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) রিলিজ় করে দেওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আইপিএল মিনি অকশনে চেন্নাই সুপার কিংসের সঙ্গে কার্যত যুদ্ধ করে মুস্তাফিজ়ুরকে ছিনিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেকারণে খরচ করতে হয়েছিল ৯.২০ কোটি টাকা। কিন্তু, আসন্ন আইপিএল মরশুমে একটাও বল না খেলে বিদায় জানাতে হবে এই 'মার্কি' পেস তারকাকে। এটা যে শাহরুখ খান (Shah Rukh Khan) মালিকানাধীন ব্রিগেডের কাছে একটা বড় ধাক্কা, তা বলা যেতেই পারে।
KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই?
আইপিএল নিলামের নিয়ম অনুসারে, একটা ফ্র্যাঞ্চাইজ়ি যখন কোনও ক্রিকেটারকে দলে নেয়, তখন সেই খেলোয়াড়ের জন্য যে টাকা খরচ করা হয়, সেটা ফ্র্যাঞ্চাইজ়ি আর ফেরত নিতে পারে না। তবে, মুস্তাফিজ়ুরের ব্যাপারটা একেবারেই আলাদা। কারণ বাহ্যিক কূটনীতি এবং দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের এই পেস তারকাকে রিলিজ় করার নির্দেশ দিয়েছে খোদ বিসিসিআই। চোট কিংবা অন্য কোনও কারণে মুস্তাফিজ়ুর নিজে থেকে নাম প্রত্যাহার করেননি। সেক্ষেত্রে, কলকাতা নাইট রাইডার্স কি তাদের টাকা ফেরত পাবে?
Mustafizur Rahman KKR: ছাড়তে হবে 'বাংলাদেশি' মুস্তাফিজ়ুরকে, কড়া নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের
জেনে নিন নিয়ম
আইপিএল টুর্নামেন্টের নির্দেশিকা অনুসারে, যদি কখনও অ-ক্রিকেটীয় কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজে থেকে কোনও ফ্র্যাঞ্চাইজ়িকে প্লেয়ার রিলিজ় করার নির্দেশ দেয়, সেক্ষেত্রে ওই ক্রিকেটারের জন্য খরচ করা সম্পূর্ণ টাকাই ফ্র্যাঞ্চাইজ়ির পকেটে ফেরত চলে আসবে। মুস্তাফিজ়ুরের জন্য কেকেআর ৯.২০ কোটি টাকা খরচ করেছিল। আশা করা হচ্ছে, শীঘ্রই এই টাকা নাইট ব্রিগেডের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।
কী কারণে রিলিজ় করতে বলা হল মুস্তাফিজ়ুর রহমানকে?
২০২৬ আইপিএল নিলামে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। কিন্তু, তাঁদের মধ্যে দল পেয়েছিলেন একমাত্র মুস্তাফিজ়ুর রহমানই। আর সেকারণেই কেকেআর সমর্থকরা হতাশ হয়ে পড়েছিলেন। কারণ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর ভারতীয় ক্রিকেট সমর্থকদের যথেষ্ট ব্যথিত করেছে। আর সেকারণেই তাঁরা কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খানের কাছে আবেদন করেছিলেন, মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। কলকাতা নাইট রাইডার্সকে তিনি নির্দেশ দিয়েছেন মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। সেইসঙ্গে বাংলাদেশি এই পেস বোলারের রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে বেছে নেওয়া হয়।
একথাই জানালেন দেবজিৎ শইকিয়া
সংবাদসংস্থা ANI-কে দেবজিৎ শইকিয়া বললেন, 'সাম্প্রতিককালে যা কিছু হয়েছে, সেটা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড KKR ফ্র্যাঞ্চাইজ়িকে নির্দেশ দিয়েছে, মুস্তাফিজ়ুর রহমানকে যেন স্কোয়াড থেকে রিলিজ় করে দেওয়া হয়। সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টকে এও বলা হয়েছে, মুস্তাফিজ়ুরের পরিবর্তে যদি অন্য কোনও ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স চায়, তাহলে সেই ব্যাপারে BCCI তাদের অনুমতি দেবে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us