ভেঙেছে কোটি টাকার স্বপ্ন, KKR তাড়িয়ে দিতেই অভিমানের সুর মুস্তাফিজের গলায়

KKR Releases Mustafizur IPL 2026: আগামী মরশুম শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। এরপর বাংলাদেশ ক্রিকেট ওয়েবসাইট বিডিক্রিকটাইম-কে এই ব্যাপারে নিজের প্রতিক্রিয়া দিলেন মুস্তাফিজ।

KKR Releases Mustafizur IPL 2026: আগামী মরশুম শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। এরপর বাংলাদেশ ক্রিকেট ওয়েবসাইট বিডিক্রিকটাইম-কে এই ব্যাপারে নিজের প্রতিক্রিয়া দিলেন মুস্তাফিজ।

author-image
Koushik Biswas
New Update
Mustafizur Rahman (1)

বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজ়ুর রহমান

Mustafizur Rahman: ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টের আগে বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) নির্দেশ মেনে তারা বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে। গত কয়েকদিন ধরেই মুস্তাফিজুরকে নিয়ে বিতর্কের জাল বোনা শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের আগেই বড় সিদ্ধান্ত গ্রহণ করল বিসিসিআই। ইতিমধ্যে বাংলাদেশের এই তারকা পেস বোলারকে রিলিজ করেও দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অবশেষে এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন খোদ মুস্তাফিজ।

Advertisment

'সনাতনী হিন্দুত্বের জয়...', মুস্তাফিজ়কে ছাঁটতেই হুঙ্কার প্রভাবশালী BJP নেতার

প্রথম প্রতিক্রিয়া দিলেন মুস্তাফিজ 

আগামী মরশুম শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। এরপর বাংলাদেশ ক্রিকেট ওয়েবসাইট বিডিক্রিকটাইম-কে এই ব্যাপারে নিজের প্রতিক্রিয়া দিলেন মুস্তাফিজ। বললেন, 'যদি আপনাকে দল থেকে বের করে দেওয়া হয়, তাহলে কীই বা আর করার থাকতে পারে।'

মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে !

২০২৬ আইপিএল মিনি অকশনে কেকেআর ৯.২ কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। তবে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার পর নাইটদের বোলিং ডিপার্টমেন্ট কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছে। কারণ, মুস্তাফিজুর ইতিমধ্যে বেশ কয়েকটা আইপিএল দলের হয়ে খেলে গিয়েছেন। সেকারণে তাঁর অভিজ্ঞতার ভান্ডার যথেষ্ট পরিপূর্ণ।

Mustafizur Rahman KKR Controversy: মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২০ কোটি টাকা ফেরত পাবে কেকেআর? জেনে নিন IPL-এর নিয়ম

উঠতে শুরু করে বিতর্কের ঝড় 

মুস্তাফিজুর রহমানকে নিয়ে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। বিশেষ করে রাজনৈতিক নেতা এবং ধর্মীয় গুরুরা এই প্রতিবাদে সবচেয়ে বেশি শামিল হয়েছিলেন। একথা অনস্বীকার্য, সাম্প্রতিককালে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সেখানে মুস্তাফিজুরকে যদি কোটি কোটি টাকা দিয়ে ভারতে নিয়ে আসা হয়, তাহলে সেটা নিয়ে বিতর্ক তো হবেই। এমনকী, কলকাতা নাইট রাইডার্স দলের সহ মালিক শাহরুখ খানকেও তোপের মুখে পড়তে হয়েছে।

KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই?

উল্লেখ্য, আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। এখনও পর্যন্ত ৬০ আইপিএল ম্যাচে তিনি মোট ৬৫ উইকেট শিকার করেছেন। আইপিএল টুর্নামেন্টের নিলাম ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকাও পেয়েছিলেন তিনি। ডেথ ওভারে মুস্তাফিজুর বরাবরই ভয়ঙ্কর হয়ে ওঠেন। লাইন-লেংথের পাশাপাশি সুইং বোলিংয়ে বিপক্ষ ব্যাটারদের চাপে রাখেন। আর সে কারণেই নিলাম অনুষ্ঠানে এত বেশি টাকা খরচ করে মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

Kolkata Knight Riders BCCI Mustafizur Rahman IPL 2026