/indian-express-bangla/media/media_files/2025/11/07/richa-ghosh-and-narendra-modi-2025-11-07-00-35-00.jpg)
রিচা ঘোষ এবং নরেন্দ্র মোদী
Richa Ghosh: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই শিলিগুড়িতে ফিরছে 'ঘরের মেয়ে' রিচা ঘোষ। গত কয়েকদিনে রিচা গোটা দেশের কাছে যথেষ্ট পরিচিত হয়ে উঠেছেন। সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের (Women's ODI World Cup 2025) খেতাব জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। ফাইনাল ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাস্ত করেছে। গোটা টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে কার্যত গর্জন করেছেন বাংলার এই ক্রিকেটার। বেশ কয়েকটা ম্য়াচে তো তিনি ফিনিশারের ভূমিকাও গ্রহণ করেছিলেন। গত বুধবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বাসভবনে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেইসময় রিচার আলাদা করে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Richa Ghosh Police Job: পুলিশের চাকরি পাচ্ছেন রিচা, অনন্য সম্মান রাজ্য সরকারের
প্রধানমন্ত্রীর মুখে প্রশংসা রিচার
ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয়ের পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেটাররা যে ইতিহাস সৃষ্টি করেছেন, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। সেকারণে এই দলের প্রত্যেক ক্রিকেটারকে আলাদা করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক তখনই রিচার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন মোদী। তিনি বলেন, 'রিচা তো যেখানেই যায়, সেখানে খেলা জিতেই ফেরে। সব জায়গাতেই রিচা সুযোগ পায়।' জবাব দিতে গিয়ে রিচা হেসে ফেলেন। এরপর টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার ব্যাটার বললেন, 'সেটা বলতে পারব না। তবে হ্যাঁ, অনূর্ধ্ব-১৯, সিনিয়র এবং মহিলা প্রিমিয়ার লিগে ট্রফি জয় করেছি।'
Richa Ghosh CAB News: রিচাকে সম্মান জানাতে অভাবনীয় উদ্যোগ সৌরভের! শুনলে গর্বিত হবেন আপনিও
দেখুন ভিডিও:
Yesterday (day before Bihar votes) Rahul Did PC on VOTE CHORI, Fake and NEGATIVE News and every chanel showed it and TODAY on Voting DAY every chanel is showings MODI with women's world cup champions indian team POSITIVE news. This is what called" SAU SONAR KI AUR EK LOHAR KI"
— Kanti Gala (@KantiGalaKBC) November 6, 2025
বিশ্বকাপে ব্যাটিং তাণ্ডব
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে রিচা ঘোষ মোট ৮ ম্য়াচে খেলেছেন। ইতিমধ্যে তিনি ১৩৩.৫২ স্ট্রাইক রেটে মোট ২৩৫ রান করেন। সেইসঙ্গে মহিলা ক্রিকেট বিশ্বকাপের এক এডিশনে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় ডিয়েন্ড্রা ডটিনের (১২) রেকর্ডও স্পর্শ করেন তিনি। ফাইনাল ম্য়াচেও ব্যাট হাতে তাণ্ডব চালান রিচা। ২৪ বলে ৩৪ রান করেন। শেষ ওভারে আউট হয়ে যান তিনি।
Richa Ghosh Father: মেয়ে জিতেছে বিশ্বকাপ, লিখেছে নয়া ইতিহাস! রিচার সাফল্যে 'গর্বিত' বাবা মানবেন্দ্র
অর্জন করেছেন গোটা দলের বিশ্বাস
যাইহোক, প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে রিচার আরও বললেন, 'গোটা দল আমার উপর বিশ্বাস করে। পরিস্থিতি যতই কঠিন আসুক না কেন, আমার উপর গোটা দল ভরসা রাখতে পেরেছে। সেকারণে আমিও আত্মবিশ্বাস পেয়েছি। মনে হয়েছে যে আমি করতে পারব। সেকারণে প্রত্যেকটা ম্য়াচে আমি নিজের সেরা পারফরম্য়ান্সটা দেওয়ার চেষ্টা করি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us