Narendra Modi Latest News: হুইল চেয়ারে বসে প্রতীকা, খাবার এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী! ভাইরাল ভিডিও

Narendra Modi: গত বুধবার (৫ নভেম্বর) নিজের বাসভবনে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী নিজের হাতে করে ক্রিকেটারদের মিষ্টি খাওয়ান।

Narendra Modi: গত বুধবার (৫ নভেম্বর) নিজের বাসভবনে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী নিজের হাতে করে ক্রিকেটারদের মিষ্টি খাওয়ান।

author-image
Koushik Biswas
New Update
Narendra Modi and Pratika Rawal

প্রতীকা রাওয়ালকে খাবার এগিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী

Narendra Modi: গত বুধবার (৫ নভেম্বর) নিজের বাসভবনে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের (Indian Women Cricket Team) সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী নিজের হাতে করে ক্রিকেটারদের মিষ্টি খাওয়ান। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চোটে কাহিল প্রতীকা রাওয়ালের (Pratika Rawal) জন্য তিনি নিজে খাবার সার্ভ করছেন।

Advertisment

Pratika Rawal Medal: আইসিসি দেয়নি, তবুও কীভাবে প্রতীকার গলায় বিশ্বজয়ের পদক? জানুন আসল সত্যিটা

আসলে প্রধানমন্ত্রী যখন লক্ষ্য করেন যে চোটের কারণে প্রতীকা হুইল চেয়ারে বসে রয়েছেন এবং তাঁর হাতে খাবারের কোনও প্লেট নেই। এটা দেখেই প্রধানমন্ত্রী ব্যাতিব্যস্ত হয়ে ওঠেন। তিনি নিজে সার্ভিং এরিয়ায় যান এবং নিজে প্রতীকার দিকে খাবার এগিয়ে দেন।

Advertisment

Narendra Modi praises Richa Ghosh: প্রধানমন্ত্রীর মুখে ভূয়সী 'প্রশংসা' রিচার, বাঙালি হিসেবে গর্বিত হবেন আপনিও!

এরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। ক্রিকেটারদের প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিক আচরণের প্রশংসা হচ্ছে সর্বত্র।

দেখে নিন ভিডিও:

উপস্থিত ছিলেন কোচ এবং কোচিং স্টাফেরাও

প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই সম্মান সমারোহে বিশ্বকাপজয়ী ভারতীয় কোচ অমল মজুমদার এবং বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসও উপস্থিত ছিলেন। এই সাক্ষাতে প্রধানমন্ত্রী ভারতীয় মহিলা ক্রিকেটারদের শুধুমাত্র শুভেচ্ছাই জানাননি। বরং, ক্রিকেটারদের ব্যক্তিগত উত্থানের গল্প শোনেন এবং অভিজ্ঞতা শেয়ার করেন।

Shafali Verma Captain: বিশ্বকাপ জিততেই খুলল কপাল, অধিনায়ক হলেন ভারতের তারকা ক্রিকেটার

প্রসঙ্গত, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল প্রধানমন্ত্রী মোদীর হাতে একটা টিম ইন্ডিয়ার জার্সি তুলে দিয়েছে। এই জার্সিতে NAMO লেখা রয়েছে। এই স্মারক জার্সিতে ভারতীয় ক্রিকেটাররাা সইও করে দেন।

Harmanpreet Kaur Latest News: হরমনপ্রীতকে নিয়ে 'বড় খবর', শুনলে আপনারও হৃদয় ভাঙবে!

কী বললেন অধিনায়ক হরমনপ্রীত কৌর?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বললেন, '২০১৭ সালে যখন আপনার সঙ্গে প্রথমবার দেখা করেছিলাম, সেই দিনটার কথা আজও আমার মনে রয়েছে। সেইসময় আমাদের হাতে ট্রফি ছিল না। তবে এবার এই ট্রফি জন্য় আমরা প্রচুর পরিশ্রম করেছি। সেটা আপনার কাছে নিয়ে আসা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।'

narendra modi Indian Women Cricket Team Pratika Rawal