/indian-express-bangla/media/media_files/2025/11/17/nehal-wadhera-catch-2025-11-17-11-10-47.jpg)
নেহাল বঢেরা ক্যাচ নেওয়ার সেই বিশেষ মুহূর্ত
India vs Pakistan: ২০২৫ যুব এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের (IND A vs PAK A) এ ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচটি গত রবিবার (১৬ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় আয়োজন করা হয়। এই ম্য়াচে পাকিস্তান ৮ উইকেটে জয়লাভ করেছিল। যদিও এই ম্য়াচে নেহাল বঢেরা (Nehal Wadhera) এবং নমন ধীরের একটি ক্যাচ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়। একেবারে ক্লিন ক্যাচ নেওয়ার পরও পাকিস্তানের ব্যাটার মাজ় শাদাকতকে আউট দিতে রাজি হননি অন-ফিল্ড আম্পায়ার। এমনকী, শাদাকত নিজেই প্যাভিলিয়নের উদ্দেশে রওনা দিয়েছিলেন। শেষপর্যন্ত, আম্পায়ার তাঁকে মাঠের মধ্যে থাকার নির্দেশ দেন। শেষপর্যন্ত জায়ান্ট স্ক্রিনে নট আউটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। আবারও ব্যাট করার জন্য ফিরে আসেন শাদাকত।
India vs Pakistan: লাইভ ম্যাচে ভয়ঙ্কর ঝামেলা, আম্পায়ারের সঙ্গে তুলকালাম জীতেশের! কারণটা জানেন?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান ইনিংসের দশম ওভারে ইন্ডিয়া এ দলের হয়ে বল করতে এসেছিলেন সূয়শ শর্মা। ওভারের প্রথম বলেই মাজ় শাদাকত মিড উইকেট এবং লং অনের উপর দিয়ে বড় শট হাঁকাতে যান। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছিলেন নেহাল বঢেরা। তিনি দৌড়তে দৌড়তে এসে ক্যাচটা তালুবন্দি করেন। কিন্তু, যখন নেহাল বুঝতে পারেন যে তাঁর পা বাউন্ডারি লাইন স্পর্শ করবে, ঠিক সেইসময় বলটাকে তিনি সতীর্থ নমন ধীরের দিকে ছুড়ে দেন। নমন বলটাকে সহজেই ক্যাচ ধরেন। এরমধ্যে কোনও ভুল ছিল না। কিন্তু, এরপরও কেন আম্পায়ার আউট দিলেন না? আসুন, জেনে নেওয়া যাক আইসিসি-র নিয়মাবলী।
IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত
কী বলছে ICC-র নিয়ম?
ক্যাচ নেওয়ার পরও 'আউট' না দেওয়ার ব্যাপারে সম্প্রতি MCC-র পক্ষ থেকে এক নয়া নিয়ম লাগু করা হয়েছে। আর এই নিয়মের কারণেই রবিবাসরীয় ম্য়াচে আউট হলেন না মাজ় শাদাকত। নিয়মাবলীর ১৯.৫.২ ধারা অনুসারে, যদি কোনও ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে হাওয়ায় লাফ দেওয়ার পর বলটাকে দ্বিতীয়বার স্পর্শ করে, তাহলে তাঁকে নির্দিষ্ট সীমারেখার (land inside the field of play) মধ্যেই পা ফেলতে হবে। এই নিয়মটি রিলে ক্যাচ অর্থাৎ একজন ফিল্ডার যদি অন্য ফিল্ডারের হাতে বল পাঠিয়ে দেন, সেক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য হবে।
যদি ওই ক্যাাচ সম্পূর্ণ করার আগে প্রথম ফিল্ডার মাঠের মধ্যে প্রবেশ করতে না পারেন, সেক্ষেত্রে শটটা চার কিংবা ছয় রান হিসেবেই ধরা হবে। যদিও দ্বিতীয় ফিল্ডার ক্যাচটি তালুবন্দি করেন। ভারত বনাম পাকিস্তান ম্য়াচে নমন ধীর যতক্ষণে ক্যাচটা ধরেছিলেন, ততক্ষণের মধ্যে নেহাল মাঠের মধ্যে পুনরায় প্রবেশ করতে পারেননি। আর সেকারণেই তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত জানিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us