Nepal vs Italy T20 World Cup 2026 Highlights: ফুটবলের দেশ ইটালি, ইতিহাস গড়ল ক্রিকেটেও! নয়া রেকর্ড বিশ্বকাপে

Nepal vs Italy T20 World Cup 2026 Highlights: চলতি টি-২০ বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে ইতিহাস কায়েম করেছে ইটালি ক্রিকেট দল। এই ম্য়াচে ইটালি ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

Nepal vs Italy T20 World Cup 2026 Highlights: চলতি টি-২০ বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে ইতিহাস কায়েম করেছে ইটালি ক্রিকেট দল। এই ম্য়াচে ইটালি ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
Anthony Mosca and Justin Mosca

মোস্কা ব্রাদার্সের দাপটে দুরন্ত জয় ইটালির

ICC T20I World Cup 2026: চলতি টি-২০ বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে খেলতে নেমে ইতিহাস কায়েম করল ইটালি ক্রিকেট দল (Italy Cricket Team)। এই প্রথমবার টি-২০ বিশ্বকাপ ইতিহাসে যোগ্যতা অর্জন করেছে ইটালি। নেপালের বিরুদ্ধে জেতার পাশাপাশি, তারা বিশ্বকাপ ইতিহাসে প্রথম ম্য়াচে জয়লাভ করল। ইটালির কাছে এই জয় আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। কারণ, টি-২০ বিশ্বকাপের প্রথম জয়টাই তারা ১০ উইকেটে হাসিল করেছে। এই ম্য়াচে ইটালি ক্রিকেট দলের ২ ভাই ধামাকাদার ব্যাটিং পারফরম্য়ান্স করেছে। আর সেই দৌলতেই তারা এই ম্য়াচে ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করল। এমন কৃতিত্ব যা তারা ইতিপূর্বে কখনও টি-২০ বিশ্বকাপে করতে পারেনি।

Advertisment

আরও পড়ুন:

IND vs NAM LIVE Score: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নামিবিয়ার, অবিচারের শিকার ভারতের তারকা ক্রিকেটার

২ ভাইয়ের শতরানের জুটি

এই ম্য়াচে ইটালির হয়ে ওপেন করতে নেমেছিলেন জাস্টিন মোস্কা এবং অ্যান্থনি মোস্কা। এই ২ ভাই ইটালির ক্রিকেট ইতিহাসে নয়া অধ্যায় যোগ করলেন। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে তারা এই প্রথমবার কোনও শতরানের জুটি কায়েম করল। ইতিপূর্বে, বেশ কয়েকটি দেশে ২ ভাইয়ের জুটি টি-২০ বিশ্বকাপে ব্যাট করেছে। কিন্তু, কেউই শতরানের পার্টনারশিপ গড়ে তুলতে পারেন।

Advertisment

আরও পড়ুন:

Dasun Shanaka Fastest Fifty Record: ৬,৬,৬,৬,৬... মাঠ জুড়ে শুধু চার-ছক্কার বন্যা, বিশ্বকাপে অনন্য ইতিহাস গড়লেন দাসুন শনাকা

নেপালের বিরুদ্ধে ১২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে জাস্টিন মোস্কা এবং অ্যান্থনি মোস্কা বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন। দুজনে মিলে নেপালের বোলিং ব্রিগেডকে কার্যত দুরমুশ করেন। ১২.৪ ওভারেই ইটালি এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়।

আরও পড়ুন:

Italy vs Scotland: ডেবিউ ম্য়াচেই চরম দুর্ঘটনা, ভয়ঙ্কর চোটে কাহিল ইটালি অধিনায়ক! হলটা কী?

দুই ভাই হাঁকালেন ধামাকাদার হাফসেঞ্চুরি

এই ম্য়াচে জাস্টিন মোস্কা মাত্র ৪৪ বলে ৬০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসে তাঁর ব্যাট থেকে ১৩৬-এর স্ট্রাইক রেটে রান বেরিয়ে এসেছে। তিনি ৫ চার এবং ৩ ছক্কা হাঁকান। অন্যদিকে, অ্যান্থনি মোস্কা এই ম্য়াচে ১৯৩.৭৫ স্ট্রাইক রেটে রানের বন্যা বইয়ে দেন। তিনি ৩২ বলে করলেন ৬২ রান। সেইসঙ্গে কায়েম করলেন এক নয়া ইতিহাস। এই ইনিংসে তিনি ৩ চার এবং ৬ গগনচুম্বী ছক্কা হাঁকান। ইটালি ক্রিকেট দল এই ২ ভাইয়ের পার্টনারশিপ কোনওদিন ভুলতে পারবে না।

ICC T20I World Cup 2026 Italy Cricket Team