Nipah Virus Outbreak In 2026 T20I World Cup: ক্রমশ চোখ রাঙাচ্ছে নিপা ভাইরাস! বন্ধ হবে না তো টি-২০ বিশ্বকাপ?

Nipah Virus Outbreak India: পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের প্রাদূর্ভাব নতুন কোনও বিষয় নয়। এই নিয়ে অষ্টমবার এই রাজ্যে নিপা ভাইরাসের লক্ষণ দেখতে পাওয়া গিয়েছে। গত ডিসেম্বর মাসে রাজ্যের ২ নার্স এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Nipah Virus Outbreak India: পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের প্রাদূর্ভাব নতুন কোনও বিষয় নয়। এই নিয়ে অষ্টমবার এই রাজ্যে নিপা ভাইরাসের লক্ষণ দেখতে পাওয়া গিয়েছে। গত ডিসেম্বর মাসে রাজ্যের ২ নার্স এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

author-image
Koushik Biswas
New Update
Nipah Virus

নিপা ভাইরাস নিয়ে কী জানাল বিসিসিআই?

ICC T20I World Cup 2026: ফের স্বাস্থ্য সংকটের কবলে পড়তে শুরু করেছে ভারতবর্ষ। নিপা অতিমারির (Nipah Virus) কারণে ভারতে আয়োজন করা হবে না ২০২৬ টি-২০ বিশ্বকাপ। ক্রিকেটারদের জীবন নিয়ে কার্যত ছিনিমিনি খেলছে বিসিসিআই এবং ভারত। বিগত কয়েকদি ধরেই এমন একাধিক গুঞ্জনে ইতিমধ্যে সরগরম সোশ্যাল মিডিয়া। অনেকে তো আবার এও বলতে শুরু করেছে, বাংলায় নিপা ভাইরাসের প্রাদূর্ভাব এতটাই বেড়ে গিয়েছে যে চিন এবং দক্ষিণ-এশিয়ার বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে বিমানবন্দরে স্ক্রিনিং করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কি ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপের আয়োজন উচিত হচ্ছে?

Advertisment

আরও পড়ুন

Nipah Virus: নিপা ভাইরাস নিয়ে হাই অ্যালার্ট ত্রিপুরায়! আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য আধিকারিকদের

এককথায় বলতে গেলে, একেবারে না। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের প্রাদূর্ভাব নতুন কোনও বিষয় নয়। এই নিয়ে অষ্টমবার এই রাজ্যে নিপা ভাইরাসের লক্ষণ দেখতে পাওয়া গিয়েছে। গত ডিসেম্বর মাসে রাজ্যের ২ নার্স এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। দুজনকেই পৃথকবাস এবং চিকিৎসকদের কড়া তত্ত্বাবধানে রাখা হয়েছিল। এমনকী, তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরও শারীরিক পরীক্ষা করা হয়। প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ এসেছে।

আরও পড়ুন

Nipah Virus Update: নিপা ভাইরাসের আতঙ্কে নলেনগুড় ছাড়বেন না, খেজুরের রস নিয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের

সম্প্রতি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কেন্দ্র এবং রাজ্য স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যৌথভাবে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। আক্রান্তদের ল্যাবরেটরি টেস্ট করার হচ্ছে। এর পাশাপাশি বাড়ানো হয়েছে ফিল্ড ইনভেস্টিগেশনও। এখনও পর্যন্ত আর কোনও নিপা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া যায়নি। গোটা পরিস্থিতি আপাতত আতস কাঁচের নীচে রাখা হয়েছে। জন স্বাস্থ্য কল্যাণ সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

Nipah virus: বাংলায় থাবা নিপা ভাইরাসের, এখনই সতর্ক হোন! এই সংক্রমণ শুধুই বাদুর থেকে নয়

কলকাতায় টি-২০ বিশ্বকাপের ম্য়াচ নিয়ে আদৌ কোনও বিপদের আশঙ্কা রয়েছে?

এখনও পর্যন্ত বারাসতে ২ নিপা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। ইডেন গার্ডেন্স থেকে দুরত্ব প্রায় ৩০ কিলোমিটার। প্রসঙ্গত, ২০২৬ টি-২০ বিশ্বকাপে এই ইডেন গার্ডেন্সে মোট ৬ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে একটি সেমিফাইনাল ম্য়াচও রয়েছে। ফলে, এই ২ পৃথক ঘটনা ছাড়া আর বিপদের কোনও আশঙ্কা নেই, তা বলা যেতে পারে। সেকারণেই সূচি অনুসারেই ম্য়াচ আয়োজন করা হবে।

আরও পড়ুন

Nipah Virus Symptoms and Prevention: নিপা ভাইরাস কী, লক্ষণ কতটা ভয়ংকর? চিকিৎসা ও প্রতিরোধে এগুলো জানা জরুরি

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) এক আধিকারিক জানিয়েছেন, 'নিপা ভাইরাস নিয়ে উদ্বেগের কোনও অবকাশই নেই। ফলে কলকাতা থেকে ম্য়াচের ভেন্যু শিফট করার কোনও প্রশ্নও ওঠে না। আপাতত সবকিছু নিরাপদই রয়েছে। যদি সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ এই ব্যাপারে আমাদের সতর্ক করে, সেক্ষেত্রে পরিকল্পনামাফিক পদক্ষেপ গ্রহণ করব। এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনাই হয়নি।'

BCCI nipah virus ICC T20I World Cup 2026