/indian-express-bangla/media/media_files/2025/11/13/ind-vs-sa-cricketer-injury-2025-11-13-19-11-28.jpg)
IND vs SA, Cricketer Injury: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে চলছে নানা রদবদল।
India vs South Africa, Cricketer Injury: ভারতের তরুণ অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দল থেকে বাদ পড়েছেন। কলকাতায় শুক্রবার থেকে শুরু হতে চলা সিরিজের উদ্বোধনী ম্যাচে তিনি থাকছেন না। বরং তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারত 'এ' দলের স্কোয়াডে। এই দল রাজকোটে দক্ষিণ আফ্রিকা 'এ'-র বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
বিসিসিআই-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে প্রথম টেস্ট থেকে রিলিজ করা হয়েছে। তিনি রাজকোটে ভারত 'এ' দলের সঙ্গে যুক্ত হবেন। তিনি গুয়াহাটি টেস্টে দলের সঙ্গে যোগ দেবেন।' এই সিরিজ শুরু হবে ১৩ নভেম্বর এবং শেষ হবে ১৯ নভেম্বর, রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে। ভারত 'এ' দলের নেতৃত্বে থাকবেন তিলক বর্মা, সহ-অধিনায়ক থাকবেন ঋতুরাজ গায়কোয়াড়।
আরও পড়ুন- এবার খেলা হবে, দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারই কেড়েছেন শুভমানদের ঘুম!
নীতীশকুমার রেড্ডিকে আপাতত বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। একইদিনে সহকারি কোচ রায়ান টেন ডসকাটে নিশ্চিত করেছেন যে, সিরিজের প্রথম টেস্টে ঋষভ পন্থ উইকেটকিপার হিসেবে নামবেন এবং ধ্রুব জুরেল দলে ব্যাটার হিসেবে থাকবেন।
আরও পড়ুন- মানসিক চাপ ও ফরম্যাট বদলের লড়াইয়ে নতুন চ্যালেঞ্জের মুখে গিল
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি:
১ম টেস্ট – কলকাতা, ১৫-১৯ নভেম্বর
২য় টেস্ট – গুয়াহাটি, ২২-২৬ নভেম্বর
এই দ্বিতীয় টেস্টেই প্রথমবার গুয়াহাটির মাটিতে অনুষ্ঠিত হবে কোনও টেস্ট ম্যাচ।
আরও পড়ুন- বিশ্বকাপ তো শেষ, এবার কী করবেন রিচা? জানুন হাঁড়ির খবর
ভারতীয় দল
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।
আরও পড়ুন- টিম ইন্ডিয়ার 'ব্রহ্মাস্ত্র' হতে পারেন এই তারকা ক্রিকেটার! ঘুম উড়েছে দক্ষিণ আফ্রিকার
ভারতীয় এ দল
তিলক বর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিশান (উইকেটকিপার), আয়ুষ বদোনি, নিশান্ত সিন্ধু, বিপ্রজ নিগম, মানব সুথার, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ, প্রভসিমরন সিং (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি।
আরও পড়ুন-
দক্ষিণ আফ্রিকার (প্রোটিয়া) প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ বলেছেন, ভারতীয় দল বর্তমানে তরুণদের দিয়ে এক চমৎকার ব্যালান্স তৈরি করছে। স্মিথ বলেন, 'নীতীশের মত তরুণরা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ওর ‘এ’ দলে খেলা ও উন্নতি ভারতের টেস্ট ব্যাটিংয়ে গভীরতা বাড়াবে।' নীতীশ কুমার রেড্ডির পারফরম্যান্স আইপিএল (IPL) ও ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট প্রশংসিত হয়েছে। 'এ' দলে সুযোগ পাওয়া মানে তাঁকে আরও ম্যাচ ফিটনেস ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরবর্তী টেস্টে তিনি দলে ফিরে আসবেন বলেই মনে করা হচ্ছে।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন প্রতিটি তরুণ খেলোয়াড়কে আলাদাভাবে ব্যবহার করছে। নীতীশের রিলিজ সেই কৌশলেরই অংশ। যাতে তিনি একইসঙ্গে লাল বল এবং সাদা বল দুই ফরম্যাটের অভিজ্ঞতাই সঞ্চয় করতে পারেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us