Norman Gifford Passed Away: প্রয়াত ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, শোকের ছায়া বিশ্বজুড়ে

Norman Gifford: ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার নরম্য়ান গিফোর্ড ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিগত কয়েক বছর ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

Norman Gifford: ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার নরম্য়ান গিফোর্ড ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিগত কয়েক বছর ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

author-image
Koushik Biswas
New Update
Cricketer Death

ছবিটি প্রতীকী

Norman Gifford: ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ইংল্যান্ডের (England Cricket Team) প্রাক্তন তারকা ক্রিকেটার নরম্য়ান গিফোর্ড ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিগত কয়েক বছর ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ইংল্যান্ডের হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন নরম্য়ান। ১৯৬৪ এবং ১৯৬৫ সালে তিনি ওয়ারচেস্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপও জয় করেছিলেন। এমন একজন তারকা ক্রিকেটারের প্রয়াণে (Cricketer Death) ইংল্যান্ড তথা কাউন্টি ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। 

Advertisment

আরও পড়ুন:

Indian Cricketer Death: খেলা চলাকালীন আচমকা হার্ট অ্যাটাক, মাঠেই লুটিয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার! শোকের ছায়া দেশজুড়ে

১৯৭৪ সালে ওয়ারচেস্টারশায়ারকে জিতিয়েছিলেন খেতাব

কাউন্টি ক্রিকেটেও বাঁ-হাতি স্পিনার নরম্য়ান গিফোর্ডের একটি বড়সড় ভূমিকা ছিল। ১৯৬৪ এবং ১৯৬৫ সালে তিনি ওয়ারচেস্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপও জয় করেছিলেন। এছাড়া ১৯৭৪ সালে তিনি নিজে ওয়ারচেস্টারশায়ারকে এই খেতাব জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এছাড়া ১৯৭১ সালে তিনি দলকে সানডে লিগ খেতাবও জিতিয়ে ছিলেন।

আরও পড়ুন:

England Cricketer Death: প্রয়াত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার, নেমে এল শোকের ছায়া

১৯৬০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ওয়ারচেস্টারশায়ার এবং ওয়ারউইকশায়ারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। ইতিমধ্যে শিকার করেন ১,৬১৫ উইকেট। এমন দুর্দান্ত কেরিয়ারের কথা মাথায় রেখে ১৯৭৫ সালে তাঁকে উইজ়ডন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব দেওয়া হয়। ১৯৭৮ সালে তাঁকে ক্রিকেটীয় অবদানের জন্য MBE পুরস্কারেও সম্মানিত করা হয়। গিফোর্ডের প্রয়াণে ওয়ারচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব গভীর শোকজ্ঞাপন করেছে।

আরও পড়ুন:

Bengal Cricketer Death: ক্যানসারের যুদ্ধে হারল জীবন, মারা গেলেন বাংলার তরুণ ক্রিকেটার

৪৪ বছর বয়সে হয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক

১৯৬৪ থেকে ১৯৭৩ সালের মধ্যে নরম্য়ান গিফোর্ড ইংল্যান্ডের হয়ে ১৫ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। ইতিমধ্যে তিনি ৩১.০৯ বোলিং গড়ে মোট ৩৩ উইকেট শিকার করেন। পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টে তিনি ৫৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন। এটাই তাঁর টেস্ট কেরিয়ারে সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স। ১৯৮৫ সালে তিনি শারজায় আয়োজিত রথমন্স চতুর্দেশীয় কাপে ইংল্যান্ড ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সেইসময় তিনি ৪৪ বছর বয়সে পা রেখেছিলেন। আর সেইসঙ্গে ওয়ানডে ক্রিকেটে সবথেকে বয়োজ্যেষ্ঠ অধিনায়ক হিসেবে নাম লিখিয়ে ফেলেন।

আরও পড়ুন:

Bengal Cricketer Death: ক্যানসারের যুদ্ধে হারল জীবন, মারা গেলেন বাংলার তরুণ ক্রিকেটার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে নরম্য়ান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৪ বছর ৩৫৯ দিন বয়সে ডেবিউ করেছিলেন। সেই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। এরপর তিনি ওয়ারউইকশায়ারের অধিনায়ক হিসেবেও নিযুক্ত হন। ৫ মরশুম সেই দায়িত্ব পালন করেন। অবশেষে ১৯৮৮ সালে ৪৮ বছর বয়সে তিনি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করার পর গিফোর্ড ওয়ারউইকশায়ারের সভাপতি হিসেবেও কাজ করেছিলেন।

England Cricket Team Cricketer Death Norman Gifford: