Osman Hadi Death Update: ওসমান হাদির মৃত্যুতে শোকপ্রকাশ BCB-র, তোলপাড় গোটা বাংলাদেশ জুড়ে

Osman Hadi Death News: ঘটনাটি গত ১২ ডিসেম্বরের। ওসমান হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটর সাইকেল থেকে গুলি চালানো হয়। গুলি একেবারে হাদির মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হয় অস্ত্রোপচার।

Osman Hadi Death News: ঘটনাটি গত ১২ ডিসেম্বরের। ওসমান হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটর সাইকেল থেকে গুলি চালানো হয়। গুলি একেবারে হাদির মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হয় অস্ত্রোপচার।

author-image
Koushik Biswas
New Update
Osman Hadi

ওসমান হাদির মৃত্যুতে শোকপ্রকাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

Osman Hadi Death: মারা গিয়েছেন বাংলাদেশের গণ আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর এই মৃত্যুর খবরে কার্যত উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। সিঙ্গাপুরের একটি হাসপাতালে অনেকদিন ধরেই চিকিৎসা চলছিল হাদির। কিন্তু, শেষপর্যন্ত জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket) পক্ষ থেকে একটি শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে। বিসিবি'র ওই শোকবার্তায় ওসমান হাদির একটি ছবি পোস্ট করার পাশাপাশি লেখা হয়েছে, 'এই মৃত্যুর ঘটনায় আমরা চরম শোকাহত এবং অত্যন্ত মর্মাহত। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হচ্ছে।' 

Advertisment

Osman Hadi Death Bangladesh Violence Live: নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু-বিদ্বেষ, মেরে পুড়িয়ে দেওয়া হল হিন্দু যুবকের দেহ

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এই ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে চিকিৎসা চলাকালীন মারা যান তিনি। এরপর রাত সওয়া ১১টা নাগাদ বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এই শোকবার্তা দেওয়া হয়।

Sharif Osman Hadi death: সিঙ্গাপুর থেকে ফিরছে শরিফ ওসমান হাদির মরদেহ, শুক্রবার সন্ধ্যায় দেশে শেষ বিদায়

ইতিপূর্বে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ওসমান হাদির শারীরিক অবস্থা একেবারেই ভাল নয়। গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ক্রমশ তা অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। এই ঘটনায় আগামী শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোকজ্ঞাপন করা হবে। বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস জানিয়েছেন, হাদির স্ত্রী এবং একমাত্র সন্তানের যাবতীয় দায়িত্ব সরকার গ্রহণ করবে।

Osman Hadi Death: শরিফ ওসমান হাদির মৃত্যু, কবিতায় প্রতিবাদ বাংলাদেশের তারকাদের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওসমান হাদির মৃতদেহ ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। জানা গিয়েছে, বিমানবন্দর থেকে তাঁর মৃতদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে। হাদিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিমান বন্দর থেকে ঢাকা পর্যন্ত রাস্তার ২ পাশে কার্যত জনগণ উপচে পড়ছে।

Osman Hadi Death: 'অবিলম্বে ভারতের সাথে কথা বলুন...' ইউনূসকে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি, হাসিনা বিরোধী ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ

কীভাবে মৃত্যু হল হাদির?

ঘটনাটি গত ১২ ডিসেম্বরের। ওসমান হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটর সাইকেল থেকে গুলি চালানো হয়। গুলি একেবারে হাদির মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হয় অস্ত্রোপচার। এরপর তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, শারীরিক অবস্থা উন্নত না হওয়ার কারণে এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা করা গেল না।

Bangladesh Cricket Osman Hadi death